প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ স্ট্র্যাটেজি আরও $1 বিলিয়ন ডলারের বিটকয়েন ক্রয় করেছে

parent
Crypto Analysis:::2026-04-15T09:22:01

স্ট্র্যাটেজি আরও $1 বিলিয়ন ডলারের বিটকয়েন ক্রয় করেছে

গত দুই মাস ধরে বিটকয়েনের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা পরিলক্ষিত হচ্ছে, যা মূলত একটি কারেকশন হিসেবে বিবেচিত হচ্ছে—এটি দৈনিক টাইমফ্রেমে স্পষ্টভাবে দৃশ্যমান। বিটকয়েনের মূল্য লোয়ার লিকুইডিটি পুলে পৌঁছাতে পারেনি, এবং প্রায় 90% সম্ভাবনা রয়েছে যে বিটকয়েনের মূল্য পুনরায় সেদিকে যাবে। আমরা মনে করি শিগগিরই মার্কেট‑মেকারদের ম্যানিপুলেশন শুরু হতে পারে যাতে ট্রেডাররা ধারণা করে যে একটি নতুন ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়ে গেছে।

এদিকে মাইকেল সেইলরের কোম্পানি স্ট্র্যাটেজি আরও $1 বিলিয়ন ডলার বিটকয়েনে বিনিয়োগ করেছে। যদিও "ডিজিটাল স্বর্ণে" কোম্পানিটি বিনিয়োগ করে বর্তমানে ক্ষতির মধ্যেই রয়েছে, তা সত্ত্বেও স্ট্র্যাটেজি সব সহজলভ্য অর্থ বিটকয়েনে বিনিয়োগ করছে ঢেলে। আমাদের মতে স্ট্র্যাটেজি নিজেই বিটকয়েনের ডানহাত—যা এক অর্থে, বিটকয়েনের কাছে বন্দি হয়ে গেছে। ভেবে দেখুন কোম্পানিটি কয়েক বিলিয়ন ডলার বিটকয়েনে বিনিয়োগ করেছে—ফলে এটি তাদের মূল বিনিয়োগ কৌশল হয়ে দাঁড়িয়েছে। এখন, যদি স্ট্র্যাটেজি "ডিজিটাল স্বর্ণ" বিক্রি করা শুরু করে, তাহলে বিটকয়েনের ব্যাপক দরপতন হবে, কারণ কোম্পানিটির ব্যালেন্সশিটে প্রায় 800,000 বিটকয়েন রয়েছে, যা এটিকে ক্রিপ্টো ইন্ডাস্ট্রির অন্যতম প্রধান প্রতিষ্ঠানে পরিণত করেছে। যদি স্ট্র্যাটেজি বিটকয়েন ক্রয় করা বন্ধ করে, তখন ক্রিপ্টো মার্কেটে বিয়ারিশ প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং আরও গভীর দরপতন হবে। কার্যত, স্ট্র্যাটেজি বিটকয়েনের মূল্যের মোমেন্টাম তৈরি করচ্ছে এবং মার্কেটের ট্রেডারদের ইঙ্গিত দেয়ার চেষ্টা করছে যে একটি ঊর্ধ্বমুখী প্রবণতা অনিবার্য। সময়ই বলবে এই ধারণা বাস্তবে রূপ নেবে কি না। কিছু শেয়ার বিক্রির মাধ্যমে স্ট্র্যাটেজির এই পদক্ষেপের অর্থায়ন করা হয়।

যেমনটি দেখা যাচ্ছে, এখন পর্যন্ত স্ট্র্যাটেজির এই পদ্ধতি বিটকয়েনকে বিশেষ সুবিধা দেয়নি। ইটিএফে ইনফ্লো থাকা সত্ত্বেও বিটকয়েনের মূল্যের নতুন ঊর্ধ্বমুখী প্রবণতার শুরু হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এর অর্থ এই ইনফ্লো খুব কম বা একই সময়ে আউটফ্লো অত্যধিক বেশি। যেভাবেই হোক, বর্তমান লেভেল থেকে বিটকয়েনের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হওয়ার জন্য আমরা কোনো দৃঢ় কারণ এখনও দেখতে পাচ্ছি না।

