প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ ৩ আগস্ট কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-08-03T06:46:06

৩ আগস্ট কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

শুক্রবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ:

EUR/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

৩ আগস্ট কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

শুক্রবার EUR/USD কারেন্সি পেয়ারের মূল্যের কারেকশন এবং নতুন একটি ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়েছে। দিনের প্রথমার্ধে মার্কেটে নতুন করে হতাশার ঢেউ শুরু হয় কারণ ইউরোজোনের মুদ্রাস্ফীতি মাত্র 2.9%-এ উঠে এসেছে (যা প্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ), যা ইসিবি কর্তৃক মুদ্রানীতি কঠোর করার প্রত্যাশা অনেকাংশে হ্রাস করে দিয়েছে। পাশাপাশি জার্মানির বেকারত্ব হার বেড়ে 6.4%-এ পৌঁছায়, যা ট্রেডারদের কাছে অপ্রত্যাশিত ছিল। তবে দিনের দ্বিতীয়ার্ধে ট্রেডাররা এই সিদ্ধান্তে পৌঁছায় যে ইসিবির মূল সুদের হার আরও একবার বৃদ্ধির সম্ভাবনা এখনও বেশ বেশি এবং মার্কেটে মার্কিন ডলারের পক্ষে থাকা ইতিবাচক কারণগুলো ইতোমধ্যে প্রায় নিঃশেষ হয়ে গিয়েছে। ফলে শুধুমাত্র টেকনিক্যাল কারণের ভিত্তিতেই ইউরোর মূল্যের ঊর্ধ্বমুখী মুভমেন্ট অব্যাহত থাকতে পারে। ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে মাসজুড়ে চলমান ফ্ল্যাট রেঞ্জভিত্তিক মুভমেন্ট শেষ হয়েছে এবং একটি নতুন ঊর্ধ্বমুখী প্রবণতা গঠিত হয়েছে। তাই আমরা ইউরোপীয় কারেন্সির আরও মূল্য বৃদ্ধির প্রত্যাশা করছি।

EUR/USD পেয়ারের 5M চার্ট

৩ আগস্ট কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

শুক্রবার 5-মিনিটের টাইমফ্রেমে বেশ কয়েকটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছে, যেগুলো নতুন ট্রেডাররা সহজেই কাজে লাগাতে পারত। ইউরোপীয় ট্রেডিং সেশনে এই পেয়ারের মূল্য 1.1527-1.1531 এরিয়া থেকে বাউন্স করায় শর্ট পজিশন ওপেন করার সুযোগ পাওয়া যায়। কয়েক ঘন্টার মধ্যে এই পেয়ারের মূল্য 1.1461-1.1474 এরিয়া থেকে বাউন্স করে, যার ফলে ট্রেডাররা শর্ট পজিশনগুলো মুনাফার সাথে ক্লোজ করে লং পজিশন ওপেন করতে পারত। দিনের শেষে ইউরোর মূল্য আবার 1.1527-1.1531 এরিয়ায় ফিরে আসে, যেখানে লং পজিশনগুলো বেশ ভালো মুনাফার সাথে ক্লোজ করা গিয়েছে।

সোমবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে এই পেয়ারের মূল্য সাইডওয়েজ চ্যানেলটি অতিক্রম করেছে, যেখানে মূল্য এক মাস অবস্থান করেছে। গত কয়েক মাসের বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা মনে করি ইউরোপীয় কারেন্সির মূল্য ধারাবাহিকভাবে বৃদ্ধি পেতে থাকবে। সম্প্রতি মার্কেটের ট্রেডাররা ইউরোর পক্ষে থাকা প্রায় সব ইতিবাচক কারণ উপেক্ষা করেছে, তাই এখন হয়তো "হিসাব মিলতে" শুরু করতে পারে এবং এই পেয়ারের এক্সচেঞ্জ রেট ন্যায্য মূল্যে ফিরে আসতে পারে।

সোমবার, যদি এই পেয়ারের মূল্য 1.1527-1.1531 এরিয়ার নিচে কনসোলিডেট করে, তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করার কথা বিবেচনা করতে পারেন, যেখানে মূল্যের 1.1461-1.1474-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর যদি এই পেয়ারের মূল্য 1.1527-1.1531 এরিয়া থেকে বাউন্স করে তাহলে নতুন লং পজিশন ওপেন করা যেতে পারে; যেখানে মূল্যের 1.1584-1.1594-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

5-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1267-1.1275, 1.1366-1.1377, 1.1461-1.1474, 1.1527-1.1531, 1.1584-1.1594, 1.1655-1.1666, এবং 1.1745-1.1754। সোমবার ইউরোজোনে স্বল্প গুরুত্বসম্পন্ন কয়েকটি প্রতিবেদন প্রকাশিত হবে, যখন যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ ISM ম্যানুফ্যাকচারিং ইনডেক্স প্রকাশিত হবে, যা ট্রেডারদের মনোযোগ আকর্ষণ করতে পারে। অতএব দিনের দ্বিতীয়ার্ধে এই পেয়ারের মূল্যের অস্থিরতার মাত্রা বৃদ্ধি পেতে পারে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...