গতকাল ছুটির কারণে মার্কিন স্টক মার্কেট বন্ধ ছিল।
আজ প্রধান মার্কিন স্টক সূচকসমূহের ফিউচার্সে ব্যাপক নিম্নমুখী প্রবণতার সাথে লেনদেন শুরু হয়েছে, যা ইঙ্গিত দেয় যে ছুটির পর ওয়াল স্ট্রিটে বহু সপ্তাহ ধরে চলমান প্রযুক্তিভিত্তিক স্টকের মূল্যের নিম্নমুখী প্রবণতা আবারও ফেরত আসতে পারে। ট্রেজারি বন্ড সামান্য ঊর্ধ্বমুখী হয়েছে এবং মূল্যবান ধাতুগুলোর দরপতন হয়েছে।

গত দুই সপ্তাহ ধরে দরপতনের শিকার S&P 500-এর ফিউচার্সে লেনদেন শুরু হওয়ার পর প্রায় 0.5% হ্রাস পেয়েছে। অন্যদিকে নাসডাক 100-এর ফিউচার্স প্রায় 0.9% হ্রাস পেয়েছে। প্রযুক্তি খাতভিত্তিক নাসডাক সূচক ধারাবাহিকভাবে তৃতীয় সপ্তাহের মতো দরপতনের শিকার হচ্ছে এবং চলতি বছরে মোটামুটি প্রায় 2% হ্রাস পেয়েছে। স্বল্প ট্রেডিং ভলিউমের কারণে এশীয় স্টক মার্কেটেও নিম্নমুখী প্রবণতা বিরাজ করছে, যা প্রায় 0.2% হ্রাস পেয়েছে, কারণ চীন, হংকং ও আঞ্চলিক অনেক এক্সচেঞ্জ স্থানীয় চন্দ্রভিত্তিক নববর্ষের ছুটির কারণে বন্ধ রয়েছে।
ঝুঁকি গ্রহণের প্রবণতা হ্রাসের প্রেক্ষিতে ১০-বছর মেয়াদী মার্কিন ট্রেজারি বন্ডের ইয়েল্ড প্রায় দুই বেসিস পয়েন্ট কমে 4.03%-এ নেমে এসেছে। তেল মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে, কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগে একটি গুরুত্বপূর্ণ পরিবহন অঞ্চলের কাছে ইরানের নৌবাহিনীর সামরিক মহড়া ভূ-রাজনৈতিক ঝুঁকি বাড়িয়েছে। ঝুঁকি গ্রহণের প্রবণতা হ্রাসের মধ্যে মূল্যবান ধাতুগুলোরও দরপতন হয়েছে।
ভূ-রাজনৈতিক পরিস্থিতি আবারও আলোচনা কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ট্রেডারদের বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলোর সম্ভাব্য পরবর্তী পদক্ষেপ সম্পর্কে পুনর্মূল্যায়ন করতে বাধ্য করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে যদি ইরান আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে পারমাণবিক কার্যক্রম সীমিত করার ব্যাপারে কোনো চুক্তিতে রাজি না হয় তাহলে ইরানের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়া হবে —এ ধরনের মন্তব্য ঝুঁকি গ্রহণের প্রবণতার উপর প্রভাব ফেলে থাকে।
আজ ফেডের সদস্যদের বক্তৃতাও নির্ধারিত রয়েছে। আজ ফেডের গভর্নর মাইকেল বার ভাষণ দেবেন এবং প্রত্যাশা করা হচ্ছে যে তিনি সম্প্রত প্রকাশিত শ্রমবাজার সংক্রান্ত প্রতিবেদনের ফলাফলে পর্যালোচনা করবেন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে আলোচনা করবেন। পরবর্তীতে সান ফ্রান্সিসকো ফেডের প্রেসিডেন্ট মেরি ডালিও বক্তৃতা দেবেন।
শ্রমবাজার পরিস্থিতি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা নির্ধারণে সবচেয়ে স্পষ্ট সূচক হিসেবে রয়েছে গেছে; বছরের শুরুতে দেশটির শ্রমবাজার সহনশীলতা প্রদর্শন করেছে তবে এখনও মুদ্রাস্ফীতি উর্ধ্বমুখী হওয়ার ঝুঁকি রয়েছে। বার সাম্প্রতিক প্রতিবেদনগুলোর ফলাফল সম্পর্কে আলোচনা করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। এআই খাত ও কর্মসংস্থান, বেকারত্ব এবং মজুরি সংক্রান্ত প্রতিবেদন নিয়ে তার ব্যাখ্যা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হবে।

কমোডিটি মার্কেটে মূল্যবান ধাতুগুলো দরপতনের শিকার হয়েছে। স্বর্ণের স্পট মূল্য প্রায় $4,900/oz এরিয়ার কাছাকাছি পৌঁছেছে গিয়েছে, রূপার প্রায় 3.1% এবং প্লাটিনামের প্রায় 2% দরপতন হয়েছে। বিটকয়েনের মূল্যও হ্রাস পেয়ে প্রায় $68,200-এর কাছাকাছি ট্রেড করেছে।
S&P 500-এর টেকনিক্যাল বিশ্লেষণ অনুযায়ী, আজ ক্রেতাদের প্রধান কাজ হলো সূচকটির মূল্যকে পুনরায় $6,819-এর রেজিস্ট্যান্স লেভেলে নিয়ে আসা। ওই লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হয়ে কনসোলিডেশন হলে সূচকটির মূল্যের উর্ধ্বমুখী প্রবণতা শুরু হবে এবং $6,837-এর দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত হবে। সূচকটির দর $6,854-এর ওপরে বজায় থাকলে মার্কেটের বুলিশ প্রবণতা আরো শক্তিশালী হবে। যদি ঝুঁকি গ্রহণের প্রবণতা হ্রাস পেয়ে মার্কেটে নিম্নমুখী প্রবণতা দেখা যায় তাহলে সূচকটির মূল্য $6,801-এর কাছাকাছি থাকা অবস্থায় ক্রেতাদের সক্রিয় হতে হবে। ওই লেভেল ব্রেক করে সূচকটি নিম্নমুখী হলে দ্রুতই ইন্সট্রুমেন্টটির দর $6,784-এ নেমে যাবে এবং $6,769-এর দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত হবে।