প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ GBP/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ২৯ জুলাই। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-07-29T09:09:45

GBP/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ২৯ জুলাই। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

ব্রিটিশ পাউন্ডের ট্রেডের বিশ্লেষণ এবং টিপস

যখন MACD সূচকটি শূন্যের উপরের দিকে উঠতে শুরু করে তখন এই পেয়ারের মূল্য 1.3290-এর লেভেল টেস্ট করেছিল, যা পাউন্ডের বাই পজিশন ওপেন করার জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করে। এর ফলে, এই পেয়ারের মূল্য 20 পিপস বৃদ্ধি পায়।

ফেডারেল রিজার্ভের ভবিষ্যৎ আর্থিক নীতিমালা ঘিরে অনিশ্চয়তা বৃদ্ধি পাওয়ায় পাউন্ডের ট্রেডাররা আরও সতর্ক অবস্থান গ্রহণ করেছেন। ফেড কঠোর অবস্থান গ্রহণ করবে নাকি অপরিবর্তিত অবস্থান বজায় রাখবে, এই অনিশ্চয়তার মধ্যে এবং যেকোনো মুহূর্তে ভূ-রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সম্ভাবনার কারণে, ট্রেডাররা বড় আকারের পজিশন ওপেন না করে আরও স্পষ্ট সংকেতের জন্য অপেক্ষা করার পথ বেছে নিচ্ছেন। এই পরিস্থিতিতে, পরিস্থিতি স্পষ্ট না হওয়া পর্যন্ত সতর্কতার সাথে GBP/USD পেয়ারের ট্রেডিং হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বড় ধরনের ওঠানামা না হওয়ার সম্ভাবনাই বেশি। যতক্ষণ পর্যন্ত ফেডের অবস্থান বা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে মার্কেটে স্পষ্ট তথ্য না আসবে, ততক্ষণ ব্রিটিশ পাউন্ডের মূল্য একটি সংকীর্ণ রেঞ্জে থাকবে এবং মার্কিন ডলারকে ঘিরে মার্কেটের পরিস্থিতিই পাউন্ডের মূল্য নির্ধারণ করবে।

আসন্ন প্রতিবেদন প্রসঙ্গে বলতে গেলে, দিনের প্রথমার্ধে ট্রেডার এবং বিশ্লেষকরা তিনটি মূল সূচকের উপর মনোযোগ দেবেন: অনুমোদিত মর্টগেজ আবেদনের সংখ্যা, ব্যক্তিগত মোট ঋণের পরিমাণ এবং M4 মানি সাপ্লাইয়ের পরিবর্তন। যদিও এই পরিসংখ্যানগুলোকে বিশেষায়িত মনে হতে পারে, তবে এগুলোর ফলাফল ব্রিটিশ অর্থনীতির সামগ্রিক অবস্থা এবং ফলস্বরূপ, পাউন্ডের মূল্যকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে থাকে।

অনুমোদিত মর্টগেজ ঋণ সংক্রান্ত প্রতিবেদন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই সূচকটি সরাসরি রিয়েল এস্টেট খাতের কার্যকলাপকে প্রতিফলিত করে, যা আবার ভোক্তার আস্থা এবং ব্যয়ের অন্যতম চালিকাশক্তি। ব্যক্তিবিশেষকে প্রদত্ত মোট ঋণের পরিমাণও গুরুত্বপূর্ণ, কারণ এটি এই বিষয়ে ধারণা দেয় যে, জনগণ তাদের প্রয়োজনে—তা টেকসই পণ্য, গাড়ি বা অন্যান্য বড় কোনো কিছু কেনার জন্যই হোক না কেন—কতটা সক্রিয়ভাবে ঋণ ব্যবহার করছে।

M4 মানি সাপ্লাইয়ের পরিবর্তনও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। M4 হলো অর্থনীতিতে অর্থ সরবরাহ একটি ব্যাপক পরিমাপ, যার মধ্যে নগদ অর্থ, চাহিদা আমানত এবং বিভিন্ন ধরনের সঞ্চয়ী হিসাব অন্তর্ভুক্ত। M4-এর বৃদ্ধি সাধারণত আর্থিক ব্যবস্থায় লিকুইডিটির সম্প্রসারণ নির্দেশ করতে পারে, যা অন্যান্য সব কিছু অপরিবর্তিত থাকলে, সাধারণত মুদ্রাস্ফীতি বাড়ায় এবং অর্থনৈতিক কার্যকলাপকে উদ্দীপিত করে। শুধুমাত্র আসন্ন সূচকগুলোর অত্যন্ত শক্তিশালী ফলাফলের ক্ষেত্রে মার্কিন ডলারের বিপরীতে নতুন করে পাউন্ডের দর বৃদ্ধি পেতে পারে।

দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।

GBP/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ২৯ জুলাই। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: আজ পাউন্ডের মূল্য 1.3321-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.3303-এর (চার্টে হালকা সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি পাউন্ডের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। মূল্য প্রায় 1.3321-এর লেভেলের আশেপাশে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি, উল্লিখিত লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি। আজ শুধুমাত্র আসন্ন প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে পাউন্ডের মূল্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং শূন্যের উপরে উঠতে শুরু করেছে।

পরিকল্পনা #2: MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.3284-এর লেভেল টেস্টের ক্ষেত্রেও আমি আজ পাউন্ডের লং পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। 1.3303 এবং 1.3321-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: আজ পাউন্ডের মূল্য 1.3284-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি পাউন্ডের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, যা GBP/USD-এর দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.3277-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, এই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস মুভমেন্ট হওয়ার আশা করছি। আজ নেতিবাচক সংবাদ প্রকাশিত হলে পাউন্ডের উপর চাপ ফিরে আসার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের সেল পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং শূন্যের নিচে নামতে শুরু করেছে।

পরিকল্পনা #2: MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.3303-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ পাউন্ডের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী দিকে নিয়ে যাবে। 1.3284 এবং 1.3277-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করা যেতে পারে।

GBP/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ২৯ জুলাই। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

চার্টে কী আছে:

  • হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
  • গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
  • হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
  • গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
  • মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:

  • নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
  • মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।
Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...