বাজার বিশ্লেষণ:
EUR/USD পেয়ার 1.1175 লেভেল (100% ফিবানচি এক্সটেনশন) স্পর্শ করেছে এবং 1.1199 লেভেল লোকাল হাই তৈরি করেছে। বর্তমানে কাছাকাছি টেকনিক্যাল সাপোর্টের অবস্থান 1.1144 লেভেল এবং প্রধান টেকনিক্যাল সাপোর্টের অবস্থান 1.1040 লেভেল। শক্তিশালী প্রবণতা ঊর্ধ্বমুখী মুভমেন্টকে সাপোর্ট করছে, কিন্তু অপেক্ষাকৃত বড় সময়সীমায় বিয়ারিশ প্রবণতা বিরাজমান।
সাপ্তাহিক পিভট পয়েন্টসমূহ:
WR3 - 1.1223
WR2 - 1.1169
WR1 - 1.1113
সাপ্তাহিক পিভট - 1.1058
WS1 - 1.1004
WS2 - 1.0947
WS3 - 1.0888
ট্রেডিংয়ের পরামর্শ:
অপেক্ষাকৃত বড় সময়সীমার ভিত্তিতে প্রবণতা এখনও বিয়ারিশ। নিম্নমুখী প্রবণতায় ঊর্ধ্বমুখী মুভমেন্টগুলোকে লোকাল কারেকশন হিসাবে বিবেচনা করা হয়। যতক্ষণ না পর্যন্ত 1.1445 লেভেল ভেদ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত নিম্নমুখী প্রবণতা বজায় থাকবে। বড় সময়সীমার ভিত্তিতে এন্ডিং ডায়াগোনাল প্যাটার্ন বিদ্যমান, ফলে শীঘ্রই নিম্নমুখী প্রবণতা শুরু হতে পারে। স্বল্পমেয়াদে টেকনিক্যাল সাপোর্টের অবস্থান 1.1040 এবং টেকনিক্যাল রেসিস্ট্যান্সের অবস্থান 1.1267।
