প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ১৮ ফেব্রুয়ারি

parent
Crypto Analysis:::2026-02-18T08:48:26

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ১৮ ফেব্রুয়ারি

গতকাল বিটকয়েনের মূল্য প্রায় $66,600-এ নেমে এসেছিল, তবে আজ আবার $68,000-এ ফিরে এসেছে। ইথেরিয়ামের মূল্য $2,000-এর নিচে রয়েছে, যা স্বল্পমেয়াদে এটির ওপর চাপ বাড়াচ্ছে।

 ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ১৮ ফেব্রুয়ারি

অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) একাধিক বিবৃতি দিয়েছে যে এল সালভাদর আনুষ্ঠানিকভাবে বিটকয়েনে বিনিয়োগের উচ্চাকাঙ্খী পরিকল্পনা থেকে সরে এসেছে—তবে মার্কেটে জোর আলোচনা রয়েছে যে বাস্তবে আসলে তা ঘটছে না। এল সালভাদর প্রতিদিনই শুধু ক্রিপ্টোকারেন্সিই কিনছে না, বরং দেশটির ডিজিটাল অ্যাসেটের রিজার্ভও ধারাবাহিকভাবে বাড়িয়ে চলেছে। এই ধরনের স্থিতিশীল মনোভাব থেকে ধারণা পাওয়া যায় যে দেশটির সরকার বিটকয়েনকে একটি নির্ভরযোগ্য অ্যাসেট এবং জাতীয় অর্থনীতি শক্তিশালী করার একটি উপায় হিসেবে দেখছে।

বর্তমানে দেশটির রিজার্ভে মোট 7,565টি বিটকয়েন রয়েছে। এই সংখ্যা মোটেই স্থিতিশীল নেই এবং নিয়মিত ক্রয়ের মাধ্যমে তা মূলত বাড়ছে।

এই ধরনের পদক্ষেপে এল সালভাদর একা নয়। স্ট্র্যাটেজি নামক একটি কোম্পানিও এই প্রক্রিয়ায় সক্রিয়ভাবে জড়িত, গতকাল কোম্পানিটি $168 মিলিয়নে অতিরিক্ত 2,486 টি বিটকয়েন ক্রয় করার ঘোষণা দিয়েছে। ফলে কোম্পানিটির কাছে থাকা বিটকয়েনের গড় মূল্য এখন কয়েন প্রতি $67,710-এ দাঁড়িয়েছে। এটি একটি কৌশলগত অ্যাসেট ম্যানেজমেন্ট পদ্ধতি নির্দেশ করে, যেখানে বর্তমান বাজার পরিস্থিতি মাথায় রেখে ক্রয় করা হচ্ছে এবং একই সঙ্গে দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি বজায় রাখা হচ্ছে।

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে দৈনিক কৌশল অনুযায়ী, আমি বিটকয়েন ও ইথেরিয়ামের মূল্যের উল্লেখযোগ্য পুলব্যাকের সময় ট্রেডিং কার্যক্রম চালিয়ে যাব, আশা করছি দীর্ঘমেয়াদে বুলিশ প্রবণতা অব্যাহত থাকবে।

নিচে স্বল্পমেয়াদী ট্রেডিংয়ের কৌশল ও শর্তাবলীর সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হল।

বিটকয়েন

 ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ১৮ ফেব্রুয়ারি

বাই সিগন্যাল

  • পরিকল্পনা 1: বিটকয়েনের মূল্য $69,900-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $68,000-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $69,900-এর লেভেলে কাছাকাছি পৌঁছালে আমি লং পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।
  • পরিকল্পনা 2: যদি $67,700 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $68,000 ও $69,900-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

  • পরিকল্পনা 1: বিটকয়েনের মূল্য $66,600-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $67,700-এর লেভেলে পৌঁছালে আমি এটি বিক্রি করব। মূল্য $66,600-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি বিটকয়েনের শর্ট পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।
  • পরিকল্পনা 2: যদি $68,000 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $67,700 এবং $66,600-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

ইথেরিয়াম

 ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ১৮ ফেব্রুয়ারি

বাই সিগন্যাল

  • পরিকল্পনা 1: ইথেরিয়ামের মূল্য $2,032-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $2,004-এর লেভেলে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $2,032-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি ইথেরিয়ামের লং পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, আমি নিশ্চিত করব যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।
  • পরিকল্পনা 2: যদি $1,990 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোনো বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $2,004 এবং $2,032-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

  • পরিকল্পনা 1: ইথেরিয়ামের মূল্য $1,968-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $1,990-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি ইথেরিয়াম বিক্রি করব। মূল্য $1,968 লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।
  • পরিকল্পনা 2: যদি মূল্য $2,004-এর লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়ার ফলে মার্কেটে কোনো বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $1,990 ও $1,968-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...