প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ ১৮ জুন কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-06-18T07:12:35

১৮ জুন কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

বুধবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ:

EUR/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

১৮ জুন কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

বুধবার EUR/USD কারেন্সি পেয়ারের ব্যাপক দরপতন ঘটেছে। এটি বলা যাবে না যে এমন দরপতন প্রত্যাশিত ছিল, তবে মার্কিন ডলারের উল্লেখযোগ্য মূল্য বৃদ্ধির সম্ভাবনার মৌলিক ভিত্তি ছিল। প্রশ্ন হলো, মার্কিন ডলারের মূল্য কি এইভাবে বাড়তে থাকবে কি না। গত রাতে ফেডারেল রিজার্ভ মূলত জানিয়েছে যে তারা বছরের শেষে কমপক্ষে একবার সুদের হার বাড়াতে চায়। ফেডের আর্থিক নীতিমালা সংক্রান্ত কমিটির সদস্যদের অবস্থান তিন মাস আগের তুলনায় অনেক বেশি হকিশ বা কঠোর হয়েছে। তাই ফেড সুদের হার বৃদ্ধির জন্য প্রস্তুত হচ্ছে—এতে আশ্চর্য হওয়ার কি আছে? সাম্প্রতিক সপ্তাহগুলোতে মুদ্রাস্ফীতি বৃদ্ধির প্রেক্ষিতে ট্রেডাররা ঠিক এমন প্রত্যাশাই করছিল। বর্তমানে এ ব্যাপারে অনিশ্চয়তা রয়ে গেছে যে যুক্তরাষ্ট্রে মুদ্রানীতি কঠোর করার প্রয়োজন হবে কি না—এটি নির্ভর করছে হরমুজ প্রণালী খোলার প্রভাব এবং জ্বালানি তেলের দরপতনের প্রতি মুদ্রাস্ফীতির প্রতিক্রিয়ার উপর। তেলের মূল্য ইতোমধ্যেই ব্যারেল প্রতি $80-এর নিচে নেমে গেছে। মনে রাখবেন, ইরান-যুদ্ধের আগে ব্রেন্ট গ্রেডের জ্বালানি তেলের দর ব্যারেল প্রতি প্রায় $70 ছিল। অতএব আমরা মনে করি গতরাতের ঘটনা অস্বাভাবিক ছিলনা। ফেড মূল সুদের হার বাড়ায়নি; কেবল সুদের হার বৃদ্ধির সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে।

EUR/USD পেয়ারের 5M চার্ট

১৮ জুন কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

বুধবার ৫-মিনিটের টাইমফ্রেমে ফেডের বৈঠকের পর দুইটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছে। প্রথমে এই পেয়ারের মূল্য 1.1584-1.1594 এরিয়া ব্রেক করে, এরপর 1.1527-1.1531 এরিয়া ব্রেক করে নিম্নমুখী হয়। ফলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করার জন্য দুইটি সুযোগ পেয়েছে। যাই হোক, শর্ট পজিশনটি থেকে বেশ ভালো মুনাফা হয়েছে—কয়েক ঘণ্টার মধ্যে এই পেয়ারের 120 পিপস দরপতন হয়েছে।

বৃহস্পতিবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে পুনরায় এই পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা শুরু হয়েছে, কিন্তু সেটি কেবল ফেড থেকে প্রাপ্ত শক্তিশালী সহায়তার কারণে ঘটেছে। মার্কিন ডলার প্রতিদিন এমন সহায়তা পাবে না। যদি শুক্রবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হয়, তাহলে মার্কেটে মার্কিন ডলার ক্রয়ের কারণ কমে যাবে। এছাড়া শুধুমাত্র ফেডই একমাত্র কেন্দ্রীয় ব্যাংক নয় যারা সুদের হার বৃদ্ধির কথা ভাবছে।

বৃহস্পতিবার, যদি এই পেয়ারের মূল্য 1.1527-1.1531 এরিয়া থেকে বাউন্স করে তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.1465-1.1474 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর যদি এই পেয়ারের মূল্য 1.1527-1.1531 এরিয়া অতিক্রম করে তাহলে লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.1584-1.1594 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

৫-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1354-1.1363, 1.1413, 1.1455-1.1474, 1.1527-1.1531, 1.1584-1.1594, 1.1655-1.1666, 1.1745-1.1754, 1.1830-1.1837, 1.1899-1.1908। বৃহস্পতিবার ইইউ বা যুক্তরাষ্ট্রে কোনো গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হবে, তবে ব্যাংক অব ইংল্যান্ডের বৈঠকের ফলাফল ব্রিটিশ পাউন্ডের মূল্যকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে, যা ইউরোর সাথে পারস্পারিকভাবে সম্পর্কযুক্ত। অতএব, আমরা প্রত্যাশা করতে পারি যে আজকের দিনটি যথেষ্ট অস্থির হবে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...