মঙ্গলবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ:
GBP/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

মঙ্গলবার GBP/USD পেয়ারের মূল্যের দুর্বল উর্ধ্বমুখী কারেকশন অব্যাহত ছিল, যা সম্পূর্ণভাবে টেকনিক্যাল কারণে ঘটেছে। প্রায় দুই মাস ধরে ব্রিটিশ পাউন্ডের দরপতন হচ্ছে; তবে এটি বলা যাচ্ছে না যে সামগ্রিক বৈশ্বিক ঊর্ধ্বমুখী প্রবণতার সমাপ্তি ঘটেছে। হায়ার টাইমফ্রেমে স্পষ্ট যে গত এক বছরে এই পেয়ারের মূল্য উর্ধ্বমুখী বা নিম্নমুখী হওয়ার চেয়ে বেশিরভাগ সময় সাইডওয়েজ রেঞ্জেই অবস্থান করেছে, এবং দীর্ঘমেয়াদি দৃষ্টিকোণ থেকে এই পেয়ারের মূল্য চার বছর ধরে বাড়ছে। তাই আমাদের দৃষ্টিকোণ থেকে দীর্ঘমেয়াদী সম্ভাবনা অনুযায়ী পাউন্ডের মূল্যের বুলিশ প্রবণতার সম্ভাবনাই বেশি। মধ্যপ্রাচ্য যুদ্ধ পুরোপুরোভাবে না থামলে 2026 সালে ব্রিটিশ পাউন্ডের মূল্য বৃদ্ধির সম্ভাবনা কম। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট থাকা অবস্থায় আরও কতগুলো "অশুভ ঘটনা" ঘটবে সেটারও পূর্বাভাস দেয়া যাচ্ছে না। সুতরাং বর্তমানে যদিও মার্কিন ডলার শক্তিশালী হচ্ছে, এক মাস পর কী ঘটবে তা অনিশ্চিত। সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপট এখনও মূলত উপেক্ষিত হচ্ছে — ট্রেডাররা বাছাইকৃতভাবে নির্দিষ্ট প্রতিবেদন ও ইভেন্টের প্রতি প্রতিক্রিয়া প্রদর্শন করছে।
GBP/USD পেয়ারের 5M চার্ট

মঙ্গলবার ৫-মিনিট টাইমফ্রেমে দুটি সেল সিগন্যাল গঠিত হয়। এশিয়ান সেশনে এই পেয়ারের মূল্য 1.3259-1.3267 এরিয়া থেকে বাউন্স করে এবং 35 পিপসের দিরপতন ঘটে। মার্কিন সেশনে আবার এই পেয়ারের মূল্য একই 1.3259-1.3267 রেঞ্জ থেকে দ্বিতীয়বার বাউন্স করে, যা আরেকটি সামান্য দরপতন প্ররোচিত করে। বর্তমানে মার্কেটে স্বল্প মাত্রার অস্থিরতা বজায় রয়েছে, এবং এই সপ্তাহে প্রকাশিতব্য সামষ্টিক প্রতিবেদনের প্রভাবে অস্থিরতা বাড়বে কি না সেটি একটি বড় প্রশ্ন।
বুধবার কীভাবে ট্রেডিং করতে হবে:
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে GBP/USD পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা গঠিত হচ্ছে। মধ্যপ্রাচ্য সংঘাত সম্পূর্ণভাবে শেষ না হলেও অন্তত যুদ্ধবিরতি বজায় রয়েছে; ফেড কেবল বছরের শেষের দিকে মূল সুদের হার বাড়ানোর সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে, যা নাও ঘটতে পারে, এবং কিয়ার স্টারমারের পদত্যাগের সংবাদের প্রতি ট্রেডাররা বিশেষভাবে প্রতিক্রিয়া প্রদর্শন করেনি। সুতরাং আমরা মার্কিন ডলারের সাম্প্রতিক দর বৃদ্ধির বা তা অব্যাহত থাকার যথেষ্ট কারণ দেখতে পাচ্ছি না।
বুধবার, যদি এই পেয়ারের মূল্য 1.3259-1.3267 এরিয়া থেকে বাউন্স করে তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.3175-1.3180 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর যদি এই পেয়ারের মূল্য 1.3259-1.3267 রেঞ্জের ওপরে কনসলিডেশন করে তাহলে লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.3319-1.3331 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
৫-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা যেতে পারে: 1.3043, 1.3096-1.3107, 1.3175-1.3180, 1.3259-1.3267, 1.3319-1.3331, 1.3380-1.3386, 1.3456-1.3476, 1.3587-1.3598, 1.3631-1.3641, এবং 1.3695। বুধবার ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলির বক্তৃতা অনুষ্ঠিত হবে, এবং যুক্তরাষ্ট্রে ADP ও ISM প্রতিবেদন প্রকাশিত হবে, পাশাপাশি ফেডের চেয়ারম্যান কেভিন ওয়ার্শের বক্তব্যও অনুষ্ঠিত হবে।
ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:
- সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
- ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
- ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
- ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
- MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
- নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
- স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।
চার্টে কী কী রয়েছে:
- সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
- লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
- MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।