প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ১৫ জুন

parent
Crypto Analysis:::2026-06-15T08:11:38

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ১৫ জুন

আজ বিটকয়েন এবং ইথেরিয়ামের মূল্য বেশ ভালোই বৃদ্ধি পেয়েছে; তবে, এই ঊর্ধ্বমুখী প্রবণতা দ্রুতই ম্লান হয়ে যেতে পারে। বিটকয়েনের মূল্য বর্তমানে $65,000-এর উপরে অবস্থান করছে, যেখানে ইথেরিয়ামের মূল্য $1,700-এর লেভেল অতিক্রম করেছে।

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ১৫ জুন

তা সত্ত্বেও, মে মাসের শুরু থেকে বিটকয়েনভিত্তিক স্পট ইটিএফগুলো থেকে উল্লেখযোগ্য পরিমাণে বিনিয়োগ বেরিয়ে যাচ্ছে — এবং ফারসাইডের তথ্যমতে, দীর্ঘ সময়ের মধ্যে প্রথমবারের মতো ইতিবাচক প্রবণতা পরেও পরিস্থিতি উদ্বেগজনক রয়ে গেছে। গত শুক্রবার, ইটিএফগুলোতে অবশেষে বিনিয়োগ আসতে দেখা গেছে, যা টানা ১৮ দিন ধরে বিনিয়োগ বেরিয়ে যাওয়ার ধারাবাহিকতার অবসান ঘটিয়েছে, কিন্তু পরিস্থিতির যেকোনো পরিবর্তনের বিষয়ে এখনই কোনো সিদ্ধান্তে আসার সময় আসেনি: কয়েনবেসে প্রিমিয়াম এখনও নেতিবাচক প্রবণতার পূর্বাভাস দিচ্ছে, যা ক্রিপ্টো মার্কেটে ক্রমাগত অ্যাসেট বিক্রির প্রবণতা নির্দেশ করছে। এর অর্থ হলো, আমেরিকান প্রতিষ্ঠানগুলো কেনার চেয়ে বেশি বিক্রি করে চলেছে—এটি এমন একটি ধারাবাহিকতা যা ঐতিহ্যগতভাবে ক্রিপ্টো মার্কেটের সার্বিক পরিস্থিতি নির্ধারণ করে। ক্রমাগত নেতিবাচক প্রবণতার মধ্যে মাত্র একদিন ইতিবাচক বিনিয়োগ প্রবাহকে প্রবণতার পরিবর্তনের চেয়ে একটি টেকনিক্যাল বিরতি হিসেবেই বেশি দেখা হচ্ছে।

ক্রমবর্ধমানভাবে আলোচিত একটি ব্যাখ্যা হলো, বিনিয়োগ বহিঃপ্রবাহের এই প্রবণতা ক্রিপ্টোকারেন্সির প্রতি হতাশার কারণে নয়, বরং বিশাল আইপিওগুলোতে মূলধন স্থানান্তরের কারণে হচ্ছে। ট্রেডাররা অ্যানথ্রোপিক এবং ওপেনএআই-এর নতুন পণ্য উন্মোচনের জন্য প্রস্তুত হচ্ছে—কারণ এই কোম্পানিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের উত্থানের প্রতীক। বিনিয়োগকারীদের যুক্তি খুবই সহজবোধ্য: যখন কৃত্রিম বুদ্ধিমত্তা বিপ্লবের অগ্রগামীদের কাছ থেকে বাস্তব পণ্য এবং রাজস্বসহ নতুন অফার আসছে, তখন নগদ অর্থের প্রবাহ ছাড়া অস্থিতিশীল বিটকয়েন ধরে রাখার কী প্রয়োজন? এটি স্বয়ং মাইকেল সেইলরের তত্ত্বেরই প্রতিধ্বনি করে, যিনি ব্যাখ্যা করেছিলেন যে ছয় মাসে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে প্রায় ৪০০ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রবাহের কারণে বিটকয়েনের উপর চাপ সৃষ্টি হয়েছে।

সুতরাং, ক্রিপ্টো মার্কেটে ইতিবাচক এবং নেতিবাচক প্রবণতার ভারসাম্য বর্তমানে বেশ ভঙ্গুর। ইতিবাচক দিকটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি: ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রশমন এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ায় ঝুঁকি গ্রহণের প্রবণতা পুনরুজ্জীবিত হয়েছে, যার ফলে বিটকয়েনের মূল্য $65,600-এ ফিরে এসেছে। নেতিবাচক দিকগুলো হলো চলমান কাঠামোগত বিনিয়োগ বহিঃপ্রবাহ, কয়েনবেসের নেতিবাচক পূর্বাভাস এবং এই সতর্কতা যে এখনও বেশিরভাগ ট্রেডার দরপতনের কাছে আত্মসমর্পণ করেনি। এই কারণেই বিটকয়েনের মূল্য সর্বনিম্ন লেভেলে পৌঁছেছে এই কথা বলার সময় এখনও আসেনি: অনেকেই বিটকয়েনের মূল্য কমে প্রায় $55,000-এ নেমে আসার অপেক্ষায় আছেন, এবং সবচেয়ে হতাশাজনক পরিস্থিতিতে, তা $40,000-এ নেমে আসতে পারে।

স্বল্পমেয়াদী ট্রেডিংয়ের কৌশল এবং শর্তাবলী নিচে উল্লেখ করা হলো।

বিটকয়েন

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ১৫ জুন

বাই সিগন্যাল:

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $66,600-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $66,000-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি লং পজিশন ওপেন করব। মূল্য $66,600-এর লেভেলে কাছাকাছি পৌঁছালে আমি লং পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে শর্ট পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $65,600 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েনের লং পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $66,000 ও $66,600-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল:

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $64,900-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $65,600-এর লেভেলে পৌঁছালে আমি শর্ট পজিশন ওপেন করব। মূল্য $64,900-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি বিটকয়েনের শর্ট পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $66,000 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েনের শর্ট পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $65,600 ও $64,900-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

ইথেরিয়াম

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ১৫ জুন

বাই সিগন্যাল:

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $1,745-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $1,725-এর লেভেলে পৌঁছালে আমি লং পজিশন ওপেন করব। মূল্য $1,745-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি ইথেরিয়ামের লং পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে শর্ট পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, আমি নিশ্চিত করব যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $1,713 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোনো বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়ামের লং পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $1,725 ও $1,745-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল:

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $1,695-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $1,713-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি ইথেরিয়ামের শর্ট পজিশন ওপেন করব। মূল্য $1,695 লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি মূল্য $1,725-এর লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়ার ফলে মার্কেটে কোনো বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়ামের শর্ট পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $1,713 ও $1,695-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...