প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ১৭ জুন

parent
Crypto Analysis:::2026-06-17T08:09:22

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ১৭ জুন

সাময়িকভাবে ক্রিপ্টো অ্যাসেট ক্রয়ের প্রবণতা বেড়ে যাওয়ার পর বিটকয়েন এবং ইথেরিয়ামের উপর আবার চাপ সৃষ্টি হচ্ছে। বর্তমানে বিটকয়েনের মূল্য $65,500-এর আশেপাশে অবস্থান করছে, অন্যদিকে ইথেরিয়ামের মূল্য প্রায় $1,780-এ ফিরে এসেছে। যেহেতু আজ সন্ধ্যায় ফেডারেল রিজার্ভের বৈঠক অনুষ্ঠিত হতে পারে, তাই এই বৈঠকের ফলাফলের প্রভাবে ক্রিপ্টো মার্কেটের পরিস্থিতি বদলে যেতে পারে।

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ১৭ জুন

এদিকে ক্রিপ্টোকোয়ান্টের সর্বশেষ তথ্য অনুসারে, বিটকয়েনের মূল্য কমে $48,000-এ নেমে আসতে পারে। এটা স্পষ্ট যে, বিটকয়েনের মূল্য $80,000 থেকে $60,000 নেমে আসার পর ক্রিপ্টো মার্কেট গভীর চাপের সম্মুখীন হয়েছে। বিটকয়েনের সাপ্লাইয়ের ৫০%-এর বেশি বর্তমানে লোকসানে রয়েছে, যার অর্থ হলো বেশিরভাগ হোল্ডাররা বর্তমান মূল্যের চেয়ে বেশি দামে এই অ্যাসেটটি কিনেছেন। মনস্তাত্ত্বিকভাবে, এটি একটি সংকটপূর্ণ পরিস্থিতি; অনেক বিনিয়োগকারী তাদের লোকসান স্বীকার করে মার্কেট থেকে বেরিয়ে যেতে উৎসাহিত হতে পারেন, যা বিটকয়েনের মূল্যের আরও নিম্নমুখী প্রবণতা সৃষ্টি করবে।

ক্রিপ্টোকোয়ান্টের দুটি প্রধান সূচক একই সাথে সতর্ক সংকেত দিচ্ছে। সেল-সাইড রিস্ক রেশিও, যা মার্কেটে লিকুইডিটির তুলনায় বড় আকারের বিক্রির ঝুঁকি পরিমাপ করে, তা সর্বশেষ সাইকেলের পর প্রথমবারের মতো একটি নেতিবাচক সংকেত দিয়েছে। এটি ইঙ্গিত দেয় যে, টেকনিক্যাল প্রেক্ষাপট অনুযায়ী যেকোনো অতিরিক্ত চাপের মুখে ক্রিপ্টো মার্কেটে ব্যাপক নিম্নমুখী প্রবণতা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে—সেটি হতে পারে নতুন ভূ-রাজনৈতিক অস্থিতিশীলতা, আজকের বৈঠকে ফেডের হকিশ বা কঠোর অবস্থান, বা বড় হোল্ডারদের থেকে এক্সচেঞ্জে আরও স্থানান্তর—যে কোনো কারণেই হোক না কেন। একই সাথে, CVDD (কয়েন ভ্যালু ডে ডেস্ট্রোয়েড) মডেল অনুযায়ী বর্তমান বিয়ারিশ সাইকেলে $48,000-কে একটি সম্ভাব্য বটম লেভেল হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এটি উল্লেখ্য যে, ঐতিহাসিক বিয়ারিশ সাইকেল অক্টোবর ২০২৫-এ শুরু হয়েছিল, তা প্রায় ১৮ মাস—সম্ভবত ২০২৭ সালের শুরু পর্যন্ত—স্থায়ী হবে বলে আশা করা হচ্ছে। বিনিয়োগকারীদের মধ্যে বিটকয়েনের গড় ক্রয়মূল্য প্রায় $53,000, এবং বিনিয়োগকারীরা এখনও প্রকৃত অর্থে আত্মসমর্পণ করেনি। মধ্যমেয়াদে $48,000 এবং $43,000-এর লেভেলগুলোতে দরপতনের সম্ভাবনা বেশ বাস্তবসম্মত বলে মনে হচ্ছে।

স্বল্পমেয়াদী ট্রেডিংয়ের কৌশল এবং শর্তাবলী নিচে উল্লেখ করা হলো।

বিটকয়েন

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ১৭ জুন

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $66,900-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $66,000-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি লং পজিশন ওপেন করব। মূল্য $66,900-এর লেভেলে কাছাকাছি পৌঁছালে আমি লং পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে শর্ট পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $65,500 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েনের লং পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $66,000 ও $66,900-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $64,800-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $65,500-এর লেভেলে পৌঁছালে আমি শর্ট পজিশন ওপেন করব। মূল্য $64,800-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি বিটকয়েনের শর্ট পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $66,000 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েনের শর্ট পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $65,500 ও $64,800-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

ইথেরিয়াম

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ১৭ জুন

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $1,842-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $1,800-এর লেভেলে পৌঁছালে আমি লং পজিশন ওপেন করব। মূল্য $1,842-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি ইথেরিয়ামের লং পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে শর্ট পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, আমি নিশ্চিত করব যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $1,783 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোনো বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়ামের লং পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $1,800 ও $1,842-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $1,736-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $1,783-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি ইথেরিয়ামের শর্ট পজিশন ওপেন করব। মূল্য $1,736লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি মূল্য $1,800-এর লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়ার ফলে মার্কেটে কোনো বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়ামের শর্ট পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $1,783 ও $1,736-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...