প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ২৭ মার্চ

parent
Crypto Analysis:::2026-03-27T07:42:32

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ২৭ মার্চ

স্থল সামরিক অভিযানসহ মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা দিন দিন বাড়ার ফলে বিটকয়েন ও ইথেরিয়াম চাপের মধ্যে রয়েছে। বিটকয়েনের মূল্য $68,800-এ নেমে এসেছে, আর ইথেরিয়ামের মূল্য $2,060-এর আশেপাশে অবস্থান করছে।

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ২৭ মার্চ

এদিকে, প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী সর্বাধিক জনপ্রিয় স্টেবলকয়েন USDT-এর ইস্যুকারী কোম্পানি টিথার স্বচ্ছতার দিকে একটি বড় পদক্ষেপ নিয়েছে। ফাইন্যানশিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে যে কোম্পানিটি আর্থিক বিবরণী ও USDT-কে সমর্থনকারী রিজার্ভের প্রথম পূর্ণ অডিট করাতে অডিটিং ফার্ম KPMG-কে নিয়োগ করেছে। একই সঙ্গে আরেকটি শীর্ষস্থানীয় অডিটিং ফার্ম PwC টিথারের অভ্যন্তরীণ প্রক্রিয়াগুলো প্রস্তুত করবে। এই পদক্ষেপগুলো যুক্তরাষ্ট্রে টিথারের কার্যক্রম সম্প্রসারণের উচ্চাকাঙ্খী পরিকল্পনার প্রেক্ষাপটে নেওয়া হচ্ছে।

ক্রিপ্টো ইন্ডাস্ট্রির জন্য এই পদক্ষেপ গভীর গুরুত্ব বহন করে। এটি টিথারের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে চলা প্রাসঙ্গিক ও তীব্র উদ্বেগের একটি চূড়ান্ত সমাধানের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। USDT রিজার্ভের পর্যাপ্ততা ও লিকুইডিটি সম্পর্কে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা ও উদ্বেগ বজায় রয়েছে। পূর্বে টিথার যে নিয়মিত রিজার্ভ রিপোর্ট প্রকাশ করতো তা সবসময় সব মার্কেটের ট্রেডারদের পুরোপুরিভাবে সন্তুষ্ট করতে পারেনি। এখন KPMG-এর সহায়তায় কোম্পানিটি একটি স্বাধীন অডিটে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে, যার উদ্দেশ্য প্রতিটি ইস্যুকৃত USDT-এর পেছনে উপযুক্ত সম্পদ দ্বারা সমর্থন থাকা নিশ্চিত করা।

যুক্তরাষ্ট্রে সক্রিয়ভাবে সম্প্রসারণ করার সিদ্ধান্ত টিথারের স্বচ্ছতা ও আস্থার নতুন মানদণ্ড অর্জনের দিকে চালিত করছে। KPMG-র মতো বিশিষ্ট প্রতিষ্ঠানের ইতিবাচক অডিট পাওয়া USDT-কে মার্কিন আর্থিক ব্যবস্থায় সফলভাবে একীভূতকরণে একটি গুরুত্বপূর্ণ উপাদান হতে পারে।

দৈনিক কৌশল হিসেবে, আমি বিটকয়েন ও ইথেরিয়ামের যেকোনো উল্লেখযোগ্য দরপতনের উপর ভিত্তি করে আমার ট্রেডিং কার্যক্রম অব্যাহত রাখব, দীর্ঘমেয়াদে মার্কেটে বুলিশ প্রবণতার বিকাশ অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছি।

স্বল্পমেয়াদী ট্রেডিংয়ের কৌশল ও শর্তাবলী নিচে দেয়া হল।

বিটকয়েন

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ২৭ মার্চ

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $69,600-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $68,900-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $69,600-এর লেভেলে কাছাকাছি পৌঁছালে আমি লং পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $68,400 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $68,900 এবং $69,600-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $67,600-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $68,400-এর লেভেলে পৌঁছালে আমি এটি বিক্রি করব। মূল্য $67,600-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি বিটকয়েনের শর্ট পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $68,900 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $68,400 এবং $67,600-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

ইথেরিয়াম

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ২৭ মার্চ

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $2,088-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $2,067-এর লেভেলে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $2,088-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি ইথেরিয়ামের লং পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, আমি নিশ্চিত করব যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $2,053 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোনো বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $2,067 এবং $2,088-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $2,026-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $2,053-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি ইথেরিয়াম বিক্রি করব। মূল্য $2,026 লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি মূল্য $2,067-এর লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়ার ফলে মার্কেটে কোনো বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $2,053 ও $2,026-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...