প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ৩০ মার্চ

parent
Crypto Analysis:::2026-03-30T07:36:53

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ৩০ মার্চ

বিটকয়েনের মূল্য আজ প্রায় $65,000-এ নেমে এসেছে, আর ইথেরিয়ামের মূল্য $1,936-এ নেমে এসেছে—তবে এই দরপতনের সময় দ্রুত বিটকয়েন ও ইথার কেনা হয়েছে।

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ৩০ মার্চ

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে এই তীব্র দরপতনের মাধ্যমে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি প্রতিফলিত হচ্ছে, বিশেষত মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে।

মার্কেটের অনেক ট্রেডার এখন ক্ল্যারিটি বিল সংক্রান্ত হালনাগাদকৃত তথ্য প্রকাশের অপেক্ষায় রয়েছে, যেখানে মূলত স্টেবলকয়েনগুলোতে বিনিয়োগের ক্ষেত্রে প্রাপ্ত লভ্যাংশ সংক্রান্ত বিধানগুলোর ওপর মনোযোগ কেন্দ্রীভূত রয়েছে। এই বিধানগুলোই ক্ল্যারিটি বিল এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সমঝোতা না হওয়ার মূল কারণ হিসেবে দাঁড়িয়েছে। বিতর্কের মূল কেন্দ্রবিন্দু হলো স্টেবলকয়েন থেকে প্রাপ্ত আয়ের প্রকৃতি ও তার নিয়ন্ত্রণ কীভাবে নির্ধারণ করা হবে। ব্যাংকিং খাতের বেশিরভাগ প্রতিনিধি স্টেবলকয়েন থেকে সম্ভাব্য উচ্চ লভ্যাংশ নিয়ে উদ্বেগ প্রকাশ করছে, কারণ এর ফলে প্রচলিত ব্যাংকিং খাত থেকে বিনিয়োগ সরে যেতে পারে। রাজনীতিবিদরাও ঐতিহ্যবাহী ফিন্যান্সিয়াল ইন্সট্রুমেন্ট ও নতুন ডিজিটাল অ্যাসেটের মধ্যে স্পষ্ট বিভাজন নিয়ে আসার দাবি তুলেছেন।


এটি স্পষ্ট যে, ক্ল্যারিটি আইনের এই বিধানগুলোতে সমঝোতা ক্রিপ্টো ইন্ডাস্ট্রির বিকাশ ও বৈধকরণের জন্য মূল ভিত্তি হবে। এতে বিনিয়োগ, পুঁজি আকর্ষণ এবং স্টেবলকয়েন ভিত্তিক উদ্ভাবনী ফিন্যান্সিয়াল প্রোডাক্ট তৈরি করার নতুন সুযোগ উন্মোচিত হতে পারে, যা ক্রিপ্টো মার্কেটকে শক্তিশালী করবে। তবে লভ্যাংশ সম্পর্কিত বিষয়ে সমঝোতায় না পৌঁছালে বিলটি কার্যকর না হওয়ার ঝুঁকি থাকবে এবং দ্রুত পরিবর্তনশীল এই খাতে অনিশ্চয়তা বজায় থাকবে।

দৈনিক কৌশল হিসেবে, আমি বিটকয়েন ও ইথেরিয়ামের যেকোনো উল্লেখযোগ্য দরপতনের উপর ভিত্তি করে আমার ট্রেডিং কার্যক্রম অব্যাহত রাখব, দীর্ঘমেয়াদে মার্কেটে বুলিশ প্রবণতার বিকাশ অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছি।

স্বল্পমেয়াদী ট্রেডিংয়ের কৌশল ও শর্তাবলী নিচে দেয়া হল।

বিটকয়েন

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ৩০ মার্চ

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $68,900-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $67,600-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $68,900-এর লেভেলে কাছাকাছি পৌঁছালে আমি লং পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $67,000 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $67,600 এবং $68,900-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $66,000-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $67,000-এর লেভেলে পৌঁছালে আমি এটি বিক্রি করব। মূল্য $66,000-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি বিটকয়েনের শর্ট পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $67,600 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $67,000 ও $66,000-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

ইথেরিয়াম

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ৩০ মার্চ

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $2,088-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $2,050-এর লেভেলে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $2,088-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি ইথেরিয়ামের লং পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, আমি নিশ্চিত করব যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $2,026 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোনো বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $2,050 ও $2,088-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $1,972-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $2,026-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি ইথেরিয়াম বিক্রি করব। মূল্য $1,972 লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি মূল্য $2,050-এর লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়ার ফলে মার্কেটে কোনো বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $2,026 ও $1,972-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...