প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ ২৫ জুন কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-06-25T05:09:58

২৫ জুন কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

বুধবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ:

GBP/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

২৫ জুন কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

বুধবারও কোনো নির্দিষ্ট ও যৌক্তিক কারণ ছাড়াই GBP/USD পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা অব্যাহত ছিল। দিনের শেষে ব্রিটিশ পাউন্ডের মূল্য কিছুটা পুনরুদ্ধার শুরু করলেও 40 পিপ্সের উত্থানকে কীভাবে "পুলব্যাক" বলা যাবে—বিশেষত যখন এই সপ্তাহেই এই পেয়ারের প্রায় 300 পিপ্স দরপতন হয়েছিল। ফলে নিম্নমুখী প্রবণতা অটুট রয়েই গেছে। বর্তমানে মার্কিন ডলারের দর বৃদ্ধির স্পষ্ট কোনো কারণ না থাকায় অনির্দিষ্টকাল ধরে এই পেয়ারের দরপতন হতে পারে। আমরা নতুন ট্রেডারদের পরামর্শ দিচ্ছি যে শুধুমাত্র কোনো বড় ইভেন্ট বা প্রতিবেদনের ফলাফলভিত্তিক মুভমেন্টের জন্য অপেক্ষা না করে এখন টেকনিক্যাল বিশ্লেষণের ভিত্তিতে সিদ্ধান্ত নিন। মার্কিন ডলারের দর এক সপ্তাহ ধরে বাড়ছে—এই মুভমেন্ট চিরস্থায়ী হবে না এটি স্পষ্ট, তবে এর যৌক্তিকতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। সবচেয়ে বড় অমিলটি ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট থেকে পরিলক্ষিত হচ্ছে: মধ্যপ্রাচ্যের সংঘাত শেষ হয়েছে, হরমুজ প্রণালী খুলে গেছে, এবং জ্বালানি তেলের মূল্য মধ্যপ্রাচ্য সংঘাত পূর্ববর্তী স্তরে নেমে এসেছে। তবুও আমরা নিরাপদ অ্যাসেট মার্কিন ডলারের প্রত্যাশিত দরপতন না দেখে এক সপ্তাহ ধরে শক্তিশালীভাবে এটির মূল্য বৃদ্ধি পেতে দেখছি—যা মার্কেট মেকারদের ম্যানিপুলেশন বলেই মনে হচ্ছে।

GBP/USD পেয়ারের 5M চার্ট

২৫ জুন কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

বুধবার 5-মিনিটের টাইমফ্রেমে তিনটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছিল। 1.3175-1.3180 এরিয়ায় গঠিত প্রথম বাই সিগন্যালটি ভুল প্রমাণিত হয়েছে, এবং পরবর্তী দুইটি সেল সিগন্যালও একরকম ভুল ছিল, তবু এই সিগন্যালের মাধ্যমে নতুন ট্রেডাররা লোকসান এড়াতে পেয়েছে। সুতরাং বুধবার ট্রেডিংয়ের জন্য সেরা দিন ছিল না, এবং বর্তমানে মার্কেটে অযৌক্তিক মুভমেন্ট পরিলক্ষিত হচ্ছে।

বৃহস্পতিবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে GBP/USD পেয়ারের মূল্য সাইডওয়েজ চ্যানেল থেকে বের হয়ে নিম্নমুখী হয়েছে, তবে আমরা সন্দিহান যে এই দরপতন অব্যাহত থাকবে কিনা। অবশ্য, মার্কিন ডলারের আরও দর বৃদ্ধির জন্য যদি গুরত্বপূর্ণ কোনো কারণ দেখা যায়, তাহলে এমনটা ঘটতে পারে—কিন্তু বর্তমানে এমন কোনো কারণ দেখা যাচ্ছে না। মধ্যপ্রাচ্য সংঘাতের বিষয়টি সম্পূর্ণ না হলেও কিছুটা সমাধান হয়েছে এবং ফেড কেবল চলতি বছরের শেষদিকে সুদের হার বৃদ্ধির সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে; যে পদক্ষেপটি নাও নেয়া হতে পারে।

বৃহস্পতিবার, যদি এই পেয়ারের মূল্য 1.3175-1.3180 এরিয়া থেকে রিবাউন্ড করে তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.3096-1.3107 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর যদি এই পেয়ারের মূল্য 1.3175-1.3180 এরিয়ার উপরে কনসলিডেট করে তাহলে লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.3259-1.3267 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। সাম্প্রতিক দিনগুলোতে মার্কেটে অস্থিরতার মাত্রা লক্ষণীয়ভাবে কমে এসেছে—যা বিবেচনায় রাখা উচিত।

৫-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা যেতে পারে: 1.3043, 1.3096-1.3107, 1.3175-1.3180, 1.3259-1.3267, 1.3319-1.3331, 1.3380-1.3386, 1.3456-1.3476, 1.3587-1.3598, 1.3631-1.3641, এবং 1.3695। বৃহস্পতিবার যুক্তরাজ্যে তেমন কোনো গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হবে না, আর মার্কিন যুক্তরাষ্ট্রে কয়েকটি উল্লেখযোগ্য প্রতিবেদন প্রকাশিত হবে—যেমন প্রথম প্রান্তিকের জিডিপি এবং ডিউরেবল গুডস অর্ডার সংক্রান্ত প্রতিবেদন।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...