বিটকয়েনের মূল্য $68,000–$70,000 রেঞ্জে কনসোলিডেট করছে এবং আপাতত এই রেঞ্জ ব্রেকআউটের কোনো কার্যকর সম্ভাবনা দেখাচ্ছে না। এদিকে, গতকাল উইজডমট্রির একটি আকর্ষণীয় প্রতিবেদন ট্রেডারদের নজর কেঁড়েছিল। প্রতিবেদনটিতে বলা হয়েছে যে বিটকয়েনের মূল্যের ব্যাপক "ওঠানামার" যুগ শেষ হয়েছে এবং ক্রিপ্টো মার্কেট একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে যেখানে অল্পতেই উচ্ছ্বাস নয়, বরং প্রতিষ্ঠানগত শৃঙ্খলা প্রধান ভূমিকা পালন করছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে সাম্প্রতিক বছরগুলোতে ক্রিপ্টো ইন্ডাস্ট্রি উল্লেখযোগ্যভাবে পরিণত হয়েছে। অবকাঠামো আরও স্থিতিশীল হয়েছে এবং ক্রিপ্টো মার্কেট আর কেবল উচ্ছ্বাস ও আতংকের ওপর নির্ভর করছে না। প্রযুক্তিগত স্তরে উন্নতি, ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশনের বৃদ্ধি এবং উন্নত সাইবার নিরাপত্তা ক্রিপ্টো মার্কেটের ঝুঁকি কমিয়েছে এবং আস্থা বৃদ্ধি করেছে। উচ্ছ্বাসের কারণে ব্যাপক দর বৃদ্ধি বা আতংকের কারণে দরপতনের তুলনায় ক্রিপ্টো মার্কেট মৌলিক প্রেক্ষাপট ও ব্লকচেইনের ব্যবহারের উপর ভিত্তি করে বেশি প্রভাবিত হচ্ছে।
নিয়ন্ত্রণ কাঠামোও শক্তিশালী হচ্ছে—যা খাতটি ধ্বংসের জন্য নয়, বরং এর প্রবৃদ্ধিতে সহায়তা করার জন্য প্রণয়ন করা হচ্ছে। স্পষ্ট নিয়ম ও নীতিমালা ক্রিপ্টো মার্কেটকে স্বীকৃতি প্রদান করবে, বড় ট্রেডারদের অনিশ্চয়তা কমাবে এবং উদ্ভাবনের জন্য আরও ভবিষ্যৎমুখী পরিবেশ সৃষ্টি করবে। এর ফলে মার্কেটের আগাছা জাতীয় প্রকল্প ছেঁটে ফেলা যাবে এবং প্রকৃতভাবে কার্যকর প্রকল্পগুলোর উপর মনোযোগ বৃদ্ধি পাবে।
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ক্রিপ্টো মার্কেটের গতিশীলতায় পরিবর্তন নিয়ে আসছে। অস্থিরতার মাত্রা ধীরে ধীরে কমে যাচ্ছে এবং বিটকয়েন ক্রমশ পোর্টফোলিও একটি কৌশলগত অ্যাসেট হিসেবে বিবেচিত হচ্ছে। দীর্ঘমেয়াদি বিনিয়োগের আশায় দূরদর্শী বিনিয়োগকারীদের আগমন ক্রিপ্টো মার্কেটের অ্যাসেটের মূল্যের স্থিতিশীলতাকে সমর্থন করবে এবং অস্থিরভাবে ওঠানামার পরিমাণ কমায়। এভাবে বিটকয়েন একটি স্পেকুলেটিভ ইন্সট্রুমেন্ট থেকে মূল্য ধরে রাখার মাধ্যম এবং পোর্টফোলিও বৈচিত্র্যময় করার হাতিয়ারে রূপান্তরিত হচ্ছে।
এখন মূল প্রশ্ন বিটকয়েন ধরে রাখা নয়, বরং এটিকে কীভাবে দায়িত্বশীল ও কার্যকরভাবে বিনিয়োগ কৌশলে সংযুক্ত করা যায়। যাই হোক, ক্রিপ্টো যুগের এখনই সমাপ্তি ঘটছে না—বরং এটি এখনো পরিণত হচ্ছে।
ট্রেডিংয়ের কৌশল


ইথেরিয়ামের মূল্য $1,998-এর ওপরে স্পষ্টভাবে স্থিতিশীলও থাকলে সরাসরি $2,078-এর দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত হবে। আরও ঊর্ধ্বমুখী প্রবণতার ক্ষেত্রে $2,169-এর দিকে মূল্য বৃদ্ধির প্রত্যাশা করা যায়; এই লেভেল ছাড়িয়ে গেলে মার্কেটে বুলিশ প্রবণতা শক্তিশালী হবে এবং পুনরায় ক্রেতাদের আগ্রহ বৃদ্ধি পাবে। দরপতনের ক্ষেত্রে ইথেরিয়ামের মূল্য $1,907-এ থাকা অবস্থায় ক্রেতাদের সক্রিয় হওয়ার প্রত্যাশা করা যায়। ইথেরিয়ামের মূল্য ওই এরিয়ার নিচে গেলে দ্রুত $1,819-এর দিকে নেমে যেতে পারে। নিম্নমুখী প্রবণতার অব্যাহত থাকার ক্ষেত্রে $1,724-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যায়।
চার্টে যা যা দেখা যাচ্ছে:
- লাল লাইন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল নির্দেশ করে, যেখানে মূল্যের মুভমেন্ট থেমে যেতে পারে অথবা সক্রিয় মুভমেন্ট শুরু হতে পারে;
- সবুজ লাইন ৫০-দিনের মুভিং অ্যাভারেজ নির্দেশ করে;
- নীল লাইন ১০০-দিনের মুভিং অ্যাভারেজ নির্দেশ করে;
- হালকা সবুজ লাইন ২০০-দিনের মুভিং অ্যাভারেজ নির্দেশ করে।
সাধারণত, অ্যাসেটের মূল্য এই মুভিং অ্যাভারেজগুলো অতিক্রম করলে বা পৌঁছালে মার্কেটের বর্তমান মোমেন্টাম থেমে যেতে পারে অথবা নতুন প্রবণতার সূচনা হতে পারে।