প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ ৩০ জুন কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-06-30T06:01:36

৩০ জুন কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

সোমবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ:

GBP/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

৩০ জুন কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

সোমবার GBP/USD কারেন্সি পেয়ারের মূল্যের যথেষ্ট লক্ষণীয় ঊর্ধ্বমুখী মুভমেন্ট পরিলক্ষিত হয়েছে। প্রায় পুরো দিন জুড়ে এই পেয়ারের মূল্য কেবল এক দিকে মুভমেন্ট প্রদর্শন করেছে এবং সম্পূর্ণভাবে টেকনিক্যাল কারণে এই মুভমেন্ট ঘটেছে। উল্লেখযোগ্য যে গত কয়েক সপ্তাহ ধরে মার্কিন ডলারের মূল্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যার জন্য দৃঢ় কোনো নির্দিষ্ট কারণ দেখা যাচ্ছে না। তাই আমরা কয়েক দিন ধরে এই পেয়ারের মূল্যের টেকনিক্যাল কারেকশন পর্যবেক্ষণ করছি। আমাদের মতে, ইতোমধ্যেই মার্কিন ডলারের পক্ষে থাকা সকল ইতিবাচক বিষয় মূল্যায়ন করা হয়েছে। এমনকি ফেডারেল রিজার্ভ কর্তৃক সুদের হার বৃদ্ধির সম্ভাবনাও ইতোমধ্যেই মার্কেটে মূল্যায়ন করা হয়েছে। ফলে, মার্কিন ডলারের দর যত বেশি বাড়বে, পরবর্তীতে এটি ঠিক ততটাই দরপতনের শিকার হবে। ২০২৬ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রেক্ষাপটে ট্রেডাররা মার্কিন ডলারে বিনিয়োগ করছে, যা এখনও প্রধান বৈশ্বিক রিজার্ভ কারেন্সি হিসেবে বিবেচিত হয়। তবে এই বিষয়টি অনির্দিষ্টকালের জন্য মার্কেটে প্রভাব ফেলবে না। আমরা স্মরণ করিয়ে দিচ্ছি যে ব্যাংক অফ ইংল্যান্ডও চলতি বছরের মধ্যে মুদ্রানীতি কঠোর করার পদক্ষেপ নিতে পারে, আর ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার ফলে এত সংকট সৃষ্টি হয়েছে যে স্টক মার্কেটের অতিরঞ্জিত প্রবৃদ্ধিও সেগুলো মোকাবেলা করতে পারবে না। তবু স্বল্পমেয়াদী দৃষ্টিকোণ থেকে মার্কিন ডলারের দর আরও বৃদ্ধি পেতে পারে।

GBP/USD পেয়ারের 5M চার্ট

৩০ জুন কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

সোমবার ৫-মিনিটের টাইমফ্রেমে কেবল একটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়। দিনের ঠিক শেষভাগে এই পেয়ারের মূল্য 1.3259-1.3267 এরিয়া থেকে বাউন্স করে তারপর নিম্নমুখী হয়। দুঃখজনকভাবে দিনেরবেলা পরিলক্ষিত ঊর্ধ্বমুখী মুভমেন্ট সম্পূর্ণভাবে কাজে লাগানো সম্ভব হয়নি, কারণ এই পেয়ারের মূল্য কয়েক পিপস কমে 1.3175-1.3180 এরিয়া পর্যন্ত পৌঁছায়নি যার ফলে বাই সিগন্যাল গঠিত হতে পারত।

মঙ্গলবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে GBP/USD পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা গঠিত হচ্ছে। মধ্যপ্রাচ্য সংঘাত সম্পূর্ণভাবে শেষ না হলেও অন্তত যুদ্ধবিরতি বজায় রয়েছে; ফেড কেবল বছরের শেষের দিকে মূল সুদের হার বাড়ানোর সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে, যা নাও ঘটতে পারে, এবং কিয়ার স্টারমারের পদত্যাগের সংবাদের প্রতি ট্রেডাররা বিশেষভাবে প্রতিক্রিয়া প্রদর্শন করেনি। সুতরাং আমরা মার্কিন ডলারের সাম্প্রতিক দর বৃদ্ধির বা তা অব্যাহত থাকার যথেষ্ট কারণ দেখতে পাচ্ছি না।

মঙ্গলবার, যদি এই পেয়ারের মূল্য 1.3259-1.3267 এরিয়া থেকে বাউন্স করে তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.3175-1.3180 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর যদি এই পেয়ারের মূল্য 1.3259-1.3267 এরিয়ার ওপরে কনসলিডেশন করে তাহলে লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.3319-1.3331 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

৫-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা যেতে পারে: 1.3043, 1.3096-1.3107, 1.3175-1.3180, 1.3259-1.3267, 1.3319-1.3331, 1.3380-1.3386, 1.3456-1.3476, 1.3587-1.3598, 1.3631-1.3641, 1.3695। মঙ্গলবার যুক্তরাজ্যে তেমন কোনো গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হবে না বা কোনো উল্লেখযোগ্য ইভেন্টও নির্ধারিত নেই, আর যুক্তরাষ্ট্রে কেবল JOLTs থেকে কর্মসংস্থানের সৃষ্ট পদ সম্পর্কিত প্রতিবেদন প্রকাশিত হবে, যা খুব বেশী গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয় না।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...