প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ৫ ফেব্রুয়ারি

parent
Crypto Analysis:::2026-02-05T08:35:32

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ৫ ফেব্রুয়ারি

বিটকয়েনের মূল্য প্রায় $70,000-এ নেমে এসেছে, এবং অদ্ভুতভাবে, এই মূল্যে এটি কেউই কিনতে চায় বলে মনে হচ্ছে না। মার্কেটের বড় ট্রেডাররা বিটকয়েন ক্রয়ের ব্যাপারে কোনো আগ্রহ দেখাচ্ছে না, যা মার্কেটে আরও চাপ সৃষ্টি করছে। ইথেরিয়ামের মূল্যও $2,000-এর ঠিক উপরেই আটকে রয়েছে।

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ৫ ফেব্রুয়ারি

মাত্র একদিনেই ক্রিপ্টো মার্কেট থেকে $200 বিলিয়ন মার্কেট ক্যাপিটালাইজেশন হাওয়া হয়ে গিয়েছে। স্পষ্টতই, এমনকি অভিজ্ঞ ক্রিপ্টো ট্রেডারদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই দরপতনের কারণ বহুমুখী এবং বর্তমানে সর্বত্র আলোচনা হচ্ছে। সন্দেহাতীতভাবে প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে বিটকয়েন ও ইথারভিত্তিক স্পট ইটিএফ থেকে বিনিয়োগ হ্রাসের চাপ, নিয়ন্ত্রণ কাঠামোর ঝুঁকি সংক্রান্ত অস্পষ্টতা, এবং ক্রাউড ইফেক্ট। অনেক বড় ট্রেডার লোকসানের মুখে ক্রিপ্টো অ্যাসেট বিক্রি করা শুরু করেছে, যা বিক্রির প্রবণতা ত্বরান্বিত করছে এবং মার্কেটে আতঙ্ক বাড়াচ্ছে। এর ফলে উচ্চ লিভারেজসম্পন্ন পজিশনগুলো ধারাবাহিকভাবে লিকুইডেট হচ্ছে, যা পরিস্থিতিকে আরও খারাপ করছে।

তবে এত বড় দরপতন সত্ত্বেও সম্পূর্ণ ক্রিপ্টো মার্কেট ধ্বংস হয়ে গিয়েছে একথা বলার সময় কিন্তু আসেনি। দীর্ঘমেয়াদে ব্লকচেইন প্রযুক্তি ও ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্সের অপরিসীম সম্ভাবনা আছে। বর্তমান পরিস্থিতি মার্কেটে প্রতি ২-৩ বছর পরপর ঘটতে থাকা একটি হতাশাজনক—কিন্তু প্রয়োজনীয়—রিসেটের মতো বলে মনে হচ্ছে। মনে রাখা উচিত যে ক্রিপ্টো মার্কেটে সবসময় উচ্চ অস্থিরতার বিরাজ করে, এবং এমন দরপতন ক্রিপ্টো মার্কেট বিকাশের একটি অংশ। বিনিয়োগকারীদের শান্ত থাকা উচিত ও আতঙ্কের কাছে আত্মসমর্পণ করার পরিবর্তে মৌলিক প্রেক্ষাপট ভিত্তিতে পরিস্থিতি মূল্যায়ন করা উচিত।

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে দৈনিক কৌশলের পরিপ্রেক্ষিতে, আমি বিটকয়েন ও ইথেরিয়ামের আরও উল্লেখযোগ্য দরপতনের উপর নির্ভর করে ট্রেডিং কার্যক্রম পরিচালনা করব, প্রত্যাশা করছি যে দীর্ঘমেয়াদে মার্কেটে বুলিশ প্রবণতার বিকাশ অব্যাহত রয়েছে এবং এখনো বেশ সক্রিয় রয়েছে।

স্বল্পমেয়াদি ট্রেডিংয়ের কৌশল ও শর্তাবলী নিচে দেয়া হল।

বিটকয়েন

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ৫ ফেব্রুয়ারি

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $73,300-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $71,400-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $73,300-এর লেভেলে কাছাকাছি পৌঁছালে আমি লং পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $70,000 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $71,400 এবং $73,300-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $67,500-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $70,000-এর লেভেলে পৌঁছালে আমি এটি বিক্রি করব। মূল্য $67,500-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি বিটকয়েনের শর্ট পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $71,500 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $70,000 এবং $67,500-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

ইথেরিয়াম

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ৫ ফেব্রুয়ারি

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $2,181-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $2,110-এর লেভেলে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $2,181-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি ইথেরিয়ামের লং পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, আমি নিশ্চিত করব যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $2,066 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোনো বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $2,110 এবং $2,181-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $2,010-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $2,066-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি ইথেরিয়াম বিক্রি করব। মূল্য $2,010 লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি মূল্য $2,110-এর লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়ার ফলে মার্কেটে কোনো বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $2,066 ও $2,010-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...