প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ ৬ জুলাই কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-07-06T06:08:04

৬ জুলাই কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

শুক্রবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ:

GBP/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

৬ জুলাই কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

শুক্রবার GBP/USD পেয়ারের মূল্য ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রাখতে ব্যর্থ হয়েছে; তবু এই পেয়ারের মূল্য 1.3319-1.3331 এরিয়ার উপরে রয়ে যাওয়ায় নিকট ভবিষ্যতে আরও মূল্য বৃদ্ধির প্রত্যাশা করা যায়। গত সপ্তাহে ব্রিটিশ পাউন্ডের মূল্য বৃদ্ধির পিছনে দৃঢ় কোনো কারণ ছিল না, কেবলমাত্র মার্কিন নন-ফার্ম পেরোল প্রতিবেদনের ফলাফলই একমাত্র প্ররোচনা ছিল। তবে এটি কেবল একদিনের ঘটনাই—মূলত গত দু'সপ্তাহ ধরে পাউন্ডের মূল্য বৃদ্ধি পাচ্ছে। আমাদের ধারণা এই মুভমেন্ট সম্পূর্ণরূপে ন্যায্য এবং তা অব্যাহত থাকবে, কারণ এর আগে নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই মার্কিন ডলার শক্তিশালী হচ্ছিল। মূলত, ট্রেডাররা এখনো এই বিষয়টিকে উপেক্ষা করছে যে মধ্যপ্রাচ্য সংঘাত সমাপ্তির পথে আছে, এবং ফেডারেল রিজার্ভ কেবলমাত্র চলতি বছরের শেষের মধ্যে মূল সুদের বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেছে। কেভিন ওয়ার্শের অধীনে এই পদক্ষেপ নেয়া হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে, আর ডোনাল্ড ট্রাম্প যদি ফেডের ওপর পুনরায় চাপ বাড়ায় তাও একটি বড় প্রশ্ন। শ্রমবাজার সংক্রান্ত প্রতিবেদনের সর্বশেষ ফলাফল অনুযায়ী ফেড সম্ভবত আর্থিক নীতিমালা কঠোর নেবে না, কারণ গত বছর তারা মূল সুদের হার কমিয়ে শ্রমবাজার পরিস্থিতি সক্রিয়ভাবে উদ্দীপিত করেছিল। সুতরাং নির্দিষ্ট কিছু ইতিবাচল কারণের প্রেক্ষিতে মার্কিন ডলারের দর দীর্ঘকাল ধরে বৃদ্ধি পেয়েছে।

GBP/USD পেয়ারের 5M চার্ট

৬ জুলাই কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

শুক্রবার ৫-মিনিটের টাইমফ্রেমে, কেবল একটিমাত্র ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছিল। ইউরোপীয় ট্রেডিং সেশনের শুরুতে এই পেয়ারের মূল্য 1.3380-1.3386 এরিয়া থেকে বাউন্স করে, ফলস্বরূপ 15-পিপস দরপতন ঘটে। নতুন ট্রেডাররা এই 15 পিপসই মুনাফা হিসেবে অর্জন করতে পারত।

সোমবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে GBP/USD পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা গঠিত হচ্ছে, যা মূলত কারেকশন হিসেবে বিবেচিত হচ্ছে । মধ্যপ্রাচ্য সংঘাতের পুরোপুরি সমাধান না হলেও সাময়িক যুদ্ধবিরতি বজায় আছে; ফেড কেবল বছরের শেষ নাগাদ সুদের হার বৃদ্ধির সম্ভাবনার কথা জানিয়েছে—যা নাও ঘটতে পারে—এবং ব্যাংক অব ইংল্যান্ড মুদ্রানীতি কঠোর করার ব্যাপারে কোনো ইঙ্গিত দেয়নি। আমাদের দৃঢ়ভাবে ধারণা করছি যে মার্কিন ডলারের আরও দর বৃদ্ধির জন্য যথেষ্ট ভিত্তি নেই—না মৌলিকভাবে, না ভূ-রাজনৈতিকভাবে। তাই ব্রিটিশ পাউন্ডের মূল্যের উত্থান অব্যাহত থাকতে পারে।

সোমবার, যদি এই পেয়ারের মূল্য 1.3319-1.3331 এরিয়ার নিচে কনসলিডেট করে, তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.3259-1.3267-এর এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর যদি এই পেয়ারের মূল্য 1.3319-1.3331 এরিয়া থেকে বাউন্স করে, তাহলে লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.3380-1.3386 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

৫-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা যেতে পারে: 1.3043, 1.3096-1.3107, 1.3175-1.3180, 1.3259-1.3267, 1.3319-1.3331, 1.3380-1.3386, 1.3456-1.3476, 1.3587-1.3598, 1.3631-1.3641, এবং 1.3695। সোমবার যুক্তরাজ্যে কোনো গুরুত্বপূর্ণ ইভেন্ট নির্ধারিত নেই, তবে যুক্তরাষ্ট্রে ISM সার্ভিস PMI প্রকাশিত হবে, যা একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন হিসেবে বিবেচিত হয়।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...