প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ ২ মার্চ কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-03-02T05:29:01

২ মার্চ কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

শুক্রবারের ট্রেডিংয়ের পর্যালোচনা:

EUR/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

২ মার্চ কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

শুক্রবার EUR/USD কারেন্সি পেয়ারের মূল্য মূলত সাইডওয়েজ রেঞ্জভিত্তিক মুভমেন্ট প্রদর্শন করে, সেইসাথে মূল্যের অস্থিরতার মাত্রাও অত্যন্ত কম ছিল। এমনকি ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমেও এটি স্পষ্ট যে গত সপ্তাহজুড়ে এই পেয়ারের মূল্য 1.1754 ও 1.1837-এর মধ্যে ওঠানামা করেছে। ফলে একটি সাইডওয়েজ চ্যানেল গঠিত হয়েছে, এবং গত উইকেন্ডে সংঘটিত ঘটনাগুলোও এই পেয়ারের মূল্যকে সেখান থেকে বেরোতে সাহায্য করেনি। মনে রাখবেন যে শনিবার ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পূর্ণমাত্রার সামরিক সংঘাত শুরু হয়েছিল, যেখানে এখন মধ্যপ্রাচ্যের অন্যান্য কয়েকটি দেশও জড়িয়ে পড়েছে। সামগ্রিকভাবে সোমবার মার্কিন ডলারের দর বৃদ্ধির প্রত্যাশা করা যেত—কারণ ভূ-রাজনৈতিক পরিস্থিতির অবনতির ফলে নিরাপদ বিনিয়োগস্থল হিসেবে সাধারণত মার্কিন ডলারের চাহিদা বাড়ে। তবুও মার্কেটে আবারও দুর্বল প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়েছে, ঠিক আগের সোমবারের মতোই, যখন ট্রেডারদের ডোনাল্ড ট্রাম্প কর্তৃক আরোপিত নতুন শুল্কের প্রতি প্রতিক্রিয়া জানাতে হয়েছিল। মার্কিন ডলারের দর 60 পিপস বেড়েছিল, কিন্তু সকালে এই বৃদ্ধির অর্ধেকই দরপতন হয়েছিল। তাই এটি বলা যায় না যে বৈশ্বিক রাজনৈতিক মানচিত্রে নতুন যুদ্ধ ছড়িয়ে পড়ার খবর মার্কেটের ট্রেডারদের জন্য চমকপ্রদ ছিল।

EUR/USD 5M পেয়ারের চার্ট

২ মার্চ কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

শুক্রবার ৫-মিনিটের টাইমফ্রেমে কোনো ট্রেডিং সিগন্যাল গঠিত হয়নি। এই পেয়ারের মূল্য দুইবার 1.1830-1.1837 এরিয়ার কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করেছিল, কিন্তু সন্ধ্যার শেষ মুহূর্তে মূল্য সেখানে পৌঁছেছিল, যখন উইকেন্ডের জন্য মার্কেট বন্ধ হওয়ার সময় ঘনিয়ে এসেছিল। এমনকি যদি সিগন্যাল গঠিত হতো, তারপরও সেগুলো ট্রেড করার মতো যথেষ্ট কার্যকর হত না।

সোমবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে এই পেয়ারের মূল্যের নিম্নমুখী কারেকশনের সমাপ্তি ঘটেছে, কারণ এই পেয়ারের মূল্য ডিসেন্ডিং চ্যানেলের উপরে কনসোলিডেশন করেছে। তবে এই পেয়ারের মূল্যের উর্ধ্বমুখী প্রবণতার বদলে আমরা বর্তমানে একটি সাইডওয়েজ রেঞ্জভিত্তিক মুভমেন্ট দেখতে পাচ্ছি। 2026 সালের শুরু থেকে পুনরায় একটি দীর্ঘমেয়াদি উর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়েছে, তাই আমরা মধ্যমেয়াদে নতুন করে ইউরোর মূল্য বৃদ্ধির প্রত্যাশা করছি। সামগ্রিক মৌলিক প্রেক্ষাপট এখনও মার্কিন ডলারের জন্য বেশ চ্যালেঞ্জিং, তাই আমরা এই পেয়ারের মূল্যের আরও ঊর্ধ্বমুখী প্রবণতার প্রত্যাশা করছি।

সোমবার, এই পেয়ারের মূল্য 1.1745-1.1754 রেঞ্জের নিচে কনসোলিডেট করলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করার বিষয়টি বিবেচনা করতে পারেন; যেখানে মূল্যের 1.1655-1.1666 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। এই পেয়ারের মূল্য 1.1745-1.1754 এরিয়া থেকে বাউন্স করলে মূল্যের 1.1830-1.1837-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে লং পজিশন ওপেন করার সুযোগ পাওয়া যাবে।

৫-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1455-1.1474, 1.1527-1.1531, 1.1550, 1.1584-1.1591, 1.1655-1.1666, 1.1745-1.1754, 1.1830-1.1837, 1.1899-1.1908, 1.1970-1.1988, 1.2044-1.2056, and 1.2092-1.2104। সোমবার ইউরোজোনে একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট হিসেবে ইসিবির প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডের বক্তব্য অনুষ্ঠিত হবে, আর যুক্তরাষ্ট্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন হিসেবে ফেব্রুয়ারির উৎপাদন খাতের ব্যবসায়িক কার্যক্রম সংক্রান্ত ISM প্রতিবেদন প্রকাশিত হবে। ট্রেডারদের এই প্রতিবেদনটির ফলাফল ভালোভাবে বিশ্লেষণ করা উচিত। এবং অবশ্যই ভূ-রাজনৈতিক ঘটনাগুলোর দিকে দৃষ্টিপাত করতে হবে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...