শুক্রবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ:
GBP/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

শুক্রবারের ট্রেডিংয়ে GBP/USD কারেন্সি পেয়ার মূল্য সামান্য বৃদ্ধি পেয়েছে, তবে সার্বিকভাবে আমরা আবারও শক্তিশালী দরপতনের পর কোনো যথাযথ ও পর্যাপ্ত কারেকশন দেখতে পাচ্ছি না। প্রায় দুই মাস ধরে পাউন্ডের দরপতন অব্যাহত থাকলেও এটিকে স্থিতিশীল ও শক্তিশালী দরপতন বা মার্কিন ডলারভিত্তিক প্রবণতার ভিত্তি বলা যায় না। শুরুতে মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে মার্কিন ডলারের মূল্য বেড়েছিল; এখন ট্রেডারদের ধারণা অনুযায়ী ভবিষ্যতে ফেডের মুদ্রানীতি কঠোর হওয়ার সম্ভাবনার উপর ভিত্তি করে মার্কিন ডলারের মূল্য বৃদ্ধি পাচ্ছে। তবে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত কখন বা কীভাবে শেষ হবে তা বলা সম্ভব নয়, ফলে যদি ফেড মূল সুদের হার বাড়াতে শুরু করে, তাহলে তার আগেই কারেন্সি মার্কেটের সার্বিক পরিস্থিতি আরো কয়েকবার পরিবর্তিত হতে পারে। এছাড়া শুক্রবার মিশিগান বিশ্ববিদ্যালয়ের ভোক্তা আস্থা সূচক প্রকাশিত হয়েছিল, যেটির ফলাফল মোটামুটিভাবে প্রত্যাশার চেয়ে নিম্নমুখী থাকলেও গত মাসের তুলনায় অনেক ইতিবাচক ছিল। তবুও ট্রেডাররা এই প্রতিবেদনের প্রতি মোটেই গুরুত্ব দেয়নি।
GBP/USD পেয়ারের 5M চার্ট

শুক্রবার ৫-মিনিটের টাইমফ্রেমে কেবল একটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়। ইউরোপীয় ট্রেডিং সেশন শুরুর ঠিক আগে এই পেয়ারের মূল্য 1.3175-1.3180 রেঞ্জ থেকে বাউন্স করে ট্রেডারদের লং পজিশন ওপেন করার সুযোগ দিয়েছিল। দিনের শেষে এই পেয়ারের মূল্য 25-30 পিপস পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল, যা নতুন ট্রেডাররা সহজেই মুনাফা হিসেবে অর্জন করতে পেরেছিলেন।
সোমবার কীভাবে ট্রেডিং করতে হবে:
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে GBP/USD পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা গঠিত হচ্ছে। মধ্যপ্রাচ্য সংঘাত সম্পূর্ণভাবে শেষ না হলেও অন্তত যুদ্ধবিরতি বজায় রয়েছে; ফেড কেবল বছরের শেষের দিকে মূল সুদের হার বাড়ানোর সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে, যা নাও ঘটতে পারে, এবং কিয়ার স্টারমারের পদত্যাগের সংবাদের প্রতি ট্রেডাররা বিশেষভাবে প্রতিক্রিয়া প্রদর্শন করেনি। সুতরাং আমরা মার্কিন ডলারের সাম্প্রতিক দর বৃদ্ধির বা তা অব্যাহত থাকার যথেষ্ট কারণ দেখতে পাচ্ছি না।
সোমবার, যদি এই পেয়ারের মূল্য 1.3175-1.3180 রেঞ্জের নিচে স্থিতিশীল হয় তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.3096-1.3107 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর যদি এই পেয়ারের মূল্য 1.3175-1.3180 রেঞ্জ থেকে বাউন্স করে তাহলে লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.3259-1.3267 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। সাম্প্রতিক দিনগুলোতে মার্কেটে এই পেয়ারের মূল্যের অস্থিরতার মাত্রা লক্ষণীয়ভাবে হ্রাস পেয়েছে, যা বিবেচনায় রাখা উচিত।
৫-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা যেতে পারে: 1.3043, 1.3096-1.3107, 1.3175-1.3180, 1.3259-1.3267, 1.3319-1.3331, 1.3380-1.3386, 1.3456-1.3476, 1.3587-1.3598, 1.3631-1.3641, এবং 1.3695। সোমবার যুক্তরাজ্য বা মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো গুরুত্বপূর্ণ ইভেন্ট নির্ধারিত নেই, তাই ট্রেডারদের প্রতিক্রিয়া দেখানোর মতো কিছুই থাকবে না। আমরা মনে করি আজ মার্কেটে স্বল্প মাত্রার অস্থিরতা বিরাজ করবে, তবে সপ্তাহজুড়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইভেন্ট রয়েছে—মূল বিষয় হলো ট্রেডাররা যেন সাম্প্রতিক মাসগুলোর মতো সেগুলোকেও উপেক্ষা না করে।
ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:
- সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
- ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
- ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
- ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
- MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
- নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
- স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।
চার্টে কী কী রয়েছে:
- সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
- লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
- MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।