প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ, ৬ এপ্রিল। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-04-06T07:20:43

EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ, ৬ এপ্রিল। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

ইউরোর ট্রেডের বিশ্লেষণ এবং টিপস

যখন MACD সূচকটি শূন্যের নিচের দিকে নামতে শুরু করছিল, তখন এই পেয়ারের মূল্য 1.1535 লেভেল টেস্ট করেছিল—যা ইউরো বিক্রির জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। ফলস্বরূপ এই পেয়ারের মূল্য 20 পিপসেরও বেশি হ্রাস পায়।

গত শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রে মার্চে কর্মসংস্থানের তীব্র বৃদ্ধির প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর মার্কিন ডলারের দর বৃদ্ধি পেয়েছিল। একই সময়ে বেকারত্ব হার অপ্রত্যাশিতভাবে কমে গিয়েছিল, যা শ্রমবাজার পরিস্থিতি স্থিতিশীল থাকার ইঙ্গিত দেয়। এই অর্থনৈতিক সূচকগুলোর ইতিবাচক ফলাফল আন্তর্জাতিক মঞ্চে মার্কিন ডলারের অবস্থানকে দৃঢ় করেছে এবং বিনিয়োগকারীদের আগ্রহ পুনরুজ্জীবিত করেছে। কর্মসংস্থানের হার বৃদ্ধি পেয়ে পূর্বাভাস ছাড়িয়ে গেছে এবং একই সঙ্গে বেকারত্ব হার কমে গেছে—এই দুইটি বিষয়ই মার্কিন অর্থনীতির ইতিবাচক পরিস্থিতি বহাল রেখেছে।

আজ ইউরোজোন থেকে কোনো প্রতিবেদন প্রকাশিত হচ্ছে না, তাই ইরানের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপের ওপর মনোযোগ কেন্দ্রীভূত থাকবে। চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা তেলের দর এবং প্রভাবশালী অন্যান্য ইন্সট্রুমেন্টের উপর তাৎপর্যপূর্ণ প্রভাব বিস্তার করবে। উত্তেজনা তীব্র হলে আমরা ইউরোর বিপরীতে মার্কিন ডলারের তীব্র দর বৃদ্ধি পেতে দেখতে পারি। উল্লেখ্য যে আগামীকাল হরমুজ প্রণালী অবরোধমুক্ত করার বিষয়ে ট্রাম্পের আলটিমেটাম শেষ হচ্ছে—ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি অবকাঠামোগুলো লক্ষ্য করে নতুন ও ব্যাপক আক্রমণ করতে পারে।

দৈনিক কৌশল হিসেবে আমি মূলত বাই সিগন্যালের পরিকল্পনা #1 ও #2 বাস্তবায়নের ওপর বেশি নির্ভর করব।

EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ, ৬ এপ্রিল। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: আজ যখন ইউরোর মূল্য 1.1555-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.1530-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1555-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ ইউরোর তীব্র মূল্য বৃদ্ধির সম্ভাবনা নেই বললেই চলে। গুরুত্বপূর্ণ: এই পেয়ার কেনার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।

পরিকল্পনা #2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1515-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1530 এবং 1.1555-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: EUR/USD পেয়ারের মূল্য 1.1515-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.1492-এর লেভেল যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। মধ্যপ্রাচ্য পরিস্থিতি অবনতি হলে আজ এই পেয়ারের উপর চাপ ফিরে আসতে পারে। গুরুত্বপূর্ণ: বিক্রি করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং শূন্যের নিচে নামতে শুরু করেছে।

পরিকল্পনা #2: MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1530-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1515 এবং 1.1492-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।

EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ, ৬ এপ্রিল। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

চার্টে কী আছে:

  • হালকা সবুজ লাইন এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
  • গাঢ় সবুজ লাইনে টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
  • হালকা লাল লাইন এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
  • গাঢ় লাল লাইনে টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
  • মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:

  • নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
  • মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।
Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...