প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ XAU/USD পেয়ারের পূর্বাভাস। ক্রেতারা স্বর্ণের প্রতি খুব একটা আকৃষ্ট হচ্ছে না

next parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-04-07T10:40:10

XAU/USD পেয়ারের পূর্বাভাস। ক্রেতারা স্বর্ণের প্রতি খুব একটা আকৃষ্ট হচ্ছে না

XAU/USD পেয়ারের পূর্বাভাস। ক্রেতারা স্বর্ণের প্রতি খুব একটা আকৃষ্ট হচ্ছে না

স্বর্ণের (XAU/USD) মূল্যের নিম্নমুখী প্রবণতা সাময়িকভাবে থেমেযছে এবং এটির মূল্য পূর্ববর্তী সেশনের রেঞ্জের মধ্যে থেকেই আছে, যেখানে স্বর্ণের মূল্যের আরও শক্তিশালী বৃদ্ধির জন্য পর্যাপ্ত মোমেন্টাম দেখা যাচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে জরুরি চুক্তির সম্ভাবনা ক্রমান্বয়ে কমছে— হরমুজ প্রণালী পুনরায় খোলার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের আল্টিমেটাম মঙ্গলবার সন্ধ্যায় শেষ হচ্ছে, এই পরিপ্রেক্ষিতে মার্কিন ডলারের দর বৃদ্ধি পাচ্ছে এবং মূল্যবান ধাতু স্বর্ণের চাহিদা হ্রাস পাচ্ছে।


সেইসাথে, বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলো কঠোর আর্থিক নীতিমালা প্রণয়ন করতে পারে এই প্রত্যাশাও স্বর্ণের মূল্যের বিয়ারিশ প্রবণতার কারণ হিসেবে কাজ করতে পারে। মার্কেটের ট্রেডাররা ধারণা করছে যে মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাতের কারণে তেলের দর বাড়লে মুদ্রাস্ফীতি পুনরায় বৃদ্ধি পেতে পারে, যার ফলে প্রধান কেন্দ্রীয় ব্যাংনাগুলো, যার মধ্যে ফেডারেল রিজার্ভও রয়েছে, হকিশ বা কঠোর অবস্থান গ্রহণ করতে বাধ্য হতে পারে।

XAU/USD পেয়ারের পূর্বাভাস। ক্রেতারা স্বর্ণের প্রতি খুব একটা আকৃষ্ট হচ্ছে না

বিশেষত, ট্রাম্প ইরানের উপর ব্যাপক হামলার কঠোর হুমকি পরে তেলের দর চার সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে—যেখানে সময়মতো চুক্তি না হলে ইরানের বেসামরিক অবকাঠামোর ওপর হামলার হুমকি অন্তর্ভুক্ত ছিল। এর প্রতিক্রিয়ায় ইরানের পার্লামেন্টের স্পিকারের উপদেষ্টা মোহাম্মদ বাঘের ঘালিবাফ উল্লেখ করেছেন যে তারা মাথা নত করবে না এবং "আলোচনায়" বসার জন্য ট্রাম্পের কাছে প্রায় 20 ঘন্টা বাকি আছে—অন্যথায় তার মিত্রদের "প্রস্তর যুগে" পাঠিয়ে দেওয়া হবে। এই ধরনের বিবৃতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার সম্ভাবনা ও তেলের দর বৃদ্ধির ঝুঁকি বজায় রাখছে। একই সময়ে, সোমবার প্রকাশিত ISM থেকে প্রকাশিত প্রতিবেদনে মার্কিন পরিষেবা খাতের দুর্বলতা পরিলক্ষিত হয়েছে—মার্চে পরিষেবা খাতের PMI 56.1 থেকে নেমে 54-এ গিয়েছিল, যা অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ধীর হওয়ার ইঙ্গিত দেয়।অন্যদিকে মুদ্রাস্ফীতি সূচক শক্তিশালী হয়েছে: প্রাইসেস-পেইড বা পরিশোধকৃত মূল্য সূচক 63 থেকে বৃদ্ধি 70.7 এ পৌঁছেছে। এই পটভূমির মধ্যে গত শুক্রবার প্রকাশিত মার্কিন নন-ফার্ম পেরোল (NFP) প্রতিবেদনের ফলাফল ইতিবাচক ছিল, যা শ্রমবাজারের স্থিতিশীলতার ইঙ্গিত দেয় এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে ফেড দীর্ঘ সময় ধরে সুদের হার উচ্চ পর্যায়ে রাখতে পারে এমন প্রত্যাশা জোরদার হয়েছে।

ফলে বর্তমান পরিস্থিতিতে মার্কিন ডলারের মূল্যের বুলিশ প্রবণতা সৃষ্টি হয়েছে এবং আপাতত স্বর্ণের দরপতনের সম্ভাবনাই বেশি বলে ধারণা করা হচ্ছে সবচেয়ে কম প্রতিরোধের পথকে সূচিত করে। পরবর্তী মুভমেন্টের পূর্বাভাসের জন্য নতুন মার্কিন সামষ্টিক-অর্থনৈতিক প্রতিবেদন বিশ্লেষণ করা দরকার।


টেকনিক্যাল দিক থেকে, স্বর্ণের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতার জন্য এটির মূল্যকে 20-day SMA ব্রেক করে ঊর্ধ্বমুখী হতে হবে। তবে অসিলেটরগুলো এখনও নেগেটিভ জোনে থাকায় ক্রেতারা বর্তমানে পর্যাপ্ত সুবিধাজনক অবস্থায় নেই।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
next parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...