
টেকনিক্যাল বিশ্লেষণ:
গতকালের আলোচনার ধারাবাহিকতায় আজ ডেইলি চার্ট উপস্থাপন করা হলো। EUR/USD প্রাত্যাশা অনুযায়ী নিম্নমুখী হয়েছে, কিন্তু 1.1790 লেভেলের কিছুটা নিচ থেকে পুনরায় ঊর্ধ্বমুখী হয়েছে। ডেইলি চার্টে ডোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে, ফলে প্রবণায় কিছুক্ষণের মধ্যে পরিবর্তন আসতে পারে। এই বিশ্লেষণ লেখার সময় 1.1832 লেভেলে ট্রেডিং হচ্ছে, আশা করা যায় প্রবণতা অন্তত 1.2030/50 লেভেল পর্যন্ত চলে আসবে। দয়া করে লক্ষ্য করুন, পুনরায় ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি করার আগে আরও একটি লো তৈরি হতে পারে। তাই প্রবণতার বিপরীতে ট্রেডিং করার ক্ষেত্রে ঝুঁকি ব্যবস্থাপনায় মনোনিবেশ করুন। EUR/USD হয়ত ওয়েভ (3) সম্পন্ন করেছে বা সম্পন্ন করার পথে। ওয়েভ (3) সম্পন্ন হলে প্রবণতা ওয়েভ (4) তৈরি করার পথে চলমান থাকবে।
ট্রেডিং প্লান:
1.2030/50 লেভেলের দিকে বিক্রি করার প্রস্তুতি নিন। লং পজিশনে থাকলে ঝুঁকি ব্যবস্থাপনার ক্ষেত্রে মনোনিবেশ করুন।
গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ:
আজকে তেমন কোনো গুরুত্বপূর্ণ ঘটনার সম্ভাবনা নেই।
শুভকামনা!