প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ মার্কিন স্টক মার্কেটের আপডেট, ১০ ফেব্রুয়ারি : S&P 500 এবং নাসডাক সূচক নতুন উচ্চতায় পৌঁছেছে

parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-02-10T07:50:29

মার্কিন স্টক মার্কেটের আপডেট, ১০ ফেব্রুয়ারি : S&P 500 এবং নাসডাক সূচক নতুন উচ্চতায় পৌঁছেছে

গত শুক্রবার মার্কিন ইকুইটি সূচকগুলোতে ঊর্ধ্বমুখী প্রবণতার সাথে লেনদেন শেষ হয়। S&P 500 সূচক 0.47% বৃদ্ধি পেয়েছে, যখন নাসডাক 100 সূচক 0.90% বৃদ্ধি পেয়েছে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ 0.04% বৃদ্ধি পেয়েছে।

মার্কিন স্টক মার্কেটের আপডেট, ১০ ফেব্রুয়ারি : S&P 500 এবং নাসডাক সূচক নতুন উচ্চতায় পৌঁছেছে

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রযুক্তিভিত্তিক স্টকগুলোর মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতার ফলে ইকুইটি মার্কেটের উত্থান আরও গতিশীল হয়েছে, যা এআই খাতে অতিরিক্ত বিনিয়োগ নিয়ে উদ্ভূত অনিশ্চয়তাকে কিছুটা শিথিল করেছে। বিশ্বব্যাপী ইকুইটিগুলোর অন্যতম বিস্তৃত সূচক MSCI অল কান্ট্রি ওয়ার্ল্ড ইনডেক্স 0.2% বৃদ্ধি পেয়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, এবং সফটব্যাংক গ্রুপ কর্পোরেশনের মতো প্রযুক্তিভিত্তিক শেয়ারের মূল্যের বৃদ্ধির সহায়তায় এশিয়ার স্টক মার্কেট সূচক 1.1% বেড়ে সর্বকালের সেরা উচ্চতায় পৌঁছেছে।

অন্য দিকে, প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে চীনা কর্তৃপক্ষ দেশটির ব্যাংকগুলোকে মার্কিন ট্রেজারি বন্ডে বিনিয়োগ সীমিত করার পরামর্শ দেয়ায় ইউয়ানের দর ২০২৩ সালের মে মাসের পর থেকে সর্বোচ্চ লেভেলে উঠে আসে। ফলশ্রুতিতে ডলারের দরপতন ঘটে, এবং দুই দিনের ঊর্ধ্বমুখী প্রবণতার পর মুনাফা গ্রহণের প্রবণতার কারণে স্বর্ণের দরপতন ঘটেছে; রূপার মূল্যও কমেছে। ঐতিহাসিক দরপতন পর মার্কেটের সার্বিক পরিস্থিতি এখনো স্পষ্ট না হওয়ায় মূল্যের ওঠানামার মাঝে বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিচ্ছেন—স্বর্ণ ও রূপার মূল্যে এরই প্রতিফলন দেখা গেছে।

স্টক মার্কেটের এই উত্থানের ফলে এআই খাতে বাড়তি বিনিয়োগ নিয়ে আশংকা কমে এসেছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে—গত দুই সপ্তাহে এ সংক্রান্ত উদ্বেগ মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেয়েছিল এবং সফটওয়্যার ডেভেলপারদের উপর চাপ সৃষ্টি করেছিল, সেই চাপ কিছুটা হ্রাস পাচ্ছে। একই সময়ে, ট্রেডাররা এখন গুরুত্বপূর্ণ মার্কিন অর্থনৈতিক প্রতিবেদনগুলোর জন্য অপেক্ষা করছেন যা সুদের হার নিয়ে ফেডের অবস্থানের পরিবর্তন ঘটাতে পারে। বিশেষত সাম্প্রতিককালে মার্কেটে পরিলক্ষিত কিছু অতিরিক্ত উদ্বেগ দূর হয়েছে, বিশেষ করে উচ্চ-মূল্যায়িত এআই প্রযুক্তিভিত্তিক খাত নিয়ে। পজিশনিং এখন স্পষ্ট হচ্ছে, ঝুঁকি গ্রহণের প্রবণতা তুলনামূলকভাবে যৌক্তিক পর্যায়ে রয়েছে, এবং মার্কেটে একটি কার্যকর ভিত্তির সাথে এই পর্যায়ে শুরু হচ্ছে। মার্কিন সামষ্টিক প্রতিবেদনের শক্তিশালী ফলাফল স্টক মার্কেটে আরও ক্রয়ের প্রবণতা সৃষ্টি করতে পারে।

ডলারের ওপর ক্রমান্বয়ে নেতিবাচক প্রভাব জমা হচ্ছে, এবং চীনের পক্ষ থেকে দেশটির ব্যাংকগুলোকে মার্কিন ট্রেজারি বন্ডে বিনিয়োগ সীমিত করার নির্দেশনা একটি ইঙ্গিত যে মার্কিন অ্যাসেটগুলো আগের তুলনায় কম আকর্ষণীয় হয়ে পড়ছে। চীনের অভ্যন্তরে মার্কিনভিত্তিক বন্ড থেকে সরে এসে বিনিয়োগে বৈচিত্রকরণ বাড়ার প্রেক্ষাপটে ইউয়ানের দর বৃদ্ধি পেয়েছে। এর ফলে চীনের দেশীয় অ্যাসেটে বিনিয়োগ ফিরে আসার প্রবণতা ত্বরান্বিত হতে পারে, যা মৌলিকভাবে ইউয়ানের জন্য সহায়ক হবে।

জাপানি ইয়েনের দরও প্রায় 0.4% বৃদ্ধি পেয়েছে এবং নির্বাচনে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নিরঙ্কুশ বিজয়ের পরে জাপানী ইয়েন ডলার প্রতি 155-এর কাছাকাছি ট্রেড করা হচ্ছে। বিটকয়েনের মূল্য $70,000 লেভেলের নিচে নেমে গেছে।


মার্কিন স্টক মার্কেটের আপডেট, ১০ ফেব্রুয়ারি : S&P 500 এবং নাসডাক সূচক নতুন উচ্চতায় পৌঁছেছে

S&P 500-এর টেকনিক্যাল প্রেক্ষাপট অনুযায়ী ক্রেতাদের জন্য আজকের প্রধান কাজ হলো সূচকটির মূল্যের নিকটস্থ রেজিস্ট্যান্স লেভেল $6,961 অতিক্রম করানো। ওই লেভেল অতিক্রম করলে আরও উর্ধ্বমুখী প্রবণতার সংকেত পাওয়া যাবে এবং $6,975-এর দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত হয়ে যাবে। ক্রেতাদের জন্য আরেকটি অগ্রাধিকার হলো সূচকটির মূল্যকে $6,989-এর ওপরে ধরে রাখা, যা ক্রেতাদের অবস্থানকে শক্তিশালী করবে। ঝুঁকি গ্রহণের প্রবণতা হ্রাসের পটভূমিতে নিম্নমুখী প্রবণতা দেখা গেলে সূচকটির দর $6,946-এর আশেপাশে থাকা অবস্থায় ক্রেতাদের সক্রিয় হতে হবে। ঐ লেভেল ব্রেক করে নিম্নমুখী হলে সূচকটি দ্রুত $6,930-এ নেমে যেতে পারে এবং পরবর্তীতে $6,914-এর দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত হতে পারে।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...