প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ ২৬ মে কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-05-26T05:22:48

২৬ মে কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

সোমবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ:

EUR/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট:

২৬ মে কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

সোমবার EUR/USD পেয়ারের মূল্যের প্রধানত সাইডওয়েজ রেঞ্জভিত্তিক মুভমন্টে পরিলক্ষিত হয়েছে এবং অস্থিরতার মাত্রাও কম ছিল। একটি সামান্য আপওয়ার্ড গ্যাপ দিয়ে ট্রেডিং সেশন শুরু হয় এবং পরবর্তীতে এশিয়ান ট্রেডিং সেশনের সময়ে এই পেয়ারের মূল্য আরও একবার 20-পিপস বৃদ্ধি পেয়েছে। মূলত এটাই দিনের সবচেয়ে উল্লেখযোগ্য মুভমেন্টের ছিল। একদিক থেকে এর কারণ বেশ স্পষ্ট — সোমবার কোনো সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হয়নি বা কোনো ফান্ডামেন্টাল ইভেন্টও নির্ধারিত ছিল না। অন্যদিকে, প্রায় তিন মাস ধরে ট্রেডাররা এই ধরনের প্রতিবেদন ও ইভেন্টগুলো উপেক্ষা করে কেবল ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের ওপরই দৃষ্টিপাত করছে। তবে মার্কেটে ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের প্রভাবও ধীরে ধীরে হ্রাস পাচ্ছিল। সপ্তাহান্তে ডোনাল্ড ট্রাম্প পুনরায় ঘোষণা দিয়েছেন যে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের কাছাকাছি এসে পৌঁছেছে, যা হরমুজ প্রণালী পুনরায় অবরোধমুক্ত হওয়ার ইঙ্গিত দেয়। এরপর থেকে তেহরান বা পাকিস্তান থেকে এ ব্যাপারে কোনো নিশ্চিত তথ্য প্রকাশিত হয়নি। ফলে ট্রেডাররা আবারও ধারণা করছে যে মার্কিন প্রেসিডেন্ট তাদের বিভ্রান্ত করে থাকতে পারেন, যেখানে তিনি প্রত্যাশাকে বাস্তব হিসেবে উপস্থাপন করেছেন। তাই সংঘাত সমাধানের আশা করা হলেও ট্রেডাররা সীমিত প্রতিক্রিয়া প্রদর্শন করেছে।

EUR/USD পেয়ারের 5M চার্ট:

২৬ মে কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

সোমবার ৫-মিনিটের টাইমফ্রেমে কেবল একটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছিল—সামগ্রিকভাবে স্বল্প ট্রেডিং কার্যক্রমের প্রেক্ষিতে এটি অস্বাভাবিক। তবুও মার্কিন ট্রেডিং সেশনের শুরুতে এই পেয়ারের মূল্য 1.1655 থেকে সামান্য বিচ্যুতির সাথে বাউন্স করে, ফলে ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পেরেছিলেন। আজও এই পেয়ারের দরপতন অব্যাহত থাকতে পারে, তবে তা ঘটানোর মতো এখনও স্পষ্ট কোনো কারণ দেখা যাচ্ছে না।

মঙ্গলবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে পুরো এক মাস ধরে ইউরোর মূল্যের কারেকশন অব্যাহত রয়েছে। গত সপ্তাহে মধ্যপ্রাচ্যে সংঘাত আবারও শুরু হওয়ার আশঙ্কায় পুনরায় মার্কিন ডলারের মূল্য বৃদ্ধি পেতে শুরু করেছিল; তবু আমরা দীর্ঘমেয়াদে মার্কিন ডলারের উল্লেখযোগ্য মূল্য বৃদ্ধির আশা করছি না। বেশিরভাগ ট্রেডার মৌলিক ও সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপট উপেক্ষা করে চলছে, আর ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের প্রভাবে EUR/USD পেয়ারের মূল্য একবার বাড়ছে তো আবার দরপতনের শিকার হচ্ছে।

মঙ্গলবার এই পেয়ারের মূল্য 1.1655-1.1666 এরিয়া থেকে বাউন্স করায় নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.1584-1.1591 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। অন্যদিকে, এই পেয়ারের মূল্য 1.1655-1.1666 এরিয়ার উপরে কনসোলিডেট করলে নতুন লং পজিশন বিবেচনা করা যেতে পারে, যেখানে মূল্যের 1.1745-1.1754 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

৫-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1354-1.1363, 1.1413, 1.1455-1.1474, 1.1527-1.1531, 1.1584-1.1591, 1.1655-1.1666, 1.1745-1.1754, 1.1830-1.1837, এবং 1.1899-1.1908। মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়ন বা যুক্তরাষ্ট্রে আবারও তেমন কোনো উল্লেখযোগ্য প্রতিবেদন প্রকাশিত হবে না বা কোনো ইভেন্টও নির্ধারিত নেই; ফলে মার্কেটের ট্রেডাররা আবারও ভূ-রাজনৈতিক তথ্য এবং সপ্তাহান্তে ট্রাম্পের দেয়া বিবৃতিগুলোর নিশ্চয়তা পাওয়ার জন্য অপেক্ষা করবে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...