সোমবারের ট্রেডিংয়ের পর্যালোচনা:
EUR/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

সোমবার জুড়ে প্রত্যাশা অনুযায়ী EUR/USD কারেন্সি পেয়ারের তীব্র দরপতন ঘটেছে। আমরা নিশ্চিত ছিলাম না যে মধ্যপ্রাচ্যে সংঘটিত শনিবার ও রবিবারের ঘটনাগুলো মার্কিন ডলারের মূল্য বৃদ্ধির দিকে নিয়ে যাবে কিনা, তবু সেটি বেশ সম্ভাব্য একটি বিকল্প ছিল। স্মরণ করিয়ে দিচ্ছি যে গত দুই সপ্তাহ ধরেই ট্রেডাররা মধ্যপ্রাচ্যে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল, যখন ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর ব্যাপক হামলা ও বর্তমান সরকারকে উৎখাতের হুমকি দিয়েছিলেন। তবে সবকিছু যেন ওয়াশিংটনের পরিকল্পনা মতো হয়নি। ইরানের প্রধান ধর্মীয় নেতা খামেনিকে হত্যা ও গুরুত্বপূর্ণ পারমাণবিক ও সামরিক স্থাপনা ধ্বংসের লক্ষ্যে বিধ্বংসী আক্রমণের পাল্টা জবাব হিসেবে ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যের 10-এরও বেশি দেশে অবস্থিত ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র আঘাতের সম্মুখীন হতে হয়েছে, এমনকি সাইপ্রাসের নিকটবর্তী একটি ব্রিটিশ বিমানঘাঁটিও লক্ষ্যবস্তুতে পরিণিত হয়েছে। ফলে 10টিরও বেশি দেশ ইতোমধ্যেই এই সংঘাতে জড়িয়ে পড়েছে। এটি যেন কোনো বিশেষ সামরিক অভিযান নয়, বরং একটি পূর্ণমাত্রার যুদ্ধে পরিণত হচ্ছে। এই সংঘাতের ব্যাপকতা স্পষ্টতই ট্রাম্পের পরিকল্পনাকে ছাড়িয়ে যাওয়ায় সোমবার মার্কিন ডলার আবারও নিরাপদ বিনিয়োগ হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। ভূ-রাজনৈতিক পরিস্থিতির অবনতি হওয়ায় এই সপ্তাহেও মার্কিন ডলারের মূল্য বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।
EUR/USD 5M পেয়ারের চার্ট

সোমবার ৫-মিনিটের টাইমফ্রেমে দুইটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়। ইউরোপীয় সেশনে এই পেয়ারের মূল্য 1.1745-1.1754 এরিয়া ব্রেক করে ঊর্ধ্বমুখী হয় এবং স্বল্প সময়ের মধ্যে নিচ থেকে সেই এরিয়া থেকে বাউন্স করে। দিন জুড়ে এই পেয়ারের মূল্য নিকটতম লক্ষ্যমাত্রা 1.1666-এ পৌঁছানোর চেষ্টা করেছিল। যেকোনো ক্ষেত্রে সেল ট্রেড ওপেন করে (প্রথম বা দ্বিতীয় সিগন্যাল যেকোনোটি কাজে লাগিয়ে—এটি ততটা গুরুত্বপূর্ণ নয়) নতুন ট্রেডাররা লাভ করতে পেরেছে।
মঙ্গলবার কীভাবে ট্রেডিং করতে হবে:
শুধুমাত্র মধ্যপ্রাচ্যে মার্কিন-ইরান যুদ্ধের কারণে ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে পুনরায় এই পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা শুরু হয়েছে। 2026 সালের শুরুতে পুনরায় দীর্ঘমেয়াদি উর্ধ্বমুখী প্রবণতা শুরু হওয়ায় আমরা মধ্যমেয়াদে নতুন করে ইউরোর মূল্য বৃদ্ধির প্রত্যাশা করছি। মার্কিন ডলারের ক্ষেত্রে সামগ্রিক মৌলিক পটভূমি এখনও বেশ চ্যালেঞ্জিং রয়ে গেছে, তাই আমরা ইউরোর মূল্যের আরও ঊর্ধ্বমুখী মুভমেন্টের প্রত্যাশা করছি। তবে বর্তমানে মার্কেটে মূল ফোকাস অর্থনীতি নয়—ভূ-রাজনৈতিক পরিস্থিতির ওপর কেন্দ্রীভূত রয়েছে।
মঙ্গলবার এই পেয়ারের মূল্য 1.1655-1.1666 এরিয়ার নিচে স্থিতিশীলও হলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন বিবেচনা করতে পারেন; যেখানে মূল্যের 1.1584-1.1591 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যায়। এই পেয়ারের মূল্য 1.1655-1.1666 এরিয়া থেকে বাউন্স করলে মূল্যের 1.1745-1.1754 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে লং পজিশন ওপেন করার সুযোগ তৈরি হবে।
৫-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1455-1.1474, 1.1527-1.1531, 1.1550, 1.1584-1.1591, 1.1655-1.1666, 1.1745-1.1754, 1.1830-1.1837, 1.1899-1.1908, 1.1970-1.1988, 1.2044-1.2056, 1.2092-1.2104। মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নে ফেব্রুয়ারি মাসের মুদ্রাস্ফীতি সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে, যা তুলনামূলকভাবে গুরুত্বপূর্ণ; তবে ট্রেডাররা এই প্রতিবেদনের ফলাফলের প্রতি প্রতিক্রিয়া দেখাবে কিনা তা অজানা, কারণ বর্তমানে বৈশ্বিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি মূল এজেন্ডা হিসেবে বিবেচিত হচ্ছে।
ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:
- সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
- ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
- ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
- ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
- MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
- নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
- স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।
চার্টে কী কী রয়েছে:
- সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
- লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
- MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।