ব্রিটিশ পাউন্ডের ট্রেডের বিশ্লেষণ এবং টিপস
যখন MACD সূচকটি শূন্যের নিচের দিকে নামতে শুরু করছিল, তখন এই পেয়ারের মূল্য 1.3210 লেভেল টেস্ট করেছিল—যা পাউন্ডের সেল পজিশন ওপেন করার জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। ফলে এই পেয়ারের প্রায় 25 পিপ্স দরপতন হয়েছে।
ব্রিটিশ পাউন্ডের মূল্যের আবারও নিম্নমুখী প্রবণতা পরিলক্ষিত হয়েছে, যা ম্যানুফ্যাকচারিং ও সার্ভিস সেক্টরের PMI সূচকের দুর্বল ফলাফলের প্রভাবে চাপের সম্মুখীন হয়েছে। এই সূচকগুলো দেশটির অর্থনৈতিক পরিস্থিতির অন্যতম মূল নির্দেশক এবং এগুলোর বৃদ্ধির হারের উল্লেখযোগ্য মন্থরতা নির্দেশ পরিলক্ষিত হয়েছে, যা ট্রেডারদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। বর্তমানে ব্যাংক অফ ইংল্যান্ড মুদ্রাস্ফীতি বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে সুদের হার উচ্চস্তরে বজায় রেখেছে—এমন পরিস্থিতিতে অর্থনৈতিক কার্যক্রমে মন্থরতার যেকোনো ইঙ্গিত ব্রিটিশ পাউন্ডের জন্য অত্যন্ত নেতিবাচক সংকেত।
আজ ট্রেডাররা ব্যাংক অফ ইংল্যান্ডের দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তির বক্তব্যের দিকে ঘনিষ্ঠ নজর রাখছে: আর্থিক স্থিতিশীলতা সংক্রান্ত কমিটির সদস্য সারাহ ব্রিডেন এবং মুদ্রানীতি সংক্রান্ত কমিটির সদস্য হিউ পিলের বক্তব্য অনুষ্ঠিত হবে। তাদের বক্তব্য ব্রিটিশ পাউন্ডের মূল্যের ভবিষ্যৎ মুভমেন্টের ক্ষেত্রে সিদ্ধান্তমূলক ভূমিকা রাখতে পারে। উভয় বক্তারই দেশটির আর্থিক নীতিমালাকে রূপদান দেয়ার বিষয়ে উল্লেখযোগ্য প্রভাব রয়েছে, এবং সুদের হার, মুদ্রাস্ফীতির প্রত্যাশা ও আর্থিক স্থিতিশীলতার ঝুঁকি সম্পর্কিত যেকোনো ইঙ্গিত সূক্ষভাবে বিশ্লেষণ করা হবে।
বিশেষত সুদের হার সম্পর্কিত অবস্থানের সম্ভাব্য পরিবর্তন নিয়ে কোনো সংকেত থাকলে তা বেশি গুরুত্ব পাবে। চলতি মুদ্রাস্ফীতিজনিত পরিস্থিতি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির হারের মন্থরতা বিবেচনায় রেখে, ব্রিডেন ও পিলের বক্তব্যে ব্যাংক অফ ইংল্যান্ড সুদের হার বর্তমান স্তরে ধরে রাখবে না কি বাড়ানো বা নামানোর সম্ভাবনা রয়েছে—এসব ইঙ্গিত পাওয়া যেতে পারে। ট্রেডারদের জন্য এই দিকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ সুদের হার সরাসরি ব্রিটিশ পাউন্ডের চাহিদাকে প্রভাবিত করে।
দৈনিক কৌশল হিসেবে আমি প্রধানত পরিকল্পনা নং 1 ও নং 2 বাস্তবায়নের ওপর নির্ভর করব।

বাই সিগন্যাল
পরিকল্পনা 1: আজ পাউন্ডের মূল্য 1.3241-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.3208-এর (চার্টে হালকা সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি পাউন্ডের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। মূল্য প্রায় 1.3241-এর লেভেলের আশেপাশে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি, উল্লিখিত লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি। আজ শুধুমাত্র যুক্তরাজ্যে আসন্ন প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে পাউন্ডের মূল্য বৃদ্ধির প্রত্যাশা করা যেতে পারে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং শূন্যের উপরে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.3184-এর লেভেল টেস্টের ক্ষেত্রেও আমি আজ পাউন্ডের লং পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। 1.3208 এবং 1.3241-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করা যেতে পারে।
সেল সিগন্যাল
পরিকল্পনা 1: আজ পাউন্ডের মূল্য 1.3184-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি পাউন্ডের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, যা GBP/USD-এর দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.3157-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, এই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস মুভমেন্ট হওয়ার আশা করছি। আজ মার্কেটে প্রকাশিতব্য প্রতিবেদনের নেতিবাচক ফলাফল প্রকাশিত হলে পাউন্ডের উপর চাপ ফিরে আসার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের সেল পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং শূন্যের নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.3208-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ পাউন্ডের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী দিকে নিয়ে যাবে। 1.3184 এবং 1.3157-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করা যেতে পারে।

চার্টে কী আছে:
- হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
- গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
- হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
- গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
- মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:
- নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
- মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।