প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ মার্কিন স্টক মার্কেটের আপডেট, ১৩ ফেব্রুয়ারি: ঝুঁকি গ্রহণের প্রবণতা হ্রাসের মধ্যে S&P 500 ও নাসডাক সূচকে তীব্র দরপতন

parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-02-13T08:26:26

মার্কিন স্টক মার্কেটের আপডেট, ১৩ ফেব্রুয়ারি: ঝুঁকি গ্রহণের প্রবণতা হ্রাসের মধ্যে S&P 500 ও নাসডাক সূচকে তীব্র দরপতন

গতকাল মার্কিন স্টক মার্কেট সূচকগুলোতে তীব্র নিম্নমুখী প্রবণতা পরিলক্ষিত হয়েছে। S&P 500 সূচক 1.57% হ্রাস পেয়েছে, নাসডাক 100 সূচক 2.03% হ্রাস পেয়েছে। শিল্পখাতভিত্তিক ডাও জোন্স সূচক 1.34% হ্রাস পেয়েছে।

মার্কিন স্টক মার্কেটের আপডেট, ১৩ ফেব্রুয়ারি: ঝুঁকি গ্রহণের প্রবণতা হ্রাসের মধ্যে S&P 500 ও নাসডাক সূচকে তীব্র দরপতন

এআই খাত সম্পর্কিত উদ্বেগের কারণে মার্কিন প্রযুক্তিভিত্তিক স্টকগুলোর দরপতন শুরু হলে সার্বিক প্রবণতা নেতিবাচক হওয়ার ফলে সূচকগুলো চাপের মধ্যে ছিল। এতে করে অস্থির ট্রেডিংয়ের মধ্যেই স্বর্ণ ও রূপার মূল্য আংশিকভাবে পুনরুদ্ধার হয়েছে।

আজ সকালে মার্কিন ইক্যুইটি ফিউচারগুলো প্রায় 0.2% হ্রাস পেয়েছে, আর এশীয় স্টক সূচকগুলো 1.4% হ্রাস পেয়েছে — যা ছয়টি সেশনের মধ্যে প্রথম দরপতন চিহ্নিত করে। চীন ও হংকং-এ নববর্ষের ছুটির আগে বিনিয়োগকারীরা ঝুঁকি গ্রহণ করা থেকে বিরত রয়েছে, ফলে চীনের প্রযুক্তিভিত্তিক স্টকগুলোরও দরপতন হয়েছে। অস্থিরতা বাড়ায়, এই বছর ইক্যুইটি সূচকগুলোর সাথে ঊর্ধ্বমুখী হওয়া স্বর্ণ ও রূপা গতকালের দরপতনের পরে পুনরুদ্ধার করেছে।বৃহস্পতিবার ঝুঁকি গ্রহণের প্রবণতা হ্রাসের কারণে বিনিয়োগকারীরা মার্কিন সরকারি বন্ডে বিনিয়োগ করছিলেন — ফলে বৃহস্পতিবার ট্রেজারি বন্ডের দর আংশিকভাবে বেড়েছে। শুক্রবার মার্কিন মুদ্রাস্ফীতি প্রতিবেদন প্রকাশের আগে বেঞ্চমার্ক 10-বছর মেয়াদী নোটের লভ্যাংশ এক বেসিস পয়েন্ট বেড়ে 4.11%-এ পৌঁছেছে। মার্কিন ইক্যুইটি সূচকের তীব্র ওঠানামা মূলত এআই খাত নিয়ে শংকার জেরে প্রযুক্তি খাত ও অ্যাসেট ক্লাস জুড়ে অপ্রত্যাশিত প্রভাবের স্পষ্ট প্রতিফলন। এই পরিস্থিতি ইঙ্গিত দেয় যে কিভাবে এআই সংক্রান্ত নেতিবাচক মনোভাব দ্রুত প্রযুক্তি খাতের বাইরে ছড়িয়ে পড়তে পারে।

ভ্যান্টেজ পয়েন্ট অ্যাসেট ম্যানেজমেন্ট বৈশ্বিইক অর্থনৈতিক মন্দার সাথে তুলনা করে জানিয়েছে যে, "সফটওয়্যারভিত্তিক স্টকগুলো এখন 2008 সালে ব্যাংকের স্টকগুলোর মতো ট্রেড করা হচ্ছে। এশিয়ার স্টক মার্কেট এ বছর এখন পর্যন্ত ভাল ফলাফল প্রদর্শন করেছে, কিন্তু আমরা বৈশ্বিক স্টক মার্কেটগুলোর সাথে পারস্পারিক সম্পর্ক এবং এর প্রভাবে সৃষ্ট নেতিবাচক প্রতিবেদনে বিষয়ে উদ্বিগ্ন।" তুলনামূলকভাবে MSCI এশিয়া প্যাসিফিক সূচক বছরের শুরু থেকে মার্কিন স্টক সূচকগুলোর চেয়ে প্রায় 12% বৃদ্ধি প্রদর্শন করেছে। অনেকের কাছে এটি স্পষ্ট যে, মার্কিন স্টক মার্কেটে এআই খাত নিয়ে শংকার কারণে সৃষ্টি অস্থিরতার বিপরীতে এশিয়ার মার্কেটে এখন পর্যন্ত এই প্রভাব আপেক্ষিকভাবে সীমাবদ্ধ থেকেছে, যা এশিয়ার স্টকগুলোর প্রতি চাহিদা বজায় রাখছে।

মার্কিন স্টক মার্কেটের আপডেট, ১৩ ফেব্রুয়ারি: ঝুঁকি গ্রহণের প্রবণতা হ্রাসের মধ্যে S&P 500 ও নাসডাক সূচকে তীব্র দরপতন

কমোডিটি মার্কেটে ঝুঁকি গ্রহণের প্রবণতা হ্রাসের কারণে এই বছর প্রথমবারের মতো ধারাবাহিকভাবে দ্বিতীয় সপ্তাহে তেলের দরপতন হচ্ছে। আজকের মূল প্রতিবেদন হিসেবে জানুয়ারির মার্কিন মুদ্রাস্ফীতি প্রতিবেদন বিবেচিত হচ্ছে। দেশটির কোর CPI বা মূল ভোক্তা মূল্য সূচক বার্ষিক ভিত্তিতে বৃদ্ধি পেয়ে 2.5%-এ পৌঁছাবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।


S&P 500-এর টেকনিক্যাল চিত্র অনুযায়ী, আজ ক্রেতাদের প্রধান কাজ হলো সূচকটির নিকটতম রেজিস্ট্যান্স $6,819 অতিক্রম করানো। এটি সূচকটির মূল্যের আরও ঊর্ধ্বমুখী প্রবণতা সৃষ্টি করবে এবং $6,837-এর নতুন লেভেলের দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত করতে পারে। ক্রেতাদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ আরেকটি কাজ হলো সূচকটির মূল্যকে $6,854-এর ওপরে ধরে রাখা, যা ক্রেতাদের অবস্থানকে শক্তিশালী করবে। ঝুঁকি গ্রহণের প্রবণতা হ্রাসের মধ্যে নিম্নমুখী মুভমেন্ট দেখা গেলে সূচকটির মূল্য প্রায় $6,801 লেভেলে থাকা অবস্থায় ক্রেতাদের সক্রিয় হতে হবে। ওই লেভেল ব্রেক করে নিম্নমুখী হলে দ্রুত সূচকটির দর $6,784-এ নেমে যাবে এবং $6,769-এর দিকে দরপতনের সম্ভাবনা উন্মুক্ত হবে।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...