সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের পর্যালোচনা:

সোমবার তেমন কোনো গুরুত্বপূর্ণ সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে না। জার্মানির উৎপাদক মূল্য সূচক ছাড়া, আর কোনো প্রতিবেদন ট্রেডারদের দৃষ্টি আকর্ষণ করার সম্ভাবনা নেই। সুতরাং, আজ উভয় কারেন্সি পেয়ারের মূল্যের অস্থিরতার মাত্রা আবারও কম থাকতে পারে এবং সারাদিন ধরে ট্রেডারদের প্রতিক্রিয়া দেখানোর মতো তেমন কিছুই থাকবে না।
ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ:

সোমবার তেমন কোনো উল্লেখযোগ্য ফান্ডামেন্টাল ইভেন্টও নির্ধারিত নেই। ফেড সদস্যদের সাম্প্রতিক বিবৃতি থেকে ইঙ্গিত পাওয়া গেছে যে, অন্তত পরবর্তী দুটি বৈঠকে মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের হকিশ বা কঠোর অবস্থান কিছুটা শিথিল হযতে পারে। যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতির হার ৪.২% থেকে কমে ৩.৫%-এ নেমে এসেছে, তাই ফেডারেল রিজার্ভের হস্তক্ষেপ ছাড়াই এটি আরও কমার প্রত্যাশা করা হচ্ছে। আগামী মাসগুলোতে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক মূল সুদের হার বাড়ানোর ক্ষেত্রে তাড়াহুড়ো করবে বলে মনে হয় না। এক্ষেত্রে মার্কিন ডলার তার আরেকটি সহায়ক শক্তি হারাবে। তবে, মুদ্রাস্ফীতির হার এবং ফেডের সিদ্ধান্ত মূলত জ্বালানি তেলের দাম এবং মধ্যপ্রাচ্য সংঘাতের ওপর নির্ভর করবে।
ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট 'শর্তসাপেক্ষে ইতিবাচক' রয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্র একটি চুক্তিতে স্বাক্ষর করেছে; তবে, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন অমীমাংসিত রয়ে গেছে। বিশেষ করে, 'পারমাণবিক কর্মসূচী', লেবানন ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ এবং হরমুজ প্রণালীকে ঘিরে সামগ্রিক মতবিরোধ বজায় রয়েছে। তাত্ত্বিকভাবে, ট্রেডাররা হয়তো পুনরায় পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা করতে পারে; তবে, মার্কিন ডলারের মূল্য পুনরায় সক্রিয়ভাবে বাড়তে শুরু করার জন্য এটি স্পষ্টতই যথেষ্ট নয়। অধিকন্তু, তেহরান ও ওয়াশিংটন আলোচনা প্রক্রিয়া থেকে পুরোপুরি বেরিয়ে আসেনি। যদিও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলী যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্য যুদ্ধবিরতির ভঙ্গুরতা প্রদর্শন করে। হরমুজ প্রণালী বর্তমানে আবারও অবরুদ্ধ রয়েছে।
উপসংহার:
চলতি সপ্তাহের প্রথম দিনের ট্রেডিংয়ে, উভয় কারেন্সি পেয়ারের খুব মন্থর মুভমেন্ট দেখা যেতে পারে, কারণ আজ কোনো গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের বা ইভেন্টের সম্ভাবনা নেই। ইউরো 1.1461-1.1466 এরিয়া থেকে এবং ব্রিটিশ পাউন্ড 1.3456-1.3476 এরিয়া থেকে ট্রেডাররা করা যেতে পারে। ইউরো উল্লেখযোগ্য বৃদ্ধি প্রদর্শন কোরতে পারবে না এবং নতুন করে দরপতনের দিকে ঝুঁকছে, অন্যদিকে তিন সপ্তাহ ধরে ব্রিটিশ পাউন্ডের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকলেও আজ এটির মূল্যের কারেকশন অব্যাহত থাকতে পারে।
ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:
- সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
- ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
- ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
- ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
- MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
- নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
- স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।
চার্টে কী কী রয়েছে:
- সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
- লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
- MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।