প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ২৭ এপ্রিল

parent
Crypto Analysis:::2026-04-27T08:27:43

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ২৭ এপ্রিল

আজকের এশিয়ান ট্রেডিং সেশনে বিটকয়েন ও ইথেরিয়ামের মূল্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। বিটকয়েনের মূল্য $79,400 পর্যন্ত পৌঁছায়, আর ইথেরিয়ামের মূল্য $2,400-এ উঠে যায়। তবে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দ্রুতই একটি বড় ধরনের দরপতনে রূপ নেয়।

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ২৭ এপ্রিল

গত কয়েক সপ্তাহে ক্রিপ্টো কমিউনিটিতে একটি উদ্বেগজনক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে: বিটকয়েনের অন-চেইন কার্যক্রম তীব্রভাবে হ্রাস পেয়েছে এবং ২০১৮ সালে পরিলক্ষিত বিয়ারিশ প্রবণতার সময়কালের সমতুল্য স্তরে পৌঁছে গেছে। এই বিষয়টি কিছুটা অদ্ভুত—কারণ তখনকার তুলনায় ডিজিটাল স্বর্ণখ্যাত বিটকয়েনের মূল্য ব্যাপকভাবে বেড়েছে, যা ব্যবহারকারীদের আগ্রহ ও সম্পৃক্ততা বাড়ানো উচিত ছিল। তবু এই পরিস্থিতি ইঙ্গিত দেয় যে বর্তমানে মার্কেটে বড় কোনো ক্রেতা নেই, এবং বর্তমান লেভেলে বিটকয়েনের মূল্যের দীর্ঘস্থায়ীভাবে বজায় থাকার সম্ভাবনা কম।

অন্যদিকে, এই পরিস্থিতির আরেকটি ব্যাখ্যা রয়েছে। সবচেয়ে সম্ভাব্য অনুমানগুলোর একটি হল অন-চেইন কার্যক্রমের পতন মূলত বিটকয়েনের চাহিদার কাঠামোর মৌলিক পরিবর্তনের ফলাফল। সম্ভবত সরাসরি বিকেন্দ্রীকৃত বিটকয়েন নেটওয়ার্কে নয় বরং ক্রমবর্ধমানভাবে কেন্দ্র্রীভূত প্ল্যাটফর্ম যেমন এক্সচেঞ্জ ও কাস্টডিয়াল সার্ভিসে ক্রিপ্টো ট্রেডিং ও কার্যক্রম সংঘটিত হচ্ছে। অর্থাৎ প্রতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বড় ট্রেডাররা যখন বিটকয়েন ক্রয় বা ট্রেড করে, তারা প্রায়শই সরাসরি ব্লকচেইনে তা না করে মধ্যস্থতাকারীদের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করে; ফলে অনচেইন কার্যকলাপ কমে গেছে।

ইতিবাচক দৃষ্টিকোণ থেকে, এই প্রবণতা ক্রিপ্টো মার্কেটের পরিপক্কতা ও নতুন পরিস্থিতির সাথে অভিযোজন প্রক্রিয়া নির্দেশ করতে পারে, যেখানে কেন্দ্র্রীভূত এক্সচেঞ্জগুলো লেনদেনের ক্ষেত্রে এমন কিছু সুবিধা ও গতি প্রদান করে, যা কোনো নির্দিষ্ট ব্যবহারকারীর ক্ষেত্রে সরাসরি অন-চেইনে কার্যক্রমের পরিচালনার কার্যকারিতাকে ছাড়িয়ে যেতে পারে। কিন্তু নেতিবাচক দিক হলো বড় ট্রেডারদের মধ্যে অ্যাসেটের কেন্দ্রীভূতকরণ এবং বিকেন্দ্রীকরণের প্রবণতা হ্রাস ডিজিটাল স্বর্ণখ্যাত বিটকয়েনের ভবিষ্যতের জন্য ক্ষতিকর হতে পারে।

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে দৈনিক কৌশল হিসেবে, আমি বিটকয়েন ও ইথেরিয়ামের উল্লেখযোগ্য পুলব্যাকের উপর নির্ভর করে ট্রেডিং চালিয়ে যাব, দীর্ঘমেয়াদে মার্কেটে আরও শক্তিশালী বুলিশ প্রবণতা বিকাশের প্রত্যাশা করছি, যা এখনও অটুট রয়েছে।

স্বল্পমেয়াদী ট্রেডিংয়ের কৌশল এবং শর্তাবলী নিচে দেয়া হল।

বিটকয়েন

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ২৭ এপ্রিল

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $78,700-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $77,900-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $78,700-এর লেভেলে কাছাকাছি পৌঁছালে আমি লং পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে শর্ট পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $77,500 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $77,900 ও $78,700-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $76,300-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $77,500-এর লেভেলে পৌঁছালে আমি এটি বিক্রি করব। মূল্য $76,300-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি বিটকয়েনের শর্ট পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $77,900 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $77,500 ও $76,300-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

ইথেরিয়াম

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ২৭ এপ্রিল

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $2,368-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $2,342-এর লেভেলে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $2,368-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি ইথেরিয়ামের লং পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে শর্ট পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, আমি নিশ্চিত করব যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $2,315 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোনো বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $2,342 ও $2,368-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $2,267-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $2,315-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি ইথেরিয়াম বিক্রি করব। মূল্য $2,267 লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি মূল্য $2,342-এর লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়ার ফলে মার্কেটে কোনো বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $2,315 ও $2,267-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...