প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ ১৭ এপ্রিল কোন ইভেন্টগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত? নতুন ট্রেডারদের জন্য ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ

parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-04-17T06:21:38

১৭ এপ্রিল কোন ইভেন্টগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত? নতুন ট্রেডারদের জন্য ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ

সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের পর্যালোচনা:

১৭ এপ্রিল কোন ইভেন্টগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত? নতুন ট্রেডারদের জন্য ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ

শুক্রবার কোনো সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে না। জানিয়ে রাখা ভাল যে ট্রেডাররা সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের প্রতি বেশ উদাসীন রয়েছে যাচ্ছে। সম্প্রতি সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ সকল প্রতিবেদনই উপেক্ষিত হয়েছে। আগে ট্রেডাররা কেবল মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে এবং ঝুঁকি এড়ানোর উদ্দেশ্যে মার্কিন ডলার ক্রয় করত, গত দুই সপ্তাহে সংঘাত হ্রাসের মাঝে ট্রেডাররা মার্কিন ডলার বিক্রি করছে।

ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ:

১৭ এপ্রিল কোন ইভেন্টগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত? নতুন ট্রেডারদের জন্য ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ

শুক্রবারের ফান্ডামেন্টাল ইভেন্টগুলোর মধ্যে ফেডারেল রিজার্ভের প্রতিনিধি থমাস বারকিন এবং ক্রিস্টোফার ওয়ালারের বক্তব্য উল্লেখযোগ্য। তবে ট্রেডাররা এখনও মুদ্রানীতির ব্যাপারে আগ্রহী নয়। সেই কারণে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক, ফেড এবং ব্যাংক অব ইংল্যান্ডের বিবৃতি এই মুহূর্তে ততটা তাৎপর্যপূর্ণ নয়। একবার ভূ-রাজনৈতিক প্রেক্ষপটের প্রভাব পুরোপুরিভাবে হ্রাস পেলে (ধরা যাক মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা শুরু হবে না), তখন মার্কেটের ট্রেডাররা আবার সেই পরিচিত সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপট ও ফান্ডামেন্টাল ইভেন্টের ওপর মনোযোগ দেয়া শুরু করবে। ফেডের পক্ষ থেকে 2026 সালে মুদ্রানীতি কঠোর করার সম্ভাবনা নেই, যেখানে মূল্যস্ফীতি বৃদ্ধির প্রেক্ষিতে ব্যাংক অব ইংল্যান্ড ও ইসিবি মূল সুদের হার বাড়াতে পারে। তবে এই তথ্য বর্তমানে ইউরো বা পাউন্ডকে সাহায্য করছে না। পুনরায় বলা যায়: মার্কেটের সব ধরনের মুভমেন্ট কোনো না কোনোভাবে ভূ-রাজনীতির সঙ্গে সম্পর্কিত।

উপসংহার:

চলতি সপ্তাহের শেষ দিনের ট্রেডিংয়ে উভয় কারেন্সি পেয়ারের মূল্যের কারেকশন অব্যাহত থাকতে পারে, তবে ট্রেডারদের টেকনিক্যাল লেভেল এবং বিষয়গুলোর ওপর নির্ভর করা উচিত। আজ ইউরো 1.1745-1.1754 রেঞ্জে ট্রেড করা যেতে পারে, এবং ব্রিটিশ পাউন্ড 1.3529-1.3543 রেঞ্জে ট্রেড করা যেতে পারে। আমরা এখনও দৃঢ়ভাবে মার্কিন ডলারের মূল্য বৃদ্ধির জন্য কোনো কার্যকর ভিত্তি দেখতে পাচ্ছি না (শুধু ভূ-রাজনীতি নয়, সব বিষয় বিবেচনা করে), তাই উভয় কারেন্সি পেয়ারের মূল্যের 2025 থেকে শুরু হওয়া ঊর্ধ্বমুখী প্রবণতা 2026 সালেও পুনরায় শুরু হবে বলে প্রত্যাশা করছি—ফলস্বরূপ ইউরো ও পাউন্ডের মূল্য চার বছরের মধ্যে সর্বোচ্চ লেভেলে ফিরে আসতে পারে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...