প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ ৪ মার্চ কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-03-04T06:08:13

৪ মার্চ কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

মঙ্গলবারের ট্রেডিংয়ের পর্যালোচনা:

GBP/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

৪ মার্চ কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

মঙ্গলবার GBP/USD পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা অব্যাহত ছিল, যা মূলত ভূ-রাজনৈতিক পরিস্থিতি অবনতি হওয়ার কারণে ঘটেছে। এখানে অতিরিক্ত কিছু যোগ করার মতো কোনো কিছুই নেই। একমাত্র লক্ষণীয় ঘটনা হলো মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে তিনি হরমুজ প্রণালীতে প্রবেশ করা ট্যাঙ্কারগুলোর নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছেন, সেইসাথে তিনি চাচ্ছেন বিশ্ববাজারে তেল ও পেট্রোলের দাম যেন স্থিতিশীল থাকে। যদি মার্কিন নৌবাহিনী বিশ্বের বিভিন্ন স্থানে তেল পরিবহনকারী ট্যাঙ্কারগুলোকে নিরাপত্তা দিতে সক্ষম হয়, তাহলে তা নিঃসন্দেহে বিশ্ববাজারে উত্তেজনা কমাবে। এক্ষেত্রে মার্কিন ডলারের মূল্য কমতে শুরু করতে পারে। আমাদের মতে, বর্তমানে মার্কেটের ট্রেডাররা ইরান ও প্রতিবেশী দেশগুলোতে ছড়িয়ে পড়া যুদ্ধের প্রতি প্রতিক্রিয়া দেখাচ্ছে না—বরং এই যুদ্ধের ফলে উদ্ভূত জ্বালানি সংকটের আশংকা তাঁদের জেঁকে ধরেছে। তাই বিশ্ববাজারের পরিস্থিতি স্থিতিশীল করার জন্য কমোডিটি মার্কেটকেও স্থিতিশীল করা অপরিহার্য।

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে একটি নতুন ডিসেন্ডিং ট্রেন্ডলাইন গঠিত হয়েছে; গত পাঁচ সপ্তাহে এই পেয়ারের মূল্য তৃতীয়বারের মতো এই লাইন অতিক্রম করলে তা উর্ধ্বমুখী প্রবণতা শুরু হওয়ার ইঙ্গিত দেবে।

GBP/USD পেয়ারের 5M চার্ট

৪ মার্চ কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

মঙ্গলবার ৫-মিনিটের টাইমফ্রেমে প্রায় ১০টি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছে। প্রথমে এই পেয়ারের মূল্য 1.3403-1.3407 এরিয়ার নিচে নেমে যায়, এরপর 1.3259-1.3267 এরিয়ায় পৌঁছায়। শুধুমাত্র এই শর্ট পজিশন থেকেই নতুন ট্রেডাররা প্রায় 110 পিপস উপার্জন করতে পারতেন। পরে 1.3319-1.3331 এবং 1.3259-1.3267 রেঞ্জে মোট তিনটি বাউন্স সিগন্যাল গঠিত হয়, প্রতিটি থেকেই লাভ এসেছে। দিনের শেষে এই পেয়ারের মূল্য প্রায় 1.3365-এ পৌঁছেছিল, যা নিখুঁতভাবে এক্সিকিউট করা হয়েছিল এবং আরও একটি ট্রেডিং সিগন্যাল গঠিত করেছিল।

বুধবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে GBP/USD পেয়ারের মূল্যের 'ভূ-রাজনৈতিক প্রবণতা' গঠিত হচ্ছে। মধ্যমেয়াদে মার্কিন ডলারের মূল্য বৃদ্ধির জন্য বৈশ্বিক পর্যায়ে কোনো মৌলিক ভিত্তি নেই, তাই ২০২৬ সালেও আমরা ২০২৫ সাল থেকে শুরু হওয়া বৈশ্বিক উর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকার প্রত্যাশা করছি, যা এই পেয়ারের মূল্যকে অন্ততপক্ষে 1.4000 লেভেলের দিকে নিয়ে যেতে পারে। সাম্প্রতিক কয়েক সপ্তাহে পরিস্থিতি প্রায়শই ব্রিটিশ মুদ্রার পক্ষে ছিল না, এবং মার্কেটের ট্রেডাররাও প্রায়শই নেতিবাচক মার্কিন সংবাদগুলোকে উপেক্ষা করেছে, যা মার্কিন ডলারকে সহায়তা করেছে।

বুধবার, যদি এই পেয়ারের মূল্য 1.3319-1.3331 এরিয়া ব্রেক করে ঊর্ধ্বমুখী হলে নতুন ট্রেডাররা লং পজিশন ওপেন করার কথা বিবেচনা করতে পারেন; যেখানে মূল্যের 1.3365 এবং 1.3403-1.3407-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যায়। এই পেয়ারের মূল্য 1.3319-1.3331 এরিয়ার নিচে কনসলিডেট করলে নতুন শর্ট পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.3259-1.3267-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

৫-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা যেতে পারে: 1.3203-1.3212, 1.3259-1.3267, 1.3319-1.3331, 1.3365, 1.3403-1.3407, 1.3437-1.3446, 1.3484-1.3489, 1.3529-1.3543, 1.3643-1.3652, 1.3695, 1.3741-1.3751। বুধবার যুক্তরাজ্যে কোনো উল্লেখযোগ্য প্রতিবেদন প্রকাশিত হবে না। যুক্তরাষ্ট্রে ADP এবং ISM সূচক সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে, যা বেশ গুরুত্বপূর্ণ। তবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে মার্কেটে অস্থিরতা বজায় থাকতে পারে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...