প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ২৯ এপ্রিল

parent
Crypto Analysis:::2026-04-29T08:31:54

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ২৯ এপ্রিল

বিটকয়েনের মূল্য গতকাল প্রায় $75,700 পর্যন্ত নামার পর আজ $77,200-এ ফিরে এসেছে। ইথেরিয়ামের মূল্যও বৃদ্ধি পেয়েছে এবং বর্তমানে $2,325-এ অবস্থান।

আসন্ন ফেডারেল ওপেন মার্কেট কমিটির (FOMC) বৈঠকের আগে ইথেরিয়াম ও বিটকয়েনের সক্রিয় ক্রয়ের প্রবণতা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে স্পষ্ট চাহিদা নির্দেশ করে। বেশিরভাগ ট্রেডার ফেড কর্তৃক আরও নমনীয় অবস্থানের প্রত্যাশা করছে। সাম্প্রতিক মার্কিন মূল্যস্ফীতি প্রতিবেদনে দেখা গিয়েছে যে পরিস্থিতি পূর্বাভাসের তুলনায় ততটা নেতিবাচক নয়, তাই ফেডারেল রিজার্ভ কর্তৃক আক্রমণাত্মক অবস্থান গ্রহণ করার জন্য উল্লেখযোগ্য কোনো কারণ নেই—যা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য ইতিবাচক।

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ২৯ এপ্রিল

ট্রেডাররা মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের যেকোনো ইঙ্গিত সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে, যা ভবিষ্যৎ মুদ্রানীতি সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে পারে। যদি ফেড বাস্তবিক অর্থে আরও নমনীয় অবস্থান গ্রহণ করে, তাহলে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ইতিবাচক প্রতিক্রিয়া দেখাতে পারে এবং বড় ডিজিটাল অ্যাসেটগুলোর মূল্য আরও বৃদ্ধি পেতে পারে।

তবুও বর্তমানে ইতিবাচক সংকেত থাকা সত্ত্বেও সতর্ক থাকা জরুরি। যেকোনো অপ্রত্যাশিত বিবৃতি বা নতুন প্রতিবেদন ক্রিপ্টো মার্কেটে অস্থিরতা সৃষ্টি করতে পারে। ট্রেডার ও বিনিয়োগকারীদের বিভিন্ন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা এবং ঝুঁকি হ্রাসের জন্য পোর্টফোলিও বৈচিত্র্যময় করার ব্যবস্থা করা উচিত—বিশেষ করে বর্তমানে চ্যালেঞ্জিং ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যে।

এর পাশাপাশি বড় ক্রিপ্টো প্রজেক্টগুলোর বিকাশ এবং বৈশ্বিক পর্যায়ে নিয়ন্ত্রণ কাঠামো সম্পর্কিত সংবাদও ক্রিপ্টো মার্কেটে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। ব্লকচেইন প্রযুক্তির উদ্ভাবন এবং নতুন প্রতিশ্রুতিশীল প্রজেক্টের উদ্ভব ক্রিপ্টো মার্কেটের ঊর্ধ্বমুখী প্রবণতা বাড়তি চালিকাশক্তি হিসেবে কাজ করতে পারে।

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে দৈনিক কৌশল হিসেবে, আমি বিটকয়েন ও ইথেরিয়ামের উল্লেখযোগ্য পুলব্যাকের উপর নির্ভর করে ট্রেডিং চালিয়ে যাব, দীর্ঘমেয়াদে মার্কেটে আরও শক্তিশালী বুলিশ প্রবণতা বিকাশের প্রত্যাশা করছি, যা এখনও অটুট রয়েছে।

স্বল্পমেয়াদী ট্রেডিংয়ের কৌশল এবং শর্তাবলী নিচে দেয়া হল।

বিটকয়েন

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ২৯ এপ্রিল

বাই সিগন্যাল

পরিকল্পনা 1: বিটকয়েনের মূল্য $78,100-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $77,300-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $78,100-এর লেভেলে কাছাকাছি পৌঁছালে আমি লং পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে শর্ট পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা 2: যদি $76,900 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $77,300 ও $78,100-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা 1: বিটকয়েনের মূল্য $76,200-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $76,900-এর লেভেলে পৌঁছালে আমি এটি বিক্রি করব। মূল্য $76,200-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি বিটকয়েনের শর্ট পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা 2: যদি $77,300 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $76,900 ও $76,200-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

ইথেরিয়াম

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ২৯ এপ্রিল

বাই সিগন্যাল

পরিকল্পনা 1: ইথেরিয়ামের মূল্য $2,363-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $2,335-এর লেভেলে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $2,363-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি ইথেরিয়ামের লং পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে শর্ট পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, আমি নিশ্চিত করব যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা 2: যদি $2,320 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোনো বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $2,335 ও $2,363-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা 1: ইথেরিয়ামের মূল্য $2,297-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $2,320-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি ইথেরিয়াম বিক্রি করব। মূল্য $2,297 লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা 2: যদি মূল্য $2,335-এর লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়ার ফলে মার্কেটে কোনো বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $2,320 ও $2,297-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...