স্ট্র্যাটেজি আরও $1 বিলিয়ন ডলারের বিটকয়েন ক্রয় করেছে

BTC/USD-এর ট্রেডিংয়ের পরামর্শ

বিটকয়েনের মূল্যের একটি পূর্ণাঙ্গ বিয়ারিশ ট্রেন্ড গঠিত হচ্ছে—এর বিপরীতে শুধুমাত্রা কারেকশনভিত্তিক ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। আমরা এখনও $57,500-এর দিকে (তিন বছরের উর্ধ্বমুখী প্রবণতার 61.8% ফিবোনাচ্চি লেভেল) দরপতনের প্রত্যাশা করছি এবং এই প্রবণতা পরিবর্তনের কোনো সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। এমনকি $57,500-ও আর দরপতনের চূড়ান্ত মাত্রা হিসেবে বিবেচিত হচ্ছে না। বর্তমান পয়েন্ট অব ইন্টারেস্ট এরিয়াগুলো থেকে কেবল দৈনিক টাইমফ্রেমের নিকটস্থ বিয়ারিশ FVG — প্রায় $79,300–$81,200 — চোখে পড়ে। 4-ঘন্টার টাইমফ্রেমে বিটকয়েন লিকুইডিটি সুইপ করেছে, কিন্তু শুধুমাত্র এটি শর্ট পজিশন ওপেন করার জন্য যথেষ্ট নয়; বিয়ারিশ প্যাটার্ন দরকার। তবে কখনও কখনও একটি লিকুইডিটি সুইপই একটি উল্লেখযোগ্য মুভমেন্ট সৃষ্টি করার জন্য যথেষ্ট হতে পারে।

স্ট্র্যাটেজি আরও $1 বিলিয়ন ডলারের বিটকয়েন ক্রয় করেছে

ETH/USD-এর ট্রেডিংয়ের পরামর্শ

দৈনিক টাইমফ্রেমে ইথেরিয়ামের মূল্যের নিম্নমুখী প্রবণতা এখনও চলমান রয়েছে, এর বিপরীতে কারেকশনভিত্তিক ঊর্ধ্বমুখী মুভমেন্ট দেখা যাচ্ছে। মূল সেল প্যাটার্ন হিসেবে সাপ্তাহিক টাইমফ্রেমের বিয়ারিশ অর্ডার ব্লক (OB) অব্যাহত ছিল এবং আছে। যেমনটি আমরা সতর্ক করেছিলাম, সেই সিগন্যালের ফলে সৃষ্ট মুভমেন্ট শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী হতে পারে। এটি গঠিত হওয়ার পর ইথার প্রায় 55% (প্রায় $2,500) দরপতনের শিকার হয়েছে। নিকট ভবিষ্যতে ইথারের মূল্যের একটি দুর্বল ঊর্ধ্বমুখী কারেকশন অব্যাহত থাকতে পারে, কিন্তু প্রতিটি কারেকশন এক সময় শেষ হয়। 4-ঘন্টার টাইমফ্রেমে ইথারের মূল্যের সাম্প্রতিক FVG-গুলো কার্যত ভালভাবে কাজ করেছে, তবু ইথারের মূল্যের মুভমেন্ট দুর্বল ও কারেকশন হিসেবে বিবেচিত হচ্ছে। বিটকয়েন ও ইথেরিয়াম ১৭ মার্চের সর্বোচ্চ লেভেল থেকে লিকুইডিটি স্যুইপ করেছে। তাই নিকট ভবিষ্যতে ইথেরিয়ামের দরপতন শুরু হতে পারে।

চার্টের ব্যাখা


CHOCH — চেঞ্জ অব ক্যারেকটার / ট্রেন্ড স্ট্রাকচারের ব্রেক।
লিকুইডিটি — লিকুইডিটি, ট্রেডারদের স্টপ‑লস যা মার্কেট‑মেকাররা তাদের পজিশন ওপেন করতে ব্যবহার করে।
FVG — ফেয়ার ভ্যালু গ্যাপ। মূল্য প্রায়ই এমন এরিয়াগুলো দ্রুত অতিক্রম করে, যা মার্কেটে ক্রেতা বা বিক্রেতা যেকোনো একপক্ষের অনুপস্থিতি নির্দেশ করে; পরে এই জোনগুলোতে ফিরে এসে মূল্যের প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
IFVG — ইনভার্টেড ফেয়ার ভ্যালু গ্যাপ। এমন জোনে ফেরার পর মূল্যের প্রতিক্রিয়া সৃষ্টি না হয়ে ব্রেকআউট হয় এবং পরে উল্টো দিক থেকে টেস্ট করে।
OB — অর্ডার ব্লক। এমন একটি ক্যান্ডেল যা কাজে লাগিয়ে মার্কেট‑মেকাররা লিকুইডিটি ঘটাতে পজিশন ওপেন করেন এবং পরে বিপরীত দিকে নিজের পজিশন ওপেন করেন।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...