বুধবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ:
GBP/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

বুধবার GBP/USD পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত ছিল, যদিও মঙ্গলবারের তুলনায় এই ঊর্ধ্বমুখী প্রবণতার স্থানীয় ভিত্তি উল্লেখযোগ্যভাবে কম ছিল। স্মরণীয় যে মঙ্গলবার চলতি সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন হিসেবে যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি প্রকাশিত হয়েছিল। ওই প্রতিবেদনটির ফলাফল সংবেদনশীল ও অনাকাঙ্ক্ষিত ছিল, মুদ্রাস্ফীতির হার 3.5%-এ নেমে যাওয়ায় ফেডারেল রিজার্ভের "হকিশ বা কঠোর" অবস্থান কিছুটা শিথিল হতে পারে। তাই মঙ্গলবার এ কারণেই মার্কিন ডলারের দরপতন ঘটেছে। তবে বুধবারের একমাত্র উল্লেখযোগ্য প্রতিবেদন হিসেবে যুক্তরাষ্ট্রের উৎপাদক মূল্য সূচক (PPI), যা প্রত্যাশার চেয়ে বেশি মন্থর হওয়ায় তা মার্কিন ডলারের পক্ষে অনুকূল ছিল না। তবু মার্কিন ডলারের 150 পিপসের দরপতন অতিরিক্ত বলে মনে হয়েছে। একদিকে এমনটা ঘটলেও, দীর্ঘমেয়াদ ও বিশ্বব্যাপী প্রেক্ষাপট বিবেচনায় ব্রিটিশ পাউন্ডের মূল্য যেকোনোভাবে বাড়তেই থাকত। আমাদের ধারণা 2026 সালে মার্কিন ডলারের মূল্য বৃদ্ধির সব কারণ শেষ হয়ে এসেছে, ফলে ব্রিটিশ পাউন্ডের মূল্য বৃদ্ধির জন্য স্থানীয় ভিত্তি আবশ্যক নয়।
GBP/USD পেয়ারের 5M চার্ট

বুধবার ৫-মিনিটের টাইমফ্রেমে দুটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়। ইউরোপীয় সেশন চলাকালীন সময়ে এই পেয়ারের মূল্য 1.3380-1.3386 এরিয়া থেকে বাউন্স করে, এবং মার্কিন সেশনে মূল্য 1.3456-1.3476 রেঞ্জ অতিক্রম করে। অতএব নতুন ট্রেডাররা দিনের প্রথমার্ধে লং পজিশন ওপেন করে দিনের শেষে প্রায় 135 পিপস মুনাফার সাথে উক্ত লং পজিশন ক্লোজ করতে পারতেন।
বৃহস্পতিবার কীভাবে ট্রেডিং করতে হবে:
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে GBP/USD পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা পুনরায় শুরু হয়েছে। মধ্যপ্রাচ্য সংঘাতের ক্ষেত্রে আপাতত বিরতি বজায় আছে, কিন্তু ইরান ও যুক্তরাষ্ট্র দ্রুতই দীর্ঘমেয়াদী সংঘর্ষের দিকে এগোচ্ছে। তবে, এখনও পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়নি। আমরা মনে করি যে, গত তিন সপ্তাহে ন্যায্য মূল্যের পুনরুদ্ধারের জন্যই পাউন্ডের মূল্য বৃদ্ধি পেয়েছে এবং হায়ার টাইমফ্রেমে তা সাইডওয়েজ চ্যানেলভিত্তিক টেকনিক্যাল মুভমেন্ট থেকে সমর্থন পাচ্ছে।
বৃহস্পতিবার, যদি পেয়ারের মূল্য 1.3587-1.3598 রেঞ্জ থেকে বাউন্স করে, তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.3456-1.3476-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর যদি এই পেয়ারের মূল্য 1.3456-1.3476 এরিয়া থেকে বাউন্স করে তাহলে নতুন লং পজিশন ওপেন করা যাবে, যেখানে মূল্যের 1.3587-1.3598-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
৫-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা যেতে পারে: 1.3096-1.3107, 1.3175-1.3180, 1.3259-1.3267, 1.3319-1.3331, 1.3380-1.3386, 1.3456-1.3476, 1.3587-1.3598, 1.3631-1.3641, এবং 1.3695। বৃহস্পতিবার ব্রিটেনে মে মাসের জিডিপি ও শিল্প উৎপাদন সম্পর্কিত প্রতিবেদন প্রকাশিত হবে, আর যুক্তরাষ্ট্রে খুচরা বিক্রয় ও আনএমপ্লয়মেন্ট ক্লেইমস সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে। আমরা এই প্রতিবেদনসমূহের প্রভাবে মার্কেটে কোনো তীব্র প্রতিক্রিয়া সৃষ্টির প্রত্যাশা করছি না।
ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:
- সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
- ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
- ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
- ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
- MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
- নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
- স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।
চার্টে কী কী রয়েছে:
- সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
- লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
- MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।