প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ মার্কিন স্টক মার্কেটের আপডেট, ৬ জুলাই: S&P 500 ও নাসডাক সূচকে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতার সম্ভাবনা দেখা যাচ্ছে

parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-07-06T07:34:01

মার্কিন স্টক মার্কেটের আপডেট, ৬ জুলাই: S&P 500 ও নাসডাক সূচকে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতার সম্ভাবনা দেখা যাচ্ছে

গত শুক্রবার ছুটির কারণে মার্কিন স্টক মার্কেট বন্ধ থাকায় তেমন কোনো পরিবর্তন হয়নি, তবে বৃহস্পতিবার S&P 500 সূচক 0.01% এবং নাসডাক 100 সূচক 0.80% হ্রাস পেয়েছে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ সূচক 1.14% বৃদ্ধি পেয়েছে।

মার্কিন স্টক মার্কেটের আপডেট, ৬ জুলাই: S&P 500 ও নাসডাক সূচকে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতার সম্ভাবনা দেখা যাচ্ছে

আজ এশীয় প্রযুক্তি খাতভিত্তিক স্টকগুলোর ঘুরে দাঁড়ানোর প্রাথমিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং বছরের দ্বিতীয়ার্ধে বেশ সতর্কতার সাথে স্টক মার্কেটে লেনদেন শুরু হয়েছে।এআই খাতভিত্তিক স্টকের মূল্যের এই ঊর্ধ্বমুখী প্রবণতা কতদিন স্থায়ী হবে—তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে সংশয় বাড়ছে এবং তারা বেশিরভাগ মুনাফা তুলে নেওয়ার দিকেই ঝুঁকছেন। এশীয় মেমোরি-চিপ সূচক প্রায় 1% কমেছে, দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক 1% হ্রাস পেয়েছে এবং জাপানের নিক্কেই সূচক 0.4% হ্রাস পেয়েছে।

সেমিকন্ডাক্টর খাতটি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এবং এক্ষেত্রে মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে। এআই মেমরি চিপের মার্কেটে বিশ্বব্যাপী প্রতিযোগিতায় টিকে থাকার লক্ষ্যে প্রায় ২৯ বিলিয়ন ডলার সংগ্রহের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে বড় আকারের তালিকাভুক্তির (লিস্টিং) পরিকল্পনার ঠিক আগেই এসকে হাইনিক্সের স্টকের দর 3.8% কমেছে। তবে ইতিবাচক সংকেতও পরিলক্ষিত হয়েছে: এনভিডিয়ার সার্ভার সংযোজনকারী সহযোগী প্রতিষ্ঠান 'হন হাই'-এর বিক্রি প্রত্যাশাও ছাড়িয়ে গেছে। এই বিপরীতমুখী চিত্রটিই খাতটির বর্তমান অবস্থা স্পষ্টভাবে তুলে ধরে।

ট্রেডারদের মধ্যে বিদ্যমান সতর্ক অবস্থানের কারণগুলো বেশ স্পষ্ট এবং এর মূলে রয়েছে সাম্প্রতিককালে পরিলক্ষিত স্টক বিক্রির হিড়িক। প্রায় এক মাসের মধ্যে মার্কেটে সবচেয়ে বেশী দুই দিনের দরপতনের পর মেমরি কোম্পানিগুলো তৃতীয় প্রান্তিক শুরু করেছে। অনেক কৌশলবিদদের মতে মূলধন উঠিয়ে নেয়াই মূল বিষয় হয়ে উঠেছে: লাভ নিশ্চিত করতে ম্যানেজাররা দ্রুত বর্ধনশীল এআই কোম্পানিগুলোর স্টক বিক্রি করতে থাকবে এবং পিছিয়ে থাকা ও অবমূল্যায়িত খাতগুলোতে বিনিয়োগ করবে। এআই খাত থেকে বিনিয়োগ বেরিয়ে যাওয়ার ফলে অটোমোবাইল নির্মাতা, শিল্প এবং স্বাস্থ্যসেবা খাতগুলো সম্ভাব্য সুবিধাভোগীদের মধ্যে অন্যতম হতে পারে।

এখন ট্রেডাররা আয়ের মৌসুমের দিকে মনোযোগ দিচ্ছে, যা পুরো এআই খাতের আখ্যানের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হতে যাচ্ছে। বিনিয়োগকারীরা প্রমাণ চান যে প্রযুক্তি সংস্থাগুলো এআই-অবকাঠামোভিত্তিক বিশাল বিনিয়োগকে প্রকৃত মুনাফায় পরিণত করতে পারবে। অনেক স্টকের মূল্য ইতিমধ্যেই আরও গ্রহণযোগ্য স্তরে নেমে এসেছে, তাই অপ্রত্যাশিত ঊর্ধ্বমুখী প্রবণতার ফলে একটি উল্লেখযোগ্য পুনরুদ্ধার ঘটাতে পারে, যা এই খাতকে আকর্ষণীয় করে রেখেছে।

অন্যদিকে, মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ আরও কিছুটা কমেছে। ব্রেন্ট গ্রেডের অপরিশোধিত তেলের মূল্য প্রায় 0.2% কমে ব্যারেলপ্রতি প্রায় $72-এ নেমে এসেছে; এর কারণ হলো হরমুজ প্রণালীর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র-সুরক্ষিত করিডোরে ট্যাঙ্কার চলাচল পুনরায় শুরু হয়েছে এবং আগামী মাসের জন্য ওপেক প্লাস কর্তৃক তেলের উৎপাদন কোটা সামান্য বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই বিষয়গুলো তেলের মূল্যের ওপর চাপ সৃষ্টি করে চলেছে এবং মুদ্রাস্ফীতির চাপ কমাতে সহায়তা করছে। কর্মসংস্থান সংক্রান্ত প্রতিবেদনের দুর্বল ফলাফলে প্রকাশের পর ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়ানোর ক্ষেত্রে তাড়াহুড়ো করবে না—এমন ধারণার জেরে টানা তিন দিন দাম বাড়ার পর স্বর্ণের মূল্য আউন্স প্রতি $4,175-এর কাছাকাছি স্থিতিশীল হয়েছে।

মার্কিন স্টক মার্কেটের আপডেট, ৬ জুলাই: S&P 500 ও নাসডাক সূচকে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতার সম্ভাবনা দেখা যাচ্ছে


টেকনিক্যাল প্রেক্ষাপট অনুযায়ী S&P 500 সূচকের ক্রেতাদের প্রধান কাজ হবে সূচকটির মূল্যের $7,518-এর নিকটতম রেজিস্ট্যান্স অতিক্রম করানো। এটি আরও উর্ধ্বমুখী প্রবণতা নিশ্চিত করবে এবং $7,544-এর দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত করবে। সূচকটির দর $7,574-এর উপর ধরে রাখাও ক্রেতাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এর ফলে তাদের অবস্থান আরও শক্তিশালী হবে। যদি ঝুঁকি গ্রহণের প্রবণতা কমে গিয়ে দরপতন হয়, তাহলে সূচকটির দর $7,494-এ থাকা অবস্থায় ক্রেতাদের সক্রিয় হতে হবে। এই লেভেল ব্রেক করে নিম্নমুখী হলে সূচকটির মূল্য দ্রুত $7,474-এ নেমে যেতে পারে এবং $7,451-এর দিকে দরপতনের সম্ভাবনা উন্মুক্ত হবে।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...