প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ১৫ জুলাই

parent
Crypto Analysis:::2026-07-15T07:55:36

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ১৫ জুলাই

আজ বিটকয়েনের মূল্য $65,200-এ পৌঁছেছে, অন্যদিকে ইথেরিয়ামের মূল্য $1,900-এর লেভেল থেকে মাত্র এক ধাপ দূরে রয়েছে।

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ১৫ জুলাই

মার্কিন যুক্তরাষ্ট্রের জুন মাসের মুদ্রাস্ফীতি প্রতিবেদনকে ঘিরে যে প্রত্যাশাগুলো ছিল, যা নিয়ে আগের দিনই সতর্ক করা হয়েছিল, তা সঠিক প্রমাণিত হয়েছে, তবে বিপরীত অর্থে: উদ্বেগজনকভাবে মুদ্রাস্ফীতি বৃদ্ধির পরিবর্তে, ট্রেডাররা বিগত কয়েক বছরের মধ্যে মুদ্রাস্ফীতির সবচেয়ে তীব্র পতন প্রত্যক্ষ করেছে। মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরো মাসিক ভিত্তিতে ভোক্তা মূল্যে সূচকের ০.৪% হ্রাস রেকর্ড করেছে, যেখানে পূর্বাভাস ছিল ০.১% হ্রাসের, যা ২০২০ সালের এপ্রিলে মহামারী শুরু হওয়ার পর থেকে মাসিক ভিত্তিতে সবচেয়ে বেশি পতন। বার্ষিক ভিত্তিতে, মুদ্রাস্ফীতি ৩.৮%-এর পূর্বাভাস এবং মে মাসের ৪.২%-এর বিপরীতে কমে ৩.৫% হয়েছে, যেখানে খাদ্য ও জ্বালানি বাদে মূল সূচকটি পূর্বাভাসিত ০.২% এর পরিবর্তে মাসিক ভিত্তিতে শূন্যে রয়ে গেছে এবং বার্ষিক ভিত্তিতে মে মাসের ২.৯% থেকে কমে ২.৬% হয়েছে।

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে প্রায় তাৎক্ষণিক এবং তীব্র প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়েছে। বিটকয়েনের মূল্য প্রায় ২.২৪% বৃদ্ধি পেয়ে এর বাজার মূলধনে প্রায় ২৮ বিলিয়ন ডলার যোগ হয়, অন্যদিকে ইথেরিয়ামের মূল্যও আরও শক্তিশালীভাবে বৃদ্ধি পেয়েছে, যা প্রায় ৫% বৃদ্ধি পেয়ে প্রায় ১০.৮ বিলিয়ন ডলার মূলধন লাভ করে। এই ঊর্ধ্বমুখী প্রবণতার এক ঘণ্টার মধ্যে ১৩৪ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের শর্ট পজিশন লিকুইডেট হয়ে যায়, যা ঊর্ধ্বমুখী প্রবণতাকে আরও ত্বরান্বিত করে।

এই ধরনের তীব্র প্রতিক্রিয়ার কারণটি প্রতিবেদনের পূর্ববর্তী প্রেক্ষাপটে নিহিত। কেভিন ওয়ার্শের নেতৃত্বাধীন ফেডারেল রিজার্ভ কমিটি গত কয়েক সপ্তাহ ধরে ২৯শে জুলাইয়ের বৈঠকে সুদের হার কমানোর পরিবর্তে বাড়ানোর বিষয়ে খোলামেলা আলোচনা করছিল, এবং বছরের শুরুতে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ও তেলের মূল্যের প্রতিকূল গতিপ্রকৃতি এই ধরনের পরিস্থিতিকে একটি বাস্তব সম্ভাবনায় পরিণত করেছিল। এই ঝুঁকির ফলেই মার্কিন মুদ্রাস্ফীতি প্রতিবেদন প্রকাশের আগের দিনগুলোতে বিটকয়েনের মূল্য কমে $61,600-এ নেমে এসেছিল, অন্যদিকে উক্ত প্রতিবেদনের প্রত্যাশার চেয়ে দুর্বল ফলাফলের প্রভাবে সম্ভাব্য সুদের হার বৃদ্ধির মূল অনুঘটকটিকেই নির্মূল করে দিয়েছে।

তবে, মুদ্রাস্ফীতি প্রতিবেদনের ফলাফল সুদের হার বৃদ্ধির ঝুঁকি কমিয়ে দিলেও তা কমানোর কোনো ইঙ্গিত দেয়নি। ট্রেডাররা এখনও প্রায় ৭০% সম্ভাবনা ধরেই নিচ্ছে যে জুলাই মাসের বৈঠকে সুদের হার অপরিবর্তিত থাকবে।

বর্তমান এই পুনরুদ্ধারের স্থায়িত্ব বুধবার, ১৫ই জুলাই পরীক্ষার সম্মুখীন হবে, যখন মার্কিন উৎপাদক মূল্য সূচক প্রতিবেদন প্রকাশিত হবে, যা ঐতিহ্যগতভাবে ভোক্তা মূল্য সূচকের গতিশীলতাই প্রতিফলিত করে। চলমান ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রাখার ক্ষেত্রে আরেকটি ঝুঁকি হলো ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট: ইরানকে ঘিরে উত্তেজনা বৃদ্ধি এবং জ্বালানি তেলের মূল্য নতুন করে বৃদ্ধি পরবর্তী প্রতিবেদনে মূল্যস্ফীতির হার অনেক বেশি বৃদ্ধি পেতে পারে, এবং মনে হচ্ছে, যদি মূল্যস্ফীতির চাপ আবারও বজায় থাকার ইঙ্গিত পাওয়া যায়, তাহলে ওয়ার্শ সুদের হার বৃদ্ধির সম্ভাবনা নাকচ করে দেবেন না।

সুতরাং উপরোক্ত আলোচ্য বিষয়সমূহ ক্রিপ্টোকারেন্সি মার্কেটের বর্তমান বুলিশ বা ঊর্ধ্বমুখী প্রবণতাকে প্রভাবিত করতে পারে।

স্বল্পমেয়াদী ট্রেডিংয়ের কৌশল এবং শর্তাবলী নিচে উল্লেখ করা হলো।

বিটকয়েন

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ১৫ জুলাই

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $66,000-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $65,300-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি লং পজিশন ওপেন করব। মূল্য $66,000-এর লেভেলে কাছাকাছি পৌঁছালে আমি লং পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে শর্ট পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $64,800 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েনের লং পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $65,300 ও $66,000-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $64,200-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $64,800-এর লেভেলে পৌঁছালে আমি শর্ট পজিশন ওপেন করব। মূল্য $64,200-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি বিটকয়েনের শর্ট পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $65,300 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েনের শর্ট পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $64,800 ও $64,200-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

ইথেরিয়াম

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ১৫ জুলাই

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $1,920-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $1,895-এর লেভেলে পৌঁছালে আমি লং পজিশন ওপেন করব। মূল্য $1,920-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি ইথেরিয়ামের লং পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে শর্ট পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, আমি নিশ্চিত করব যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $1,877 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোনো বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়ামের লং পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $1,895 ও $1,920-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $1,852-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $1,877-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি ইথেরিয়ামের শর্ট পজিশন ওপেন করব। মূল্য $1,852 লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি মূল্য $1,895-এর লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়ার ফলে মার্কেটে কোনো বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়ামের শর্ট পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $1,877 ও $1,852-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...