প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ EUR/USD এর টেকনিক্যাল বিশ্লেষণ (২ মার্চ, ২০২০)

parent
ফরেক্স বিশ্লেষণ:::2020-03-02T06:26:59

EUR/USD এর টেকনিক্যাল বিশ্লেষণ (২ মার্চ, ২০২০)

বাজার বিশ্লেষণ:

EUR/USD গত সপ্তাহে ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিলো এবং 1.1076 লেভেলের স্বল্পমেয়াদি রেসিস্ট্যান্স স্পর্শ করতে সক্ষম হয়। রেসিস্ট্যান্স স্পর্শ করার আগে বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন তৈরি হয়েছিলো, যা সম্ভাব্য নিম্নমুখী প্রবণতার নির্দেশনা দিচ্ছে। কিন্তু এজন্য মূল্য প্রবণতাকে 1.0940 লেভেল ভেদ হয়ে নিম্নমুখী হতে হবে এবং প্রধান চ্যানেলে ফিরে আসতে হবে। ইতিবাচক ও শক্তিশালী গতিময়তা থাকলেও বাজার ওভারব্রোট পরিস্থিতিতে রয়েছে, এর ফলে যেকোনো সময় নিম্নমুখী প্রবণতার সূচনা হতে পারে।

সাপ্তাহিক পিভট পয়েন্টসমূহ:

WR3 - 1.1388

WR2 - 1.1223

WR1 - 1.1151

সাপ্তাহিক পিভট - 1.0973

WS1 - 1.0899

WS2 - 1.0724

WS3 - 1.0648

ট্রেডিংয়ের পরামর্শ: বর্তমান বাজার পরিস্থিতিতে EUR/USD ট্রেডিংয়ের ক্ষেত্রে সাম্প্রতিক সময়ের কৌশল অবলম্বন করতে হবে: অপেক্ষাকৃত বড় সময়সীমা ধরে ট্রেডিং করতে হবে এবং সে অনুযায়ী প্রবণতা এখন নিম্নমুখী। নিম্নমুখী প্রবণতায় ঊর্ধ্বমুখী মুভমেন্টগুলোকে লোকাল কারেকশন হিসাবে বিবেচনা করা হবে। যতক্ষণ পর্যন্ত 1.1445 লেভেল ভেদ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত নিম্নমুখী প্রবণতার সম্ভাবনা থাকবে। সাপ্তাহিক সময়সীমার মত বড় সময়সীমায় এন্ডিং ডায়াগোনাল প্যাটার্ন লক্ষ্যনীয়, যা শীঘ্রই নিম্নমুখী প্রবণতার সমাপ্তি নির্দেশ করে। স্বল্পমেয়াদে টেকনিক্যাল সাপোর্টের অবস্থান 1.0778 এবং টেকনিক্যাল রেসিস্ট্যান্সের অবস্থান 1.1267।

EUR/USD এর টেকনিক্যাল বিশ্লেষণ (২ মার্চ, ২০২০)

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...