প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ বিটকয়েনের মূল্য $266,000-এ পৌঁছাতে পারে বলে প্রত্যাশা করছে জেপিমরগ্যান

next parent
Crypto Analysis:::2026-02-09T11:48:43

বিটকয়েনের মূল্য $266,000-এ পৌঁছাতে পারে বলে প্রত্যাশা করছে জেপিমরগ্যান

গত বছরের অক্টোবর থেকে বিটকয়েনের মূল্য 50%-এরও বেশি হ্রাস পেয়েছে এবং সামগ্রিকভাবে নিম্নমুখী প্রবণতা শেষ হওয়ার কোনো সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। কোনো বুলিশ প্যাটার্ন নেই, ডাউনওয়ার্ড স্ট্রাকচার বাতিল হয়নি এবং নিকট ভবিষ্যতে বাতিল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। আগেই বলেছি—ক্রিপ্টো কমিউনিটি এখন মূলত দুইটি শিবিরে বিভক্ত: যারা বাস্তবে ট্রেড করে ও বিশ্লেষণ করে এবং যারা ধারাবাহিকভাবে ঊর্ধ্বমুখী প্রবণতার অনুমান করে—অর্থাৎ ট্রেডার বনাম হোল্ডার/অপ্টিমিস্ট।

উদাহরণস্বরূপ বিশ্বের অন্যতম বড় ব্যাংক জেপিমরগ্যানের বিশ্লেষকরা বলেছেন যে দীর্ঘমেয়াদে বিটকয়েনের মূল্য $266,000 পর্যন্ত পৌঁছতে পারে। এই ধরনে পূর্বাভাসই ট্রেডারদের জন্য এইরূপ দীর্ঘমেয়াদি পূর্বাভাসের কার্যকারহীনতা তুলে ধরে। $266,000-এ পৌঁছানোর আগে বিটকয়েনের মূল্য $20,000 পর্যন্ত নামতে পারে। কোন কোন ট্রেডার এমন দরপতন সহ্য করতে প্রস্তুত? গত বছরের ১০-১১ অক্টোবর ঘটে যাওয়া ঘটনাগুলো দেখিয়েছে যে তুলনামূলকভাবে সামান্য দরপতনও বহু ট্রেডারকে মার্কেট থেকে ঝেড়ে ফেলেছিল—তাহলে কে তা সহ্য করতে পারবে?

স্পট মার্কেটের ক্রেতাদের জন্য এসব লক্ষ্যমাত্রা কার্যকরী হতে পারে—তবে শুধুমাত্র যদি আপনি সেই কাঙ্ক্ষিত ফলাফলের জন্য বহু বছর ধরে অপেক্ষা করতে রাজি থাকেন। এখানে আমরা প্রধানত ট্রেডিংয়ের কথা বলছি, তাই বর্তমানে BTC-এর প্রতিটি বুলিশ প্রবণতার পূর্বাভাসকে সমর্থন করা যায় না—এমনকি তা $80,000-এর যাওয়ার পূর্বাভাস হলেও।

জেপিমরগ্যান আরও উল্লেখ করেছে যে বিটকয়েন স্বর্ণের তুলনায় আরও আকর্ষণীয় হয়ে উঠছে। তাদের বিশ্লেষকরা বলেছেন বিটকয়েন-টু-গোল্ড ভোলাটিলিটি রেশিও 1.5-এ নেমে এসেছে, যা ইতিহাসের অন্যতম নিম্ন স্তর। তাদের যুক্তি অনুযায়ী, এটি বিটকয়েনকে বিনিয়োগকারীদের কাছে অনেক বেশি আকর্ষণীয় ও প্রতিশ্রুতিবদ্ধ করে তুলেছে।

