প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ১২ মে

parent
Crypto Analysis:::2026-05-12T08:07:09

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ১২ মে

বিটকয়েনের মূল্য $82,000-এর উপরে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে প্রতিবারই নির্দিষ্ট চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। ইথেরিয়ামের মূল্য ইতোমধ্যেই প্রায় $2,300-এ ফিরে এসেছে, যা নিকট ভবিষ্যতে বড় ধরনের দরপতনের সম্ভাবনার ইঙ্গিত দেয়।

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ১২ মে

একইসাথে ক্ল্যারিটি অ্যাক্টকে ঘিরে ক্রিপ্টো মার্কেটে বেশ গুঞ্জন শুরু হয়েছে—আসন্ন বৃহস্পতিবার সিনেট ব্যাংকিং কমিটিতে এ সংক্রান্ত ভোট নির্ধারিত আছে। গতকাল আমেরিকান ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (ABA)-এর সিইও রব নিকলস সকল মার্কিন ব্যাংকের প্রধানদের কাছে একটি জরুরি চিঠি পাঠিয়ে ক্ল্যারিটি অ্যাক্টের সম্ভাব্য পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন। আমেরিকান ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের মতে, ক্ল্যারিটির বিলের বর্তমান খসড়া দেশটির আর্থিক ব্যবস্থার জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করেছে।

নিকলস বর্তমান রূপে বিলটি পাশের ব্যাপারে সক্রিয় প্রতিরোধের আহ্বান জানিয়েছেন। সংস্থাটির মূল উদ্বেগ হলো ক্রিপ্টো কোম্পানিগুলোকে স্টেবলকয়েন অ্যাকাউন্টে সুদ প্রদানের অনুমোদন—কিন্তু তা কেবল তখনই সম্ভব হবে যখন হোল্ডার সক্রিয় ব্যবহারকারী হিসেবে একাধিক লেনদেন সম্পাদন করে। আগের আলোচনায় মূলত স্টেবলকয়েন ধারণ ও তাতে সুদ প্রদানের বিষয়টি আলোচিত ছিল; পরে এটি সংশোধন করে সেগুলোর ব্যবহারের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে, তবু ব্যাংকগুলো সন্তুষ্ট হয়নি। ব্যাংকাররা মনে করেন এটি ব্যাংক আমানতের অনুরূপ কার্যক্রম, কিন্তু তাতে যথাযথ নিয়ন্ত্রণ ও তদারকি নেই। তারা বলছেন, এটি ভারসাম্যহীন প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করবে এবং ঐতিহ্যবাহী ব্যাংকিং প্রতিষ্ঠান থেকে বিনিয়োগ বের হয়ে ব্যাপকভাবে ক্রিপ্টো খাতে প্রবাহিত হতে পারে।

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে দৈনিক কৌশল হিসেবে, আমি বিটকয়েন ও ইথেরিয়ামের উল্লেখযোগ্য পুলব্যাকের উপর নির্ভর করে ট্রেডিং চালিয়ে যাব, দীর্ঘমেয়াদে মার্কেটে আরও শক্তিশালী বুলিশ প্রবণতা বিকাশের প্রত্যাশা করছি, যা এখনও অটুট রয়েছে।

স্বল্পমেয়াদী ট্রেডিংয়ের কৌশল এবং শর্তাবলী নিচে দেয়া হল।

বিটকয়েন

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ১২ মে

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $81,800-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $81,300-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $81,800-এর লেভেলে কাছাকাছি পৌঁছালে আমি লং পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে শর্ট পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $80,900 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $81,300 ও $81,800-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $80,000-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $80,900-এর লেভেলে পৌঁছালে আমি এটি বিক্রি করব। মূল্য $80,000-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি বিটকয়েনের শর্ট পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $81,300 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $80,900 ও $80,000-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

ইথেরিয়াম

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ১২ মে

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $2,339-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $2,318-এর লেভেলে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $2,339-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি ইথেরিয়ামের লং পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে শর্ট পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, আমি নিশ্চিত করব যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $2,307 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোনো বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $2,318 ও $2,339-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $2,281-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $2,307-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি ইথেরিয়াম বিক্রি করব। মূল্য $2,281 লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি মূল্য $2,318-এর লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়ার ফলে মার্কেটে কোনো বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $2,307 ও $2,281-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...