প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ ১০ জুলাই কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-07-10T05:08:50

১০ জুলাই কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

বৃহস্পতিবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ:

EUR/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

১০ জুলাই কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

বৃহস্পতিবারের ট্রেডিংয়ে EUR/USD কারেন্সি পেয়ারের মূল্যের কোনো উল্লেখযোগ্য মুভমেন্ট দেখা যায়নি, এবং সারাদিন কোনো গুরুত্বপূর্ণ সামষ্টিক প্রতিবেদন প্রকাশিত হয়নি বা কোনো মৌলিক/ভূ-রাজনৈতিক ঘটনাও ঘটেনি। ফলে মার্কেটে প্রতিক্রিয়া সৃষ্টির মতো তেমন কিছুই ছিল না। উল্লেখ্য যে শুধুমাত্র বৃহস্পতিবারই নয় পুরো সপ্তাহ জুড়ে একই কারণে এই পেয়ারের মূল্যের দুর্বল মুভমেন্ট পরিলক্ষিত হয়েছে। উল্লেখযোগ্য যে গত শুক্রবার যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের কারণে মূলত ছুটির দিন ছিল। গত শুক্রবার থেকে আজ পর্যন্ত এই পেয়ারের মূল্যের দৈনিক অস্থিরতা 40 পিপস ছাড়িয়ে যায়নি, যা ন্যূনতম হিসেবে বিবেচিত হয়। গত পাঁচ দিনের মধ্যে কেবল (যুক্তরাষ্ট্রের) ISM সার্ভিসেস PMI সূচক প্রকাশিত হয়েছে এবং মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে; ISM সূচকের ফলাফল পূর্বাভাসের সঙ্গে মিলে গিয়েছিল, এবং ট্রেডাররা এক মাসেরও বেশি সময় ধরে ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট উপেক্ষা করে চলেছে। সুতরাং এই সপ্তাহে ইউরোর মূল্যের তীব্র মুভমেন্ট সৃষ্টির মতো কোনো কারণ ছিল না। টেকনিক্যাল প্রেক্ষাপট অনুযায়ী, এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী কারেকশন অব্যাহত রয়েছে।

EUR/USD পেয়ারের 5M চার্ট

১০ জুলাই কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

বৃহস্পতিবার ৫-মিনিটের টাইমফ্রেমে দুইটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছিল। এই পেয়ারের মূল্য 1.1420-1.1432 এরিয়া থেকে দু'বার বাউন্স করেছে; কিন্তু অস্থিরতার মাত্রা কম থাকায় মূল্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়নি। রাতেরবেলা নির্দিষ্ট ওই এরিয়া থেকে এই পেয়ারের মূল্য তৃতীয়বারের মতো বাউন্স করে, যা নতুন ট্রেডারদের লং পজিশন ওপেন করার সুযোগ দিয়েছে, যেখানে মূল্যের 1.1527-1.1531-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

শুক্রবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে দুই মাসব্যাপী এই পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা বজায় রয়েছে, এবং সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমরা কেবল দুর্বল একটি ঊর্ধ্বমুখী কারেকশন দেখতে পেয়েছি। বর্তমানে এই পেয়ারের মূল্য ডিসেন্ডিং ট্রেন্ডলাইনটি ব্রেক করে ঊর্ধ্বমুখী হয়েছে, কিন্তু পরিস্থিতি এখনও বদলায়নি—এই ট্রেন্ডলাইনটি পূর্বেও ব্রেক করা হয়েছে, এবং ইউরোর মূল্য অত্যন্ত দুর্বলভাবে বৃদ্ধি পেয়েছে। তাই আমরা মনে করি যে এই পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা বজায় আছে, তবে এর বিপরীতে একটি ঊর্ধ্বমুখী কারেকশনও অব্যাহত রয়েছে।

শুক্রবার, যদি এই পেয়ারের মূল্য 1.1420-1.1432 এরিয়ার নিচে কনসলিডেট করে, তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.1354-1.1363 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। এবং যেহেতু এই পেয়ারের মূল্য উল্লিখিত এরিয়া থেকে তিনবার বাউন্স করেছে, তাই লং পজিশন হোল্ড করে রেখে মূল্যের 1.1527-1.1531 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

৫-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1292, 1.1354-1.1363, 1.1420-1.1432, 1.1527-1.1531, 1.1584-1.1594, 1.1655-1.1666, 1.1745-1.1754, 1.1830-1.1837. শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নে কোনো গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হবে না বা কোনো ইভেন্টও নির্ধারিত নেই। রাতেরবেলা এই পেয়ারের মূল্যের যথেষ্ট মুভমেন্ট দেখা গিয়েছে, তবে দিনেরবেলা আমরা আবারও স্বল্প মাত্রার অস্থিরতার প্রত্যাশা করতে পারি।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...