প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ ১১ মার্চ কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-03-11T05:29:45

১১ মার্চ কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

মঙ্গলবারের ট্রেডিংয়ের পর্যালোচনা:

EUR/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

১১ মার্চ কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

মঙ্গলবারও EUR/USD কারেন্সি পেয়ারের মূল্যের উর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত ছিল, কিন্তু এই উর্ধ্বমুখী প্রবণতা খুবই দুর্বল ছিল এবং তা দ্রুত ম্লান হয়ে যেতে পারে। সাম্প্রতিক দিনগুলোতে মার্কেটের ট্রেডাররা ট্রাম্পের ইঙ্গিতেই প্রত্যাশা করেছিল যে ইরানের সঙ্গে যুদ্ধ শীঘ্রই শেষ হতে পারে। গতকাল মার্কিন প্রেসিডেন্ট আরও ঘোষণা দেন যে হরমুজ প্রণালী অবরুদ্ধ হবে না। ফলশ্রুতিতে তেলের দাম কমে গেছে এবং ডলার দুর্বল হয়েছে। তবে তেহরানের বিবৃতিগুলোকে বেশিরভাগ ট্রেডাররাই উপেক্ষা করেছেন—যেখানে তারা জানিয়েছে যেঁ নতুন ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় তাঁরা আমেরিকাকে ধ্বংস করার প্রতিশ্রুতি দিচ্ছে এবং জানিয়েছে যে হরমুজ প্রণালী দিয়ে এক ব্যারেল তেলও পার হবে না। অতএব সামরিক সংঘাত প্রশমনের দিকে একটি ছোট পদক্ষেপ নেওয়া হলেও সম্পূর্ণ সমাধানের জন্য আরও অনেক পদক্ষেপের প্রয়োজন। ট্রেডাররা এখনও 'ডলার কেনার' জন্য প্রস্তুত ও যেকোনো বিপজ্জনক পরিস্থিতিতেই তাঁরা ডলার কিনতে দ্বিধা করবে না।

EUR/USD 5M পেয়ারের চার্ট

১১ মার্চ কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ


মঙ্গলবার 5-মিনিটের টাইমফ্রেমে বেশ কয়েকটি কার্যকর ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছে। আমরা চিত্রে সবচেয়ে স্পষ্ট দুটি সিগন্যাল তুলে ধরেছি। এই পেয়ারের মূল্য 1.1655-1.1666 এরিয়া থেকে বেশ কয়েকবার বাউন্স করেছে। প্রথম ক্ষেত্রে এই পেয়ারের মূল্য নির্ধারিত দিকে প্রায় 20 পিপস অগ্রসর হয়েছিল, কিন্তু দ্বিতীয় সিগন্যালের ক্ষেত্রে এই পেয়ারের মূল্যের 35 পিপসের মুভমেন্ট পরিলক্ষিত হয়েছে। ফলে নতুন ট্রেডাররা স্পষ্ট সিগন্যালগুলো থেকে সামান্য মুনাফা উপার্জন করতে পেরেছে।


বুধবার কীভাবে ট্রেডিং করতে হবে:

মধ্যপ্রাচ্যে নতুন করে ভূ-রাজনৈতিক উত্তেজনার ফলশ্রুতিতে ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে আবারও এই পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা শুরু হয়েছে। ২০২৬ সালের শুরুতে দীর্ঘমেয়াদি উর্ধ্বমুখী প্রবণতা পুনরায় শুরু হওয়ায় আমরা মধ্যমেয়াদে নতুন করে ইউরোর মূল্য বৃদ্ধির প্রত্যাশা করছি। মার্কিন ডলারের জন্য সামগ্রিক মৌলিক পটভূমি এখনও বেশ চ্যালেঞ্জিং—যা দেশটির শ্রমবাজার, জিডিপি ও বেকারত্ব সংক্রান্ত প্রতিবেদনগুলোর ফলাফল দ্বারাও নিশ্চিত করা হয়েছে। তবে বর্তমানে মার্কেটে অর্থনীতির চেয়ে ভূ-রাজনৈতিক পরিস্থিতি প্রবলভাবে আধিপত্য বিস্তার করছে।

বুধবার, এই পেয়ারের মূল্য 1.1584-1.1591 এরিয়ার নিচে কনসোলিডেট করলে বা 1.1655-1.1666 এরিয়ার কাছ থেকে নতুন কোনো বাউন্স হলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন বিবেচনা করতে পারেন। এই পেয়ারের মূল্য 1.1584-1.1591 এরিয়ার কাছ থেকে একটি বাউন্স করলে লং পজিশন ওপেন করার সুযোগ পাওয়া যাবে, যেখানে মূল্যের 1.1655-1.1666 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যায়।

৫-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত 1.1354-1.1363, 1.1413, 1.1455-1.1474, 1.1527-1.1531, 1.1584-1.1591, 1.1655-1.1666, 1.1745-1.1754, 1.1830-1.1837, 1.1899-1.1908। বুধবার একমাত্র উল্লেখযোগ্য প্রতিবেদন হিসেবে যুক্তরাষ্ট্রের কনজিউমার প্রাইস ইনডেক্স বা ভোক্তা মূল্য সূচক (CPI) প্রকাশিত হবে। এটি নিঃসন্দেহে বেশ গুরুত্বপূর্ণ প্রতিবেদন, তবে চলমান পরিস্থিতিতে ট্রেডারদের জন্য এই সূচকের ফলাফলের গুরুত্ব কতটা—এটাই মূল প্রশ্ন। সম্প্রতি ট্রেডাররা শ্রমবাজার, বেকারত্ব ও যুক্তরাষ্ট্রের জিডিপি প্রতিবেদনের হতাশাজনক ফলাফল উপেক্ষা করেছে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...