প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ GBP/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ১ জুলাই। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-07-01T08:32:41

GBP/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ১ জুলাই। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

ব্রিটিশ পাউন্ডের ট্রেডের বিশ্লেষণ এবং টিপস

যখন MACD সূচকটি শূন্যের বেশ নিচে নেমে গিয়েছিল তখন এই পেয়ারের মূল্য 1.3220 লেভেল টেস্টটি করেছিল—যা এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করেছে। এই কারণে আমি পাউন্ডের সেল পজিশন ওপেন করিনি। 1.3220-এর লেভেলের দ্বিতীয় টেস্টের ফলে পাউন্ডের বাই সিগন্যালের পরিকল্পনা নং 2 কার্যকর করার সুযোগ পাওয়া যায়, যার ফলশ্রুতিতে এই পেয়ারের মূল্য 40 পিপসের বেশি বৃদ্ধি পায়।

গতকাল, ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি আর্থিকন নীতিমালার ব্যাপারে নমনীয় অবস্থান গ্রহণের ইঙ্গিত দেয়ায় ব্রিটিশ পাউন্ডের মূল্য উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি লক্ষ্যমাত্রার চেয়ে বেশি মুদ্রাস্ফীতির বিষয়টি থেকে সরে এসে দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির উদ্বেগের ওপর বেশি গুরুত্ব দিয়েছেন। ট্রেডারদের কাছে তাঁর এই পরিবর্তিত অবস্থান এমনভাবে বিবেচিত হয়েছে যে, ভবিষ্যতে মুদ্রানীতি আরও কঠোর করার সম্ভাবনা কমে গেছে। বেইলি জোর দিয়ে বলেছেন যে, বর্তমানে মুদ্রাস্ফীতি বৃদ্ধির মূল কারণ হলো আকস্মিক জ্বালানি সংকট যা তাঁর মতে সাময়িক এবং অদূর ভবিষ্যতে অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়াবে বলে আশা করা হচ্ছে। তাঁর এই অবস্থান ইঙ্গিত দেয় যে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আগ্রাসীভাবে সুদের হার বাড়ানোর পরিবর্তে ব্যাংক অফ ইংল্যান্ড অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সহায়তা করার বিষয়টিকে বেশি অগ্রাধিকার দিতে পারে।

আজকের দিনের প্রথমার্ধে ব্রিটিশ পাউন্ডের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হতে যাচ্ছে, ট্রেডাররা বেশ কিছু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচক এবং ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নরের আরেকটি বক্তৃতার অপেক্ষায় রয়েছে। এই প্রতিবেদনগুলোর ফলাফল ও বেইলির বক্তব্য পাউন্ডের মূল্যের ভবিষ্যৎ মুভমেন্টের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। দিনের শুরুতেই যুক্তরাজ্যের ম্যানুফ্যাকচারিং পিএমআই প্রকাশিত হবে। এই সূচকটিকে উৎপাদন খাতের অবস্থার একটি গুরুত্বপূর্ণ নির্দেশক হিসেবে বিবেচনা করা হয় এবং এটি প্রায়শই বিনিয়োগকারীদের মনোভাবকে সরাসরি প্রভাবিত করে। শক্তিশালী ফলাফল প্রকাশিত হলেও তা মূলত উৎপাদন কার্যক্রমে আরও মন্থরতা নির্দেশ করবে বলে ধারণা করা হচ্ছে, যা পাউন্ডের ওপর কিছুটা চাপ সৃষ্টি করতে পারে।

এরপর নেশনওয়াইড আবাসন মূল্য সূচক সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে। আবাসন বাজারের অবস্থা মূল্যায়নের জন্য এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ; কারণ আবাসন বাজার ভোক্তাদের আস্থা এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির একটি উল্লেখযোগ্য নির্দেশক। এই ক্ষেত্রে প্রকৃত ফলাফলে পূর্বাভাসের উল্লেখযোগ্য কোনো বিচ্যুতি পরিলক্ষিত হলে তা কারেন্সি মার্কেটে লক্ষণীয় অস্থিরতা তৈরি হতে পারে।

সকালের সেশনের মূল আকর্ষণ বা গুরুত্বপূর্ণ ইভেন্ট হবে ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলির বক্তৃতা। যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সাম্প্রতিক নমনীয় অবস্থানের পরিপ্রেক্ষিতে, ট্রেডাররা তাঁর প্রতিটি মন্তব্য নিবিড়ভাবে বিশ্লেষণ করবে যাতে ভবিষ্যৎ মুদ্রানীতি সম্পর্কে নতুন কোনো ইঙ্গিত পাওয়া যায়।

দৈনিক কৌশলের ক্ষেত্রে আমি প্রধানত পরিকল্পনা নং 1 ও নং 2 বাস্তবায়নের ওপর নির্ভর করব।

GBP/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ১ জুলাই। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: আজ পাউন্ডের মূল্য 1.3280-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.3248-এর (চার্টে হালকা সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি পাউন্ডের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। মূল্য প্রায় 1.3280-এর লেভেলের আশেপাশে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি, উল্লিখিত লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি। আজ শুধুমাত্র আসন্ন প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে পাউন্ডের মূল্য বৃদ্ধির প্রত্যাশা করা যেতে পারে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং শূন্যের উপরে উঠতে শুরু করেছে।

পরিকল্পনা #2: MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.3230-এর লেভেল টেস্টের ক্ষেত্রেও আমি আজ পাউন্ডের লং পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। 1.3248 এবং 1.3280-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: আজ পাউন্ডের মূল্য 1.3230-এর (চার্টে লাল লাইন) লেভেল ব্রেক করে নিম্নমুখী হওয়ার পর আমি পাউন্ডের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, যা GBP/USD-এর দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.3201-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, এই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস মুভমেন্ট হওয়ার আশা করছি। আজ প্রকাশিতব্য প্রতিবেদনের নেতিবাচক ফলাফল প্রকাশিত হলে পাউন্ডের উপর চাপ ফিরে আসার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের সেল পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং শূন্যের নিচে নামতে শুরু করেছে।

পরিকল্পনা #2: MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.3248-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ পাউন্ডের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী দিকে নিয়ে যাবে। 1.3230 এবং 1.3201-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করা যেতে পারে।

GBP/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ১ জুলাই। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

চার্টে কী আছে:

  • হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
  • গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
  • হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
  • গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
  • মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:

  • নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
  • মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।
Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...