
স্বর্ণ বর্তমানে $1,290.00 লেভেলে সাইওয়েসে ট্রেডিং হচ্ছে। H1 টাইমফ্রেম অনুযায়ী, আমি দেখতে পাচ্ছি মূল্য কেল্টনার লোয়ার ব্যান্ড ভেদ করেছে, ফলে বুঝা যাচ্ছে প্রবণতার পরিবর্তন হতে পারে এবং বুলিশ থেকে পরিবর্তিত হয়ে প্রবণতা বিয়ারিশ হতে পারে। আমি দেখতে পাচ্ছি সম্ভাব্য বিয়ারিশ ফ্ল্যাগ তৈরি হচ্ছে এবং এলবিআর অসসিলেটরে লুকায়িত বিয়ারিশ ডাইভারজেন্স রয়েছে, যা দুর্বল প্রবণতার আরও একটি লক্ষণ। আমার পরামর্শ হলো, সম্ভাব্য বিক্রয় সুযোগ খুঁজুন। নিম্নমুখী প্রবণতার লক্ষ্যমাত্রাগুলো হলো $1,276.40 এবং $1,264.55 লেভেল।