প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ ১৩ এপ্রিল কোন ইভেন্টগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত? নতুন ট্রেডারদের জন্য ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ

parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-04-13T06:01:56

১৩ এপ্রিল কোন ইভেন্টগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত? নতুন ট্রেডারদের জন্য ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ

সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের পর্যালোচনা:

১৩ এপ্রিল কোন ইভেন্টগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত? নতুন ট্রেডারদের জন্য ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ

সোমবার অল্প কয়েকটি সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিদ্যমান আবাসন বিক্রয় সংক্রান্ত একমাত্র প্রতিবেদনটি বর্তমান পরিস্থিতিতে তেমনভাবে তাৎপর্যপূর্ণ নয়। রোববার মধ্যপ্রাচ্য যুদ্ধের সমাপ্তির সম্ভাবনা ম্লান হয়ে যাওয়ার সাথে সাথে মার্কেটে আবারও ইরান ও হরমুজ প্রণালী অবরোধ সম্পর্কিত ঘটনার প্রভাব পড়তে শুরু করবে। এটা বলতেই হয় যে পরিস্থিতির উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ:

১৩ এপ্রিল কোন ইভেন্টগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত? নতুন ট্রেডারদের জন্য ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ


সোমবারের ফান্ডামেন্টাল ইভেন্টগুলোর মধ্যে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট লুইস দে গুইন্ডোস এবং ফেডারেল রিজার্ভের প্রতিনিধি স্টিফেন মিরানের ভাষণগুলোকে গুরুত্ব দেওয়া যেত যদি এগুলো তাৎপর্যপূর্ণ হত। তবে বাস্তবিক অর্থে এসব বক্তব্যের খুব একটা তাৎপর্য বজায় নেই, কারণ মার্কেটের ট্রেডাররা আবারও শুধুমাত্র ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের উপর মনোযোগ দেবে। মূল খবর ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে—ট্রাম্প হরমুজ প্রণালীতে ইরানি জাহাজের চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন, যাতে তেহরান তেল রপ্তানি করতে না পারে। ফলে জ্বালানি তেলের মূল্য পুনরায় বাড়ছে এবং মার্কেটের ট্রেডাররা আবারও নিরাপদ বিনিয়োগ হিসেবে মার্কিন ডলারকে বেছে নিচ্ছে।

উপসংহার:

চলতি সপ্তাহের প্রথম দিনের ট্রেডিংয়ে উভয় কারেন্সি পেয়ারের মূল্য যেকোনো দিকে মুভমেন্ট প্রদর্শন করতে পারে, কারণ মার্কেটের ট্রেডাররা কেবল ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট দ্বারা প্রভাবিত হচ্ছে—যার পূর্বাভাস দেয়া যায় না। ইউরো আজ 1.1655-1.1666 রেঞ্জ থেকে ট্রেড করা যেতে পারে, এবং ব্রিটিশ পাউন্ড 1.3380-1.3386 রেঞ্জ থেকে ট্রেড করা যেতে পারে। আমরা এখনও মার্কিন ডলারের শক্তিশালী ও টেকসই মূল্য বৃদ্ধির জন্য কোনো ভিত্তি দেখছি না (শুধুমাত্র ভূ-রাজনীতি নয়, সব বিষয় বিবেচনা করলে), তবে স্বল্পমেয়াদে মার্কিন ডলার আবারও সম্ভবত ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট থেকে সহায়তা পেতে পারে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...