প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ২৫ ফেব্রুয়ারি

parent
Crypto Analysis:::2026-02-25T07:31:27

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ২৫ ফেব্রুয়ারি

$62,600-এর লেভেলে একটি উল্লেখযোগ্য দরপতনের পরে বিটকয়েনের মূল্য ঊর্ধ্বমুখী হয়ে প্রায় $66,000-এর কাছাকাছি অবস্থান করছে। ইথেরিয়ামের মূল্যও $1,900 লেভেলে ফিরে এসেছে, যেখানে বর্তমানে এটির মূল্য অবস্থান করছে।

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ২৫ ফেব্রুয়ারি

যেখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে উচ্চমাত্রার অস্থিরতা এবং আরও দরপতনের ঝুঁকি বিরাজ করছে, সেখানে সোশ্যাল মিডিয়া ও মেটাভার্স জগতের জায়ান্ট মেটা আবারও ক্রিপ্টো মার্কেটে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে; কোম্পানিটি 2026 সালের দ্বিতীয়ার্ধে স্টেবলকয়েন ব্যবহার করে পেমেন্ট চালু করার পরিকল্পনা করছে। এই উচ্চাভিলাষী পদক্ষেপটি বৃহত্তম সামাজিক প্ল্যাটফর্মটির ইকোসিস্টেমে ডিজিটাল অ্যাসেট যুক্ত করার যুগের সূচনা নির্দেশ করছে, যা বিশ্বব্যাপী বিলিয়ন বিলিয়ন ব্যবহারকারীর কাছে পৌঁছে যাবে।

এই নতুন উদ্যোগে সম্ভবত স্ট্রাইপ কেন্দ্রীয় ভূমিকা পালন করবে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী স্ট্রাইপকে স্টেবলকয়েন পেমেন্ট বাস্তবায়নের প্রধান প্রোভাইডার হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই চুক্তি স্ট্রাইপের কৌশলগত দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ আর্থিক প্রযুক্তির অবকাঠামোতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণের প্রস্তুতি প্রদর্শন করে।

মেটা পূর্বেও ক্রিপ্টো জগতে প্রবেশের প্রচেষ্টার চালালেও নতুন প্রকল্পটি উল্লেখযোগ্যভাবে ভিন্ন। ২০১৯ সালে কোম্পানিটি লিব্রা নামের একটি উচ্চাকাঙ্খী প্রকল্প চালু করেছিল, পরবর্তীতে সেটি ডিয়েম নামে পুনঃবিন্যস্ত হয়। যদিও প্রাথমিক উৎসাহ ও কয়েকটি বড় কোম্পানির সমর্থন ছিল, তবু নিয়ন্ত্রক সংস্থার তীব্র চাপের মুখে প্রকল্পটি একেবারেই অপ্রত্যাশিত সমস্যা মোকাবিলা করে। একটি বেসরকারি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা ও মুদ্রানীতিতে সম্ভাব্য প্রভাব সম্পর্কে উদ্বেগের কারণে অবশেষে লিব্রা বন্ধ করে দেওয়া হয়।

এবার মেটা আরও সতর্ক ও বাস্তবমুখী পন্থা বেছে নিয়েছে। পুনরায় নিজস্ব টোকেন লঞ্চ করার বদলে—যা অনিবার্যভাবে নিয়ন্ত্রক সংস্থার বাড়তি দৃষ্টি আকর্ষণ করত—কোম্পানিটি তৃতীয় পক্ষের মাধ্যমে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। পেমেন্ট ইন্ডাস্ট্রিতে দৃঢ় অবস্থান এবং স্টেবলকয়েন সম্পর্কিত দক্ষতা থাকা স্ট্রাইপের অংশীদারিত্ব একটি সুচিন্তিত পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

ক্রিপ্টোকারেন্সি মার্কেট দৈনিক কৌশল হিসেবে, আমি বিটকয়ন ও ইথেরিয়ামের মূল্যের উল্লেখযোগ্য পুলব্যাকগুলোর ওপর ভিত্তি করে ট্রেডিং কার্যক্রম চালিয়ে যাব, প্রত্যাশা করছি যে দীর্ঘমেয়াদে মার্কেটে বুলিশ প্রবণতা এখনও ম্লান হয়ে যায়নি এবং তা অব্যাহত থাকবে।

স্বল্পমেয়াদী ট্রেডিংয়ের কৌশল ও শর্তাবলী নিচে বর্ণনা করা হয়েছে।

বিটকয়েন

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ২৫ ফেব্রুয়ারি

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $65,900-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $65,200-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $65,900-এর লেভেলে কাছাকাছি পৌঁছালে আমি লং পজিশন ক্লোজ করব এবং পুলব্যাকের ক্ষেত্রে অবিলম্বে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $64,700 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $65,200 ও $65,900-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $64,080-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $64,700-এর লেভেলে পৌঁছালে আমি এটি বিক্রি করব। মূল্য $64,080-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি বিটকয়েনের শর্ট পজিশন ক্লোজ করব এবং পুলব্যাকের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $65,200 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $64,700 ও $64,080-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

ইথেরিয়াম

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ২৫ ফেব্রুয়ারি

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $1,924-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $1,897-এর লেভেলে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $1,924-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি ইথেরিয়ামের লং পজিশন ক্লোজ করব এবং পুলব্যাকের ক্ষেত্রে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, আমি নিশ্চিত করব যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $1,884 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোনো বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $1,897 এবং $1,924-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $1,858-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $1,884-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি ইথেরিয়াম বিক্রি করব। মূল্য $1,858 লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করব এবং পুলব্যাকের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি মূল্য $1,897-এর লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়ার ফলে মার্কেটে কোনো বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $1,884 ও $1,858-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...