গতকাল ফেডারেল রিজার্ভের সর্বশেষ বৈঠকের কার্যবিবরণী প্রকাশিত হলেও তা বিটকয়েন এবং ইথেরিয়ামের মূল্যের উপর কার্যত তেমন কোনো প্রভাব ফেলেনি, যা বেশ তাৎপর্যপূর্ণ একটি বিষয়।

কার্যবিবরণীতে ৩.৫০-৩.৭৫% রেঞ্জের মধ্যে সুদের হার বজায় রাখার সর্বসম্মত সিদ্ধান্তকে নিশ্চিত হয়েছে, কিন্তু এর চেয়েও অবস্থান্নগত বিবরণটি বেশ গুরুত্বপূর্ণ ছিল: মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের বিবৃতিটি থেকে আর্থিক নীতিমালা নমনীয়করণের সামান্যতম ইঙ্গিতও সরিয়ে দেয়া হয়েছে। সাধারণত, এই ধরনের পরিস্থিতি ক্রিপ্টোকারেন্সি মার্কেটসহ ঝুঁকিপূর্ণ অ্যাসেটগুলোর জন্য একটি নেতিবাচক সংকেত। ফেড ২%-এর লক্ষ্যমাত্রার উপরে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির সরাসরি কারণ হিসেবে শুল্ক, জ্বালানি মূল্য বৃদ্ধির এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের কথা তুলে ধরেছে।
মৌলিকভাবে ফেডের এই ধরনের কঠোর অবস্থানের প্রতি বিটকয়েনের প্রতিক্রিয়ার অভাবকে যৌক্তিকভাবে এই বলে ব্যাখ্যা করা যায় যে, ট্রেডাররা এর আগেও মূল ধাক্কাটি সহ্য করেছে। জুনে কেভিন ওয়ার্শের নেতৃত্বে ফেডের প্রথম বৈঠকেই হালনাগাদকৃত ডট প্লটে সুদের হার কমানোর পূর্বাভাস থেকে বাড়ানোর পূর্বাভাসে পরিবর্তিত হয় এবং বিবৃতি থেকে নীতিমালা নমনীকরণ সম্পর্কিত শব্দাবলী সম্পূর্ণরূপে উধাও হয়ে যায়, যা ক্রিপ্টো মার্কেটকে সত্যিকার অর্থে বিধ্বস্ত করে এবং বর্তমান পরিস্থিতি নির্ধারণ করে দেয়। কার্যবিবরণীটিতে কেবল কয়েক সপ্তাহ আগেই ঘটে যাওয়া মুভমেন্টকে পরবর্তীকালে নথিভুক্ত করা হয়েছে। তা সত্ত্বেও, আর্থিক নীতিমালার কারণে ক্রিপ্টো মার্কেটের উপর সৃষ্ট মৌলিক চাপ সম্পূর্ণরূপে অক্ষুণ্ণ রয়েছে। ফেডের কঠোর আর্থিক নীতিমালার অর্থ হলো, অদূর ভবিষ্যতে ক্রিপ্টো মার্কেটে আরেকটি বুলিশ প্রবণতাকে ইন্ধন জোগাতে সক্ষম সস্তা অর্থের উদ্ভব ঘটবে না, অন্যদিকে শুল্ক এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগের কারণে মুদ্রাস্ফীতি বাড়তে থাকলে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা ইতোমধ্যেই উত্তপ্ত পরিস্থিতিতে অনিশ্চয়তার আরও একটি স্তর যোগ করছে।
স্বল্পমেয়াদী ট্রেডিংয়ের কৌশল এবং শর্তাবলী নিচে উল্লেখ করা হলো।
বিটকয়েন

বাই সিগন্যাল
পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $63,500-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $63,000-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি লং পজিশন ওপেন করব। মূল্য $63,500-এর লেভেলে কাছাকাছি পৌঁছালে আমি লং পজিশন ক্লোজ করব এবং রিট্রেসমেন্টের ক্ষেত্রে অবিলম্বে শর্ট পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।
পরিকল্পনা #2: যদি $62,400 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েনের লং পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $63,000 ও $63,500-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
সেল সিগন্যাল
পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $61,800-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $62,400-এর লেভেলে পৌঁছালে আমি শর্ট পজিশন ওপেন করব। মূল্য $61,800-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি বিটকয়েনের শর্ট পজিশন ক্লোজ করব এবং রিট্রেসমেন্টের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।
পরিকল্পনা #2: যদি $63,000 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েনের শর্ট পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $62,400 ও $61,800-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
ইথেরিয়াম

বাই সিগন্যাল
পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $1,773-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $1,755-এর লেভেলে পৌঁছালে আমি লং পজিশন ওপেন করব। মূল্য $1,773-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি ইথেরিয়ামের লং পজিশন ক্লোজ করব এবং রিট্রেসমেন্টের ক্ষেত্রে শর্ট পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, আমি নিশ্চিত করব যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।
পরিকল্পনা #2: যদি $1,742 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোনো বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়ামের লং পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $1,755 ও $1,773-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
সেল সিগন্যাল
পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $1,719-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $1,742-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি ইথেরিয়ামের শর্ট পজিশন ওপেন করব। মূল্য $1,719 লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করব এবং রিট্রেসমেন্টের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।
পরিকল্পনা #2: যদি মূল্য $1,755-এর লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়ার ফলে মার্কেটে কোনো বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়ামের শর্ট পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $1,742 ও $1,719-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।