প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ২৫ মার্চ

parent
Crypto Analysis:::2026-03-25T09:06:44

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ২৫ মার্চ

গতকাল দুপুরে সামান্য পুলব্যাকের পর বিটকয়েন ও ইথেরিয়ামের মূল্য দ্রুত পুনরুদ্ধার করেছে। বর্তমানে বিটকয়েনের মূল্য $71,000-এ ফিরে এসেছে, আর ইথেরিয়ামের মূল্য $2,168-এ অবস্থান করছে।

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ২৫ মার্চ

অন্যদিকে, মার্কেটের সামগ্রিক পরিস্থিতি অপেক্ষাকৃত শান্ত রয়েছে, সেইসাথে খবর প্রকাশিত হয়েছে যে বিশ্বের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ (NYSE) এক নতুন যুগে দ্বারপ্রান্তে রয়েছে—এটি সক্রিয়ভাবে ডিজিটাল প্রযুক্তির সাথে একীভূত হওয়ার সুযোগ অনুসন্ধান করছে। সিকিউরিটাইজের সঙ্গে অংশীদারিত্বে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ টোকেনাইজড সিকিউরিটিজের সার্কুলেশনের জন্য একটি উদ্ভাবনী প্ল্যাটফর্ম তৈরি করছে। এই অংশীদারিত্ব ঐতিহ্যবাহী আর্থিক খাত ও বিকেন্দ্রীভূত প্রযুক্তির মধ্যে সেতুবন্ধনের দিকে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

টোকেনাইজেশন জগতে সিকিউরিটাইজ একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে এবং দারুণ দক্ষতা ও নেতৃত্ব প্রদর্শন করেছে। কোম্পানিটি টোকেনাইজড BUIDL ফান্ডে ব্ল্যাকরকের প্রধান অংশীদার, যা ইতোমধ্যেই এই খাতের সবচেয়ে বড় প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রমাণ করেছে। সিকিউরিটাইজের শক্তিশালি ব্যবসায়িক সম্পর্কগুলো ইউনিসোয়াপ, রিপল, বিএনবি চেইন ও সোলানার মতো শীর্ষস্থানীয় ক্রিপ্টো প্রকল্পগুলোর সঙ্গেও বিস্তৃত। এই অভিজ্ঞতা টোকেনাইজড অ্যাসেটগুলোকে ক্রিপ্টো ইকোসিস্টেম ও বিকেন্দ্রীভূত আর্থিক জগতের সাথে নির্বিঘ্নভাবে একীভূত করার জন্য প্রয়োজনীয় অবকাঠামো গঠনে সক্রিয়ভাবে ভূমিকা রাখছে। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের সাথে অংশীদারিত্ব সিকিউরিটাইজ এবং সমগ্র RWA মার্কেটের জন্য এক নতুন মাইলফলক হতে পারে।

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে দৈনিক কৌশল হিসেবে, আমি বিটকয়েন এবং ইথেরিয়ামের মূল্যের যেকোনো উল্লেখযোগ্য পুলব্যাকের ভিত্তিতে আমার ট্রেডিং কার্যকলাপ অব্যাহত রাখব, প্রত্যাশা করছি যে দীর্ঘমেয়াদে মার্কেটে বুলিশ প্রবণতার চলমান বিকাশ অব্যাহত থাকবে, যা এখনও বিলীন হয়ে যায়নি।

স্বল্পমেয়াদী ট্রেডিংয়ের কৌশল এবং শর্তাবলী নিচে দেয়া হল।

বিটকয়েন

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ২৫ মার্চ

বাই সিগন্যাল

পরিকল্পনা 1: বিটকয়েনের মূল্য $72,200-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $71,500-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $72,200-এর লেভেলে কাছাকাছি পৌঁছালে আমি লং পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা 2: যদি $70,900 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $71,500 ও $72,200-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা 1: বিটকয়েনের মূল্য $70,100-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $70,900-এর লেভেলে পৌঁছালে আমি এটি বিক্রি করব। মূল্য $70,100-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি বিটকয়েনের শর্ট পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা 2: যদি $71,500 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $70,900 ও $70,100-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

ইথেরিয়াম

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ২৫ মার্চ

বাই সিগন্যাল

পরিকল্পনা 1: ইথেরিয়ামের মূল্য $2,208-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $2,179-এর লেভেলে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $2,208-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি ইথেরিয়ামের লং পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, আমি নিশ্চিত করব যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা 2: যদি $2,159 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোনো বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $2,179 ও $2,208-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা 1: ইথেরিয়ামের মূল্য $2,117-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $2,159-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি ইথেরিয়াম বিক্রি করব। মূল্য $2,117 লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা 2: যদি মূল্য $2,179-এর লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়ার ফলে মার্কেটে কোনো বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $2,159 ও $2,117-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...