বিটকয়েনের মূল্য $266,000-এ পৌঁছাতে পারে বলে প্রত্যাশা করছে জেপিমরগ্যান

BTC/USD‑এর ট্রেডিংয়ের পরামর্শ

বিটকয়েনের মূল্যের পূর্ণাঙ্গ নিম্নমুখী প্রবণতার গঠন অব্যাহত রয়েছে। আমরা এখনও $57,500-এর দিকে দরপতনের প্রত্যাশা করছি (তিন বছরের ঊর্ধ্বমুখী প্রবণতার 61.8% ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট), এবং বর্তমানে ট্রেন্ড রিভার্সাল বা কারেকটিভ র্যালির কোনো লক্ষণ নেই। দৈনিক টাইমফ্রেমে পয়েন্ট অব ইন্টারেস্টে (POI) সেল এরিয়াতে সাম্প্রতিক বিয়ারিশ FVG লক্ষণীয়, যা এখনও মূল্যের বর্তমান লেভেল থেকে অনেক দূরে অবস্থান করছে। নিকটতম পয়েন্ট অব ইন্টারেস্ট এরিয়ায় না পৌঁছালেই পুনরায় দরপতন শুরু হতে পারে।

বিটকয়েনের মূল্য $266,000-এ পৌঁছাতে পারে বলে প্রত্যাশা করছে জেপিমরগ্যান

ETH/USD‑এর ট্রেডিংয়ের পরামর্শ

দৈনিক টাইমফ্রেমে ইথেরিয়ামের মূল্যের নিম্নমুখী প্রবণতা গড়ে উঠছে। মূল সেল প্যাটার্নটি হচ্ছে সপ্তাহিক টাইমফ্রেমে দৃশ্যমান বিয়ারিশ অর্ডার ব্লক—এটি ছিল এবং আছে। যেমনটি আমরা সতর্ক করে বলেছি, ঐ সিগন্যাল দ্বারা প্ররোচিত মুভমেন্টটি শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী হতে পারে। ওই প্যাটার্ন গঠিত হওয়ার পর থেকে ইথেরিয়াম ইতোমধ্যেই প্রায় 55% (প্রায় $2,500) দরপতনের শিকার হয়েছে। স্বল্পমেয়াদে করেকশনের অংশ হিসেবে বাউন্সের সম্ভাবনা রয়েছে। 4‑ঘন্টার টাইমফ্রেমে বুলিশ প্যাটার্ন ব্যবহার করে লোকাল লং ট্রেড করা যেতে পারে, কিন্তু একটি শক্তিশালী নিম্নমুখী প্রবণতার সময় লং পজিশন ওপেন করার পরামর্শ দেব না। বর্তমানে প্রায় কোনো কারেকশন হচ্ছে না—সম্প্রতি আমরা যা দেখেছি তা কেবল আবারও ক্রয়ের প্রবণতা মাত্র। মধ্যমেয়াদে, আমরা দৈনিক বিয়ারিশ প্যাটার্নগুলো কার্যকর হতে দেখব এবং নিম্নমুখী প্রবণতা পুনরায় শুরু হবে বলে ধারণা করছি।

চিত্রের ব্যাখ্যা

  • CHOCH – ট্রেন্ড স্ট্রাকচারের ব্রেক।
  • লিকুইডিটি – স্টপ লসের লিকুইডিটি, যা ট্রেডাররা তাদের পজিশন বিল্ড করার জন্য ব্যবহার করে।
  • FVG – প্রাইস ইনএফিসিয়েন্সি এরিয়া; এই এরিয়াগুলোতে মূল্য দ্রুত এগিয়ে যায়, যা মার্কেটে ক্রেতা/বিক্রেতা যেকোনো একপক্ষের সম্পূর্ণ অনুপস্থিতি নির্দেশ করে। পরে মূল্য ওই এরিয়ায় দিকে ফিরে এসে প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার প্রবণতা দেখা যায়।
  • IFVG – প্রাইস ইনএফিসিয়েন্সির ইনভার্টেড এরিয়া; এমন একটি এরিয়া যেখানে ফিরে এসে সেখানে কোনো প্রতিক্রিয়া না করে ইম্পালসিভভাবে ব্রেক করে যায় এবং পরে বিপরীত দিক থেকে টেস্ট করে।
  • OB – অর্ডার ব্লক; সেই ক্যান্ডেল যেখানে মার্কেট মেকার তাদের পজিশন ওপেন করে লিকুইডিটি নিয়ে অপোজিট পজিশন বিল্ড করে।
Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
next parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...