প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ, ৬ ফেব্রুয়ারি। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-02-06T08:35:48

EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ, ৬ ফেব্রুয়ারি। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

ইউরোর ট্রেডের বিশ্লেষণ এবং টিপস

যখন MACD সূচকটি ইতোমধ্যে শূন্যের বেশ উপরে অবস্থান করছিল তখন এই পেয়ারের মূল্য 1.1806 লেভেল টেস্টটি করেছিল, যা ইউরোর মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করে। পরে 1.1806‑এর লেভেলের দ্বিতীয় টেস্টের সময় MACD সূচকটি ওভারবট জোনে মধ্যে ছিল, যা ইউরোর সেল সিগন্যালের পরিকল্পনা নং 2 কার্যকর করার সুযোগ দেয়। ফলে এই পেয়ারের মূল্য প্রায় 1.1779‑এ নেমে আসে।

গতকাল ইসিবি মূল সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং সুদের হার 2%-এ বজায় রেখেছে। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের মতে মুদ্রাস্ফীতির হার নিয়ন্ত্রণে রয়েছে এবং ইউরোজোনের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি মোটামুটি প্রতিশ্রুতিশীল বলে মনে হচ্ছে। এই প্রত্যাশিত সিদ্ধান্তের প্রেক্ষিতে ফিনান্সিয়াল মার্কেটে সতর্ক আশাবাদের সঙ্গে প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়েছে। ইসিবির প্রতিনিধিরা মন্তব্য করেছেন যে সাম্প্রতিক মুদ্রাস্ফীতির হার কেন্দ্রীয় ব্যাংকের পূর্বাভাসের সাথে সঙ্গতিপূর্ণ ছিল এবং মুদ্রাস্ফীতি আনুমানিকভাবে প্রায় 2%-এ স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে।

আজ সকালে জার্মানিতে বেশ কয়েকটি অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হতে হতে যাচ্ছে। দেশটিতে শিল্প উৎপাদন ও বাণিজ্য ঘাটতি সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে বলে নির্ধারিত আছে। রপ্তানি ও উন্নত প্রযুক্তির চালিকা শক্তি হিসেবে জার্মানির শিল্পখাত বৈশ্বিক চাহিদা ও উৎপাদন কার্যকলাপের পরিবর্তনের প্রতি সংবেদনশীল। বাহ্যিক ধাক্কার অনিশ্চয়তার পরে বিনিয়োগকারীরা এই খাতের পরিস্থিতির দিকে ঘনিষ্ঠভাবে নজর রাখছে। ইতিবাচক ফলাফল উৎপাদন প্রক্রিয়ার পুনরুজ্জীবন বা অন্তত স্থিতিশীলতার ইঙ্গিত দিতে পারে, যা ইউরোপীয় মুদ্রার পক্ষে কাজ করবে।

একই সময়ে ঐতিহ্যগতভাবে উল্লেখযোগ্য বাণিজ্য উদ্বৃত্তের দেশ জার্মানির বাণিজ্য ঘাটতি সংক্রান্ত প্রতিবেদন রপ্তানি ও আমদানি অনুপাতের সম্পর্কে অন্তর্দৃষ্টি দেবে। অর্থনীতিবিদরা বর্তমান পরিস্থিতিতে দেশয়র রপ্তানির সক্ষমতার স্থায়িত্বের ইঙ্গিত খুঁজবেন।

দৈনিক কৌশলের ক্ষেত্রে আমি প্রধানত পরিকল্পনা নং 1 ও 2 বাস্তবায়নের ওপর বেশি নির্ভর করব।

EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ, ৬ ফেব্রুয়ারি। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

বাই সিগন্যাল

  • পরিকল্পনা #1: আজ যখন ইউরোর মূল্য 1.1829-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.1806-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1829-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ আসন্ন প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে ইউরোর দর বৃদ্ধির প্রত্যাশা করা যেতে পারে। গুরুত্বপূর্ণ: এই পেয়ার কেনার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।
  • পরিকল্পনা #2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1791-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1809 এবং 1.1829-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।

সেল সিগন্যাল

  • পরিকল্পনা #1: EUR/USD পেয়ারের মূল্য 1.1791-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.1762-এর লেভেল যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। আজ আসন্ন প্রতিবেদনের দুর্বল ফলাফল প্রকাশিত হলে এই পেয়ারের উপর উল্লেখযোগ্য চাপ ফিরে আসতে পারে। গুরুত্বপূর্ণ: বিক্রি করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং শূন্যের নিচে নামতে শুরু করেছে।
  • পরিকল্পনা #2: MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1806-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1791 এবং 1.1762-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।

EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ, ৬ ফেব্রুয়ারি। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

চার্টে কী আছে:

  • হালকা সবুজ লাইন এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
  • গাঢ় সবুজ লাইনে টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
  • হালকা লাল লাইন এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
  • গাঢ় লাল লাইনে টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
  • মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:

  • নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
  • মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।
Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...