বাজার বিশ্লেষণ:
EUR/USD পেয়ার 1.1076 লেভেলে হামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছে, যা 1.1086 লেভেলে তৈরি হওয়া লোকাল লো এর ঠিক নিচে অবস্থান করছে। বাজার যেহেতু অতিবিক্রয় পরিস্থিতিতে রয়েছে, তাই বাউন্স হওয়া বা বিপরীত প্রবণতা তৈরি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বুলিশ প্রবণতার কাছাকাছি লক্ষ্যমাত্রা 1.1106 লেভেল। প্রবণতার গতিময়তা দুর্বল, ফলে চলতি প্রবণতা বাউন্স করতে পারে বা সাময়িক কারেকশন হতে পারে। নিম্নমুখী প্রবণতায় চলমান থাকতে মূল্য প্রবণতাকে 1.1174 লেভেল ভেদ করে নিম্নমুখী হতে হবে।
সাপ্তহিক পিভট পয়েন্টসমূহ:
WR3 - 1.1216
WR2 - 1.1193
WR1 - 1.1130
সাপ্তাহিক পিভট - 1.1046
WS1 - 1.1042
WS2 - 1.1019
WS3 - 1.0955
ট্রেডিংয়ের পরামর্শ:
অপেক্ষাকৃত বড় সময়সীমার ক্ষেত্রে বলা যায়, গত সপ্তাহ থেকে মূল্য প্রবণতার তেমন কোনো পরিবর্তন হয়নি। বর্তমান বাজার পরিস্থিতিতে অপেক্ষাকৃত বড় সময়সীমার ভিত্তিতেই ট্রেড করা ভালো এবং সে অনুযায়ী প্রবণতা এখন নিম্নমুখী। নিম্নমুখী প্রবণতায় ঊর্ধ্বমুখী মুভমেন্টগুলোকে লোকাল কারেকশন হিসাবে বিবেচনা করা হয়। নিম্নমুখী প্রবণতা বজায় থাকবে যতক্ষণ পর্যন্ত মূল্য প্রবণতা 1.1445 এর নিচে অবস্থান করবে। অপেক্ষাকৃত বড় সময়সীমায় এন্ডিং ডায়াগোনাল প্যাটার্ন লক্ষ্য করা যচ্ছে, যা শীঘ্রই নিম্নমুখী প্রবণতার সম্ভাবনাকে নির্দেশ করছে। গুরুত্বপূর্ণ টেকনিক্যাল সাপোর্টের অবস্থান 1.1040 এবং টেকনিক্যাল রেসিস্ট্যান্সের অবস্থান 1.1267।
