শুক্রবারের ট্রেডিংয়ের পর্যালোচনা:
EUR/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

শুক্রবার EUR/USD কারেন্সি পেয়ার মূল্য বৃদ্ধি বা পতন উভয়ই প্রদর্শন করতে ব্যর্থ হয়েছে। সামগ্রিকভাবে বিশ্ববাজারে চরম আতঙ্কজনক পরিস্থিতি বিরাজ করছে। কারেন্সি মার্কেটে খুবই কম ক্ষেত্রেই যৌক্তিক মুভমেন্ট পরিলক্ষিত হচ্ছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ হওয়ার পর মার্কেটে যে ধস নেমেছিল তারই পরিণতি এখনও বজায় রয়েছে। গত রাতের খবর অনুযায়ী তেলের দাম ব্যারেলপ্রতি $120 ছুঁয়েছে, এবং গতকাল জানা গেছে যে ডোনাল্ড ট্রাম্প ইরানে স্থল অভিযান পরিচালনার নির্দেশ দেবার জন্য প্রস্তুত রয়েছে। ফলে বর্তমানে মার্কেটের ট্রেডাররা জন্য আমেরিকার শ্রমবাজারের অবস্থা, বেকারত্বের হার, মুদ্রাস্ফীতি ও নিকট ভবিষ্যতে নিতে যাওয়া ফেডের সিদ্ধান্তগুলো আর ততটা প্রাসঙ্গিক নয়। শুক্রবার প্রকাশিত নন ফার্ম পেরোল ও বেকারত্ব সংক্রান্ত প্রতিবেদনের যথেষ্ট হতাশাজনক ফলাফলের কারণে মার্কিন ডলারের 100 পিপস দরপতনের ব্যাপক সম্ভাবনা ছিল; তার বদলে সোমবার রাতে মার্কিন ডলারের মূল্য নতুন করে বৃদ্ধি পেতে দেখা গেছে। এখন আমাদের ইরানে আমেরিকান ও ইসরায়েলি সৈন্যদের অবতরণের অপেক্ষায় থাকতে হচ্ছে এবং প্রার্থনা করছি যে এই সংঘাত বছরের পর বছর জুড়ে দীর্ঘায়িত হবে না।
EUR/USD 5M পেয়ারের চার্ট

শুক্রবার ৫-মিনিটের টাইমফ্রেমে তিনটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছিল: দুটো সেল সিগন্যাল এবং একটি বাই সিগন্যাল। সবগুলো ট্রেডেই ক্ষেত্রেই এই পেয়ারের মূল্য নির্ধারিত দিকে কমপক্ষে 15 পিপস মুভমেন্ট প্রদর্শন করেছে, ফলে কোনো ট্রেডেই লোকসান হয়নি। তবে এই পেয়ারের মূল্য লক্ষ্যমাত্রাগুলোতে না পৌঁছানোয় মুনাফা করা বেশ কঠিন ছিল।
সোমবার কীভাবে ট্রেডিং করতে হবে:
মধ্যপ্রাচ্যে নতুন করে ভূ-রাজনৈতিক উত্তেজনার ফলশ্রুতিতে ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে আবারও এই পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা শুরু হয়েছে। ২০২৬ সালের শুরুতে দীর্ঘমেয়াদি উর্ধ্বমুখী প্রবণতা পুনরায় শুরু হওয়ায় আমরা মধ্যমেয়াদে নতুন করে ইউরোর মূল্য বৃদ্ধির প্রত্যাশা করছি। মার্কিন ডলারের জন্য সামগ্রিক মৌলিক পটভূমি এখনও বেশ চ্যালেঞ্জিং—যা দেশটির শ্রমবাজার, জিডিপি ও বেকারত্ব সংক্রান্ত প্রতিবেদনগুলোর ফলাফল দ্বারাও নিশ্চিত করা হয়েছে। তবে বর্তমানে মার্কেটে অর্থনীতির চেয়ে ভূ-রাজনৈতিক পরিস্থিতি প্রবলভাবে আধিপত্য বিস্তার করছে।
সোমবার, এই পেয়ারের মূল্য 1.1527-1.1531 এরিয়ার কাছ থেকে রিবাউন্ড করলে শর্ট পজিশন বিবেচনা করতে পারেন; যেখানের মূল্যের 1.1455-1.1474 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যায়। এই পেয়ারের মূল্য 1.1527-1.1531 এরিয়ার উপরে মূল্য কনসোলিডেট করলে মূল্যের 1.1584-1.1591 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে লং পজিশন ওপেন করার সুযোগ তৈরি হবে।
৫-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত 1.1354-1.1363, 1.1413, 1.1455-1.1474, 1.1527-1.1531, 1.1584-1.1591, 1.1655-1.1666, 1.1745-1.1754, 1.1830-1.1837, এবং 1.1899-1.1908। সোমবার ইউরোজোনে জার্মানির শিল্প উৎপাদন সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে, যেখানে যুক্তরাষ্ট্রে তেমন কোনো প্রতিবেদন প্রকাশের কথা নেই। তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অবনতি হওয়ার সঙ্গে সঙ্গে দিনেরবেলা এই পেয়ারের মূল্যের শক্তিশালী এবং অস্থির মুভমেন্ট দেখা যেতে পারে।
ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:
- সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
- ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
- ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
- ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
- MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
- নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
- স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।
চার্টে কী কী রয়েছে:
- সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
- লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
- MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।