প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ১০ এপ্রিল

parent
Crypto Analysis:::2026-04-10T09:05:19

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ১০ এপ্রিল

আজ বিটকয়েনের মূল্য $73,000-এ পৌঁছেছে, তবে দ্রুতই এটির মূল্য পুনরায় $71,500-এ নেমে আসে। ইথেরিয়ামের মূল্যও $2,243 পর্যন্ত বেড়ে যায় এবং পরবর্তীতে প্রায় $2,185-এর দিকে নেমে আসে।

সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী ইরান হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাঙ্কারগুলোর উপর ফি ধার্য করেছে বা করার পরিকল্পনা করছে, যা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে চাহিদা বাড়িয়ে দিচ্ছে। ইরান শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সিতে পেমেন্ট গ্রহণের ইচ্ছা প্রকাশ করেছে। প্রতি ব্যারেল তেলের জন্য $1 ফি ধার্য করা হলে দৈনিক প্রায় $20 মিলিয়ন টোল আদায় করা হবে, যা বর্তমান মূল্য অনুযায়ী প্রায় 281 বিটকয়েন—যা প্রতিদিন মাইন করা মোট বিটকয়েনের প্রায় 62%। মাইনররা প্রতিদিন প্রায় 450টি বিটকয়েন মাইন করে।

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ১০ এপ্রিল

সম্ভাব্যভাবে প্রতিদিন এত বেশি পরিমাণ বিটকয়েন ক্রয় করতে হবে এটির বাজারমূল্যের ওপর উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে। এই নজির বাস্তবায়িত হলে এটি যেকোনো দেশের পক্ষ থেকে এত বেশি পরিমাণে সরাসরি ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে আন্তর্জাতিক পেমেন্টের প্রথম ঘটনা হবে, যা ঐ দেশের বাইরেও অন্যান্য দেশগুলোর আগ্রহকে উদ্দীপিত করতে পারে—বিশেষ করে যারা ঐতিহ্যবাহী ব্যাংকিং ব্যবস্থার সীমাবদ্ধতার সম্মুখীন হয়েছে।

এই প্রবণতার প্রেক্ষিতে মাইনিং কোম্পানিগুলো সম্ভাব্য সুযোগ এবং চ্যালেঞ্জ—উভয়েরই সম্মুখীন হতে পারে। ইরানে বিটকয়েনের চাহিদা বৃদ্ধির ফলে মাইনাররা বাড়তি লাভ করতে পারে; তবে এতে নেটওয়ার্ক নিয়ে সংকট বাড়ার সম্ভাবনা আছে, যার ফলে বিদ্যুৎ ও সরঞ্জামের খরচও বাড়তে পারে। মার্কেটে ট্রেডিং কার্যক্রম ইতোমধ্যে লক্ষণীয়ভাবে তীব্র হয়েছে, এবং ট্রেডাররা এসব খবর বিটকয়েনের মূল্যের মুভমেন্টের ওপর কী প্রভাব ফেলবে তা নিয়ে সতর্কভাবে মূল্যায়ন করতে থাকবে।

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে দৈনিক কৌশল হিসেবে, আমি বিটকয়েন ও ইথেরিয়ামের উল্লেখযোগ্য পুলব্যাকের উপর নির্ভর করে ট্রেডিং চালিয়ে যাব, দীর্ঘমেয়াদে মার্কেটে আরও শক্তিশালী বুলিশ প্রবণতা বিকাশের প্রত্যাশা করছি, যা এখনও অটুট রয়েছে।

স্বল্পমেয়াদী ট্রেডিংয়ের কৌশল এবং শর্তাবলী নিচে দেয়া হল।

বিটকয়েন

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ১০ এপ্রিল

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $73,000-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $72,100-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $73,000-এর লেভেলে কাছাকাছি পৌঁছালে আমি লং পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $71,500 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $72,100 ও $73,000-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $70,600-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $71,500-এর লেভেলে পৌঁছালে আমি এটি বিক্রি করব। মূল্য $70,600-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি বিটকয়েনের শর্ট পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $72,100 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $71,500 ও $70,600.

ইথেরিয়াম

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ১০ এপ্রিল

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $2,211-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $2,193-এর লেভেলে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $2,211-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি ইথেরিয়ামের লং পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, আমি নিশ্চিত করব যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $2,179 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোনো বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $2,193 ও $2,211-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $2,156-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $2,179-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি ইথেরিয়াম বিক্রি করব। মূল্য $2,156 লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি মূল্য $2,193-এর লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়ার ফলে মার্কেটে কোনো বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $2,179 ও $2,156-